1. admin@dainiksattoprokash.com : admin :
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৫:১৬ অপরাহ্ন
শিরোনাম :
ভেড়ামারায় মাদকবিরোধী অভিযানে গাঁজা সেবনের দায়ে দুইজনের কারাদণ্ড প্রবাসীর স্ত্রীকে নিয়ে উধাও মসজিদের ইমাম পারিবারিক কলহের জেরে ইমামের পুরুষাঙ্গ কাটলেন স্ত্রী ক্যাশলেস ভেড়ামারা পূবালী ব্যাংকে পিএলসির উদ্যোগে ক্যাশলেস ক্যাপিন উদ্বোধন ভেড়ামারায় ২৮ বোতল মাদক সিরাপ ও মোটরসাইকেলসহ যুবক গ্রেপ্তার গাজীপুর আদালত প্রাঙ্গণ থেকে পালাল ৩২ মামলার আসামি, নিরাপত্তা ব্যবস্থা নিয়ে প্রশ্ন মদনে তিন দিনব্যাপী কৃষি মেলা উদ্বোধন করলেন লুৎফুজ্জামান বাবর টাঙ্গাইলে যমুনা নদীর পানি অকস্মাৎ বৃদ্ধি পাওয়ায় মারাত্মক ঝুঁকিপূর্ণ বন্যা নিয়ন্ত্রণ বাঁধ জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে শ্রীপুরে জামায়াতের আলোচনা সভা ও দোয়া মাহফিল প্রধানমন্ত্রীর সহকারী (রাজনৈতিক) পদে সচিব পদমর্যাদায় নিয়োগ পেলেন রাশেদ খান

সিরাজগঞ্জে আইটি ভিশন সোসাইটির ৪০ জন প্রশিক্ষণ প্রাপ্তদের মাঝে সনদ পত্র ও গাছের চারা বিতরণ

তারিকুল আলম, রাজশাহী বিভাগীয় প্রধান
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ৭ অক্টোবর, ২০২৫
  • ১৪৭ ০০ বার পড়া হয়েছে

 

তারিকুল আলম

 

 

সিরাজগঞ্জে আইটি ভিশন সোসাইটির উদ্যোগে বৃক্ষরোপণ আলোচনা ও সনদ পত্র বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।মঙ্গলবার (৭ অক্টোবর ) সকাল ১১ টায় শহরে আই,আই,কলেজ রোডস্থ নিজস্ব অফিস কার্যালয়ে সিরাজগঞ্জে আইটি ভিশন সোসাইটি-এর উদ্যোগে “বৃক্ষরোপণ বিষয়ক আলোচনা ও সনদপত্র বিতরণী অনুষ্ঠানে ম্যানেজিং ডিরেক্টর এম টু.এম গ্লোবাল লিমিটেড তাওহিদা সুলতানা (তন্দা) এর সভাপতিত্বে ও ব্রাঞ্চ ম্যানেজার আব্দুল্লাহ রায়হান তুষার সঞ্চালনায় অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,সিরাজগঞ্জ ইসলামী ফাউন্ডেশনের এর উপ-পরিচালক মোহাম্মদ ফারুক আহমেদ।

প্রধান অতিথি বলেন,জলবায়ু পরিবর্তন মোকাবিলা এবং আগামী প্রজন্মের জন্য বাসযোগ্য পৃথিবী গড়ে তুলতে বৃক্ষরোপণের বিকল্প নেই। এ ধরনের উদ্যোগ তরুণ সমাজকে পরিবেশবান্ধব কার্যক্রমে সম্পৃক্ত করবে। তিনি আরও বলেন আইটি ভিশন সোসাইটির এই কার্যক্রম ভবিষ্যতে আরও বিস্তৃত হবে এবং সমাজে পরিবেশ সচেতনতা বৃদ্ধি পাবে।

এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,আইটি ভিশন সোসাইটির প্রকল্প পরিচালক মোঃ মাহবুব আলম,এআই ভিশন বিডি ডিরেক্টর মো:শাকিল আহসান,অক্সিজেনের ফেরিওয়ালা ফেসবুক পেইজ ও ইউটিউব চ্যানেলের এ্যাডমিন মো: আবুল হোসেন সহ আরো অনেকে।

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার বাংলাদেশ কর্মচারী কল্যাণ বোর্ড (জনপ্রশাসন মন্ত্রণালয়) ইসলামী ফাউন্ডেশন ধর্ম মন্ত্রণালয় ও আইটি ভিশন সোসাইটির যৌথ উদ্যোগে আয়োজিত অনুষ্ঠান শেষে ৪০ জন প্রশিক্ষণ প্রাপ্ত ও বিভিন্ন কার্যক্রমে অংশগ্রহণকারীদের হাতে সনদপত্র প্রদান ও গাছের চারা  বিতরণ করা হয়। এতে শিক্ষার্থী,তরুণ কর্মী ও সংগঠনের সদস্যরা অংশ নেন।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
২০২৬ @ দৈনিক সত্য প্রকাশ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত এই ওয়েবসাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।