1. admin@dainiksattoprokash.com : admin :
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৬:১৮ অপরাহ্ন
শিরোনাম :
ভেড়ামারায় মাদকবিরোধী অভিযানে গাঁজা সেবনের দায়ে দুইজনের কারাদণ্ড প্রবাসীর স্ত্রীকে নিয়ে উধাও মসজিদের ইমাম পারিবারিক কলহের জেরে ইমামের পুরুষাঙ্গ কাটলেন স্ত্রী ক্যাশলেস ভেড়ামারা পূবালী ব্যাংকে পিএলসির উদ্যোগে ক্যাশলেস ক্যাপিন উদ্বোধন ভেড়ামারায় ২৮ বোতল মাদক সিরাপ ও মোটরসাইকেলসহ যুবক গ্রেপ্তার গাজীপুর আদালত প্রাঙ্গণ থেকে পালাল ৩২ মামলার আসামি, নিরাপত্তা ব্যবস্থা নিয়ে প্রশ্ন মদনে তিন দিনব্যাপী কৃষি মেলা উদ্বোধন করলেন লুৎফুজ্জামান বাবর টাঙ্গাইলে যমুনা নদীর পানি অকস্মাৎ বৃদ্ধি পাওয়ায় মারাত্মক ঝুঁকিপূর্ণ বন্যা নিয়ন্ত্রণ বাঁধ জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে শ্রীপুরে জামায়াতের আলোচনা সভা ও দোয়া মাহফিল প্রধানমন্ত্রীর সহকারী (রাজনৈতিক) পদে সচিব পদমর্যাদায় নিয়োগ পেলেন রাশেদ খান

সাভারে অসুস্থ সাংবাদিককে দেখতে হাসপাতালে সহকর্মীরা

মোঃ রোমান হোসেন, স্টাফ রিপোর্টার
  • প্রকাশের সময় : শুক্রবার, ১০ অক্টোবর, ২০২৫
  • ১৮১ ০০ বার পড়া হয়েছে

 

মোঃ রোমান হোসেন

 

 

ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে গুরুতর অসুস্থ সাভার প্রেসক্লাবের সিনিয়র সহ-সভাপতি ও দৈনিক বাংলার প্রতিনিধি আরিফুর রহমানের সঙ্গে দেখা করেছেন তার সহকর্মীরা।

বৃহস্পতিবার (৯ অক্টোবর) সন্ধ্যায় এনাম মেডিকেল কলেজ হাসপাতালে গিয়ে তারা এ সাক্ষাৎ করেন।

এসময় দৈনিক ফুলকির সম্পাদক ও প্রকাশক নাজমুস সাকিব, দৈনিক সমকালের স্টাফ রিপোর্টার গোবিন্দ আচার্য্য, বৈশাখী টেলিভিশনের সাভার প্রতিনিধি আব্দুল হালিম, সাভার প্রেসক্লাবের পাঠাগার বিষয়ক সম্পাদক আমানউল্লাহ পাটোয়ারী, বাংলাভিশন টিভির সাভার প্রতিনিধি নাজমুল শাহিন, দৈনিক খবরপত্রের সাভার প্রতিনিধি রওশন আলী ও সাভার প্রেসক্লাবের কোষাধ্যক্ষ এস এম সবুজসহ অন্যান্য সাংবাদিক নেতারা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, সাংবাদিক আরিফুর রহমান ৫ দিন আগে জ্বরে আক্রান্ত হলে চিকিৎসকের পরামর্শে প্রথমে তিনি নিজ বাড়িতেই প্রাথমিক চিকিৎসা নেন। পরে হঠাৎ রক্তের প্লাটিলেট দ্রুত কমে যাওয়ায় বৃহস্পতিবার দুপুরে তাকে এনাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তির পরামর্শ দেন চিকিৎসক। বর্তমানে তিনি সেখানেই চিকিৎসাধীন রয়েছেন এবং কর্মরত চিকিৎসক জানান, শঙ্কা এখনো কাটেনি তবে কিছুটা উন্নতি হয়েছে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
২০২৬ @ দৈনিক সত্য প্রকাশ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত এই ওয়েবসাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।