1. admin@dainiksattoprokash.com : admin :
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৬:১৮ অপরাহ্ন
শিরোনাম :
ভেড়ামারায় মাদকবিরোধী অভিযানে গাঁজা সেবনের দায়ে দুইজনের কারাদণ্ড প্রবাসীর স্ত্রীকে নিয়ে উধাও মসজিদের ইমাম পারিবারিক কলহের জেরে ইমামের পুরুষাঙ্গ কাটলেন স্ত্রী ক্যাশলেস ভেড়ামারা পূবালী ব্যাংকে পিএলসির উদ্যোগে ক্যাশলেস ক্যাপিন উদ্বোধন ভেড়ামারায় ২৮ বোতল মাদক সিরাপ ও মোটরসাইকেলসহ যুবক গ্রেপ্তার গাজীপুর আদালত প্রাঙ্গণ থেকে পালাল ৩২ মামলার আসামি, নিরাপত্তা ব্যবস্থা নিয়ে প্রশ্ন মদনে তিন দিনব্যাপী কৃষি মেলা উদ্বোধন করলেন লুৎফুজ্জামান বাবর টাঙ্গাইলে যমুনা নদীর পানি অকস্মাৎ বৃদ্ধি পাওয়ায় মারাত্মক ঝুঁকিপূর্ণ বন্যা নিয়ন্ত্রণ বাঁধ জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে শ্রীপুরে জামায়াতের আলোচনা সভা ও দোয়া মাহফিল প্রধানমন্ত্রীর সহকারী (রাজনৈতিক) পদে সচিব পদমর্যাদায় নিয়োগ পেলেন রাশেদ খান

তাফসীরুল কুরআন মাহফিল সফল করার লক্ষ্যে বিভিন্ন সংগঠনের সঙ্গে মতবিনিময় সভা সম্পন্ন

সংবাদ দাতার নাম
  • প্রকাশের সময় : শুক্রবার, ১০ অক্টোবর, ২০২৫
  • ১৫২ ০০ বার পড়া হয়েছে

 

 

চট্টগ্রাম প্রতিনিধি

 

 

 

আগামী ২৯,৩০ ও ৩১ শে অক্টোবর হাটহাজারী পার্বতী উচ্চ বিদ্যালয় ময়দানে অনুষ্ঠিতব্য ৩ তিনদিনব্যাপী ঐতিহাসিক তাফসীরুল কুরআন মাহফিল সফল করার লক্ষ্যে হাটহাজারী ও রাউজানের ধর্মীয় ও সামাজিক সংগঠনগুলোর দায়িত্বশীল ও প্রতিনিধিদের সঙ্গে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

গতকাল বৃহস্পতিবার (৯ অক্টোবর) সন্ধ্যা ৬টা থেকে হাটহাজারী বড় মাদরাসা সংলগ্ন আল আমিন সংস্থার কার্যালয়ে সংস্থার সহসভাপতি মাওলানা সিরাজুল্লাহ মাদানীর সভাপতিত্বে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

মতবিনিময় সভায় বক্তারা বলেন, আল-আমিন সংস্থার এ তাফসীর মাহফিল শুধু হাটহাজারীর নয় বরং হাটহাজারী-চট্টগ্রাম ছাড়িয়ে পুরো দেশের অন্যতম আলোচিত তাফসীর মাহফিল। এটি দেশের শীর্ষ ইসলামী আলোচকদের মিলনমেলা। তাই আমাদের সংগঠনগুলো সম্মিলিতভাবে আসন্ন তাফসীর মাহফিল সুষ্ঠু ও সুশৃঙ্খলভাবে সম্পন্ন করতে সর্বাত্মক সহযোগিতা করবো ইনশাআল্লাহ!

মতবিনিময় সভায় হাটহাজারী ও রাউজানের যেসব সংগঠনের দায়িত্বশীল ও প্রতিনিধিগণ ছিলেন :
জাগরণ ক্লাব হাটহাজারী, কামালপাড়া যুব সংঘ, আত-তাওহীদ ফাউন্ডেশন চারিয়া, উত্তর মাদার্শা উলামা পরিষদ, মোহাম্মদপুর উলামা পরিষদ, গড়দুয়ারা উলামা পরিষদ, চিকনদন্ডি উলামা পরিষদ, ধলই উলামা পরিষদ, গহিরা আল ইত্তেহাদ ফাউন্ডেশন,

 

আলিপুর ইসলাম প্রচার সংস্থা, মেডিকেল গেইট একতা যুব সংঘ, আল ইহসান ফাউন্ডেশন, আল ইত্তেফাক ফাউন্ডেশন, স্বপ্নছায়া ফাউন্ডেশন, জাগন্ত, রয়েল ভয়েস, আল মদিনা ফাউন্ডেশন, ইসলামি তরুণ সংগঠন, ছাত্র অধিকার পরিষদ, গণঅধিকার পরিষদ, ছাত্র জমিয়ত হাটহাজারী, এনায়েতপুর ইসলামি যুব কল্যাণ সংস্থা, উত্তর মাদার্শা এশায়াতে ইসলাম সংস্থা , উত্তর মাদার্শা সমাজ সেবা পাঠাগার, জোবরা দাওয়াতুল হক ইসলামি পাঠাগার, হিলফুল ফুজুল সংস্থা চারিয়া ও অন্বেষণসহ প্রমুখ সংগঠন।

আল আমিন সংস্থার সাধারণ সম্পাদক জনাব মুহাম্মাদ আহসান উল্লাহর পরিচালনায় মতবিনিময় সভায় বক্তব্য রাখেন, মাওলানা জাকারিয়া নোমান ফয়েজী, মাওলানা ইয়াছিন, মাওলানা হাফেজ উসমান সিকদার, জনাব আনোয়ারুল করিম, মাওলানা মাহমুদ হোসাইন, মুহাম্মদ শুয়াইব, রেজাউল করিম বাবু,

 

আইয়ুব পাভেল, রিজওয়ান, সাইফুল ইসলাম, মাওলানা মুহাম্মদ উল্লাহ, প্রফেসর জুয়েল, মাওলানা মুহাম্মদ নুরুদ্দীন, মাও আইয়ুব জাহাঙ্গীর ,মুফতি নাছির ,মাও আকতার ,নুরনবী গহিরা ,সাইফুল ,মুফতি মুহাম্মদ আলাউদ্দিন, মাওলানা মুহাম্মদ নাঈম, মুহাম্মদ তানভীর হোসাইন, মাওলানা মুহাম্মদ রায়হান, মাওলানা শফিউল আলম, মাওলানা আজিম উদ্দিন, মাওলানা মহিউদ্দিন, হাফেজ মাওলানা সাখাওয়াত, জাহেদ উল্লাহ, জিয়াউর রহমান, মুহাম্মদ এরশাদ উল্লাহ, মুহাম্মদ সিরাজুল ইসলাম, মাওলানা খুরশেদ আলম প্রমুখ।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
২০২৬ @ দৈনিক সত্য প্রকাশ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত এই ওয়েবসাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।