1. admin@dainiksattoprokash.com : admin :
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০১:০৩ অপরাহ্ন
শিরোনাম :
প্রবাসীর স্ত্রীকে নিয়ে উধাও মসজিদের ইমাম পারিবারিক কলহের জেরে ইমামের পুরুষাঙ্গ কাটলেন স্ত্রী ক্যাশলেস ভেড়ামারা পূবালী ব্যাংকে পিএলসির উদ্যোগে ক্যাশলেস ক্যাপিন উদ্বোধন ভেড়ামারায় ২৮ বোতল মাদক সিরাপ ও মোটরসাইকেলসহ যুবক গ্রেপ্তার গাজীপুর আদালত প্রাঙ্গণ থেকে পালাল ৩২ মামলার আসামি, নিরাপত্তা ব্যবস্থা নিয়ে প্রশ্ন মদনে তিন দিনব্যাপী কৃষি মেলা উদ্বোধন করলেন লুৎফুজ্জামান বাবর টাঙ্গাইলে যমুনা নদীর পানি অকস্মাৎ বৃদ্ধি পাওয়ায় মারাত্মক ঝুঁকিপূর্ণ বন্যা নিয়ন্ত্রণ বাঁধ জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে শ্রীপুরে জামায়াতের আলোচনা সভা ও দোয়া মাহফিল প্রধানমন্ত্রীর সহকারী (রাজনৈতিক) পদে সচিব পদমর্যাদায় নিয়োগ পেলেন রাশেদ খান ঝিনাইদহে শতাধিক ধর্মীয় ও শিক্ষা প্রতিষ্ঠানের মাঝে অনুদানের চেক এবং গাছের চারা বিতরণ

রাজধানীর একটি মসজিদের পাশে ককটেল বিস্ফোরণে আহত ১

সংবাদ দাতার নাম
  • প্রকাশের সময় : শুক্রবার, ১০ অক্টোবর, ২০২৫
  • ১৫৭ ০০ বার পড়া হয়েছে

 

সত্য প্রকাশ ডেস্ক

 

 

রাজধানীর মিরপুরে একটি মসজিদের পাশে ককটেল বিস্ফোরণে তামিম (১০) নামে এক শিশু গুরুতর আহত হয়েছে। শুক্রবার (১০ অক্টোবর) সকাল ১০টার দিকে মিরপুর ১ নম্বর বিহারী ক্যাম্প এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শী ও পরিবারের সদস্যরা জানিয়েছেন, সকালে তামিম মসজিদের পাশে খেলছিল। হঠাৎ তার হাতে ককটেল জাতীয় একটি বিস্ফোরক বস্তু পড়ে। সেটা না বুঝেই হাতে নিয়ে নেড়েচেড়ে খেলার সময় বিস্ফোরণ ঘটে। বিস্ফোরণে তার ডান হাত ও পেটের ডান পাশ মারাত্মকভাবে দগ্ধ হয়।

আহত তামিমকে স্থানীয়রা উদ্ধার করে দ্রুত ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। সকাল ১১টা ২০ মিনিটে তামিমকে জরুরি বিভাগে চিকিৎসা দেওয়া শুরু হয়। বর্তমানে শিশুটির অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছেন চিকিৎসকেরা।

 

আহত তামিম আনসার ক্যাম্প এলাকার বাসিন্দা আনোয়ারের ছেলে।

তামিমের নানা জালাল বলেন, বিস্ফোরণের শব্দ শুনে আমি দ্রুত ছুটে গিয়ে তাকে উদ্ধার করি।

ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. ফারুক বলেন, মিরপুর থেকে ককটেল বিস্ফোরণের ঘটনায় আহত এক শিশুকে হাসপাতালে আনা হয়েছে। বর্তমানে তার চিকিৎসা চলছে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
২০২৬ @ দৈনিক সত্য প্রকাশ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত এই ওয়েবসাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।