1. admin@dainiksattoprokash.com : admin :
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৫:১৬ অপরাহ্ন
শিরোনাম :
ভেড়ামারায় মাদকবিরোধী অভিযানে গাঁজা সেবনের দায়ে দুইজনের কারাদণ্ড প্রবাসীর স্ত্রীকে নিয়ে উধাও মসজিদের ইমাম পারিবারিক কলহের জেরে ইমামের পুরুষাঙ্গ কাটলেন স্ত্রী ক্যাশলেস ভেড়ামারা পূবালী ব্যাংকে পিএলসির উদ্যোগে ক্যাশলেস ক্যাপিন উদ্বোধন ভেড়ামারায় ২৮ বোতল মাদক সিরাপ ও মোটরসাইকেলসহ যুবক গ্রেপ্তার গাজীপুর আদালত প্রাঙ্গণ থেকে পালাল ৩২ মামলার আসামি, নিরাপত্তা ব্যবস্থা নিয়ে প্রশ্ন মদনে তিন দিনব্যাপী কৃষি মেলা উদ্বোধন করলেন লুৎফুজ্জামান বাবর টাঙ্গাইলে যমুনা নদীর পানি অকস্মাৎ বৃদ্ধি পাওয়ায় মারাত্মক ঝুঁকিপূর্ণ বন্যা নিয়ন্ত্রণ বাঁধ জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে শ্রীপুরে জামায়াতের আলোচনা সভা ও দোয়া মাহফিল প্রধানমন্ত্রীর সহকারী (রাজনৈতিক) পদে সচিব পদমর্যাদায় নিয়োগ পেলেন রাশেদ খান

সাতক্ষীরায় বিশ্ব শিশু দিবস ও শিশু অধিকার সপ্তাহ উদ্বোধন

সংবাদ দাতার নাম
  • প্রকাশের সময় : সোমবার, ৬ অক্টোবর, ২০২৫
  • ১০৬ ০০ বার পড়া হয়েছে

 

 

সাতক্ষীরা প্রতিনিধি

 

 

শিশুর কথা শুনব আজ, শিশুর জন্য করব কাজ” এই প্রতিপাদ্যকে সামনে রেখে সাতক্ষীরায় সপ্তাহব্যাপী বিশ্ব শিশু দিবস ও শিশু অধিকার সপ্তাহ ২০২৫ এর শুভ উদ্বোধন করা হয়েছে। সোমবার  (৬ অক্টোবর ) বেলা ১১টায়  সাতক্ষীরা সদর উপজেলা পরিষদ মিলনায়তনে  জেলা প্রশাসন ও বাংলাদেশ শিশু একাডেমী সাতক্ষীরার আয়োজনে জেলা শিশু বিষয়ক কর্মকর্তা মো. রিয়াজুল ইসলামের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বেলুন-ফেস্টুন উড়িয়ে অনুষ্ঠানের শুভ উদ্বোধন করেন,

 

জেলা প্রাথমিক শিক্ষা অফিসার মো. রুহুল আমিন। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা মহিলা বিষয়ক  অধিদপ্তরের ভারপ্রাপ্ত উপ-পরিচাল নাজমুন নাহার, আঞ্চলিক পাসপোর্ট অফিসের উপপরিচালক মো. আজমল কবির, জেলা কালচারাল অফিসার ফাইজা হোসেন  অন্বেষা প্রমুখ,
সাতক্ষীরা ফায়ার সার্ভিস অফিসের উপ সহকারী  পরিচালক দেওয়ান সোহেল রানা,  বিএডিসি সাতক্ষীরা জোনের সহকারী প্রকৌশলী মো. ইবনে সিনা প্রমুখ।

 

এসময় উপস্থিত ছিলেন জেলা শিশু একাডেমির লাইব্রেরীয়ান শেখ রফিকুল ইসলাম, ডাটা এন্ট্রি অপারেটর মো. নাসির উদ্দিন প্রমুখ। এ সময় জেলা শিশু একাডেমির কর্মকর্তা, শিশু ও অভিভাবকরা উপস্থিত ছিলেন। সমগ্র অনুষ্ঠান সঞ্চালনা করেন জেলা জেলা শিশু একাডেমির লাইব্রেরীয়ান শেখ রফিকুল ইসলাম।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
২০২৬ @ দৈনিক সত্য প্রকাশ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত এই ওয়েবসাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।