1. admin@dainiksattoprokash.com : admin :
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৪:৪৭ অপরাহ্ন
শিরোনাম :
ভেড়ামারায় মাদকবিরোধী অভিযানে গাঁজা সেবনের দায়ে দুইজনের কারাদণ্ড প্রবাসীর স্ত্রীকে নিয়ে উধাও মসজিদের ইমাম পারিবারিক কলহের জেরে ইমামের পুরুষাঙ্গ কাটলেন স্ত্রী ক্যাশলেস ভেড়ামারা পূবালী ব্যাংকে পিএলসির উদ্যোগে ক্যাশলেস ক্যাপিন উদ্বোধন ভেড়ামারায় ২৮ বোতল মাদক সিরাপ ও মোটরসাইকেলসহ যুবক গ্রেপ্তার গাজীপুর আদালত প্রাঙ্গণ থেকে পালাল ৩২ মামলার আসামি, নিরাপত্তা ব্যবস্থা নিয়ে প্রশ্ন মদনে তিন দিনব্যাপী কৃষি মেলা উদ্বোধন করলেন লুৎফুজ্জামান বাবর টাঙ্গাইলে যমুনা নদীর পানি অকস্মাৎ বৃদ্ধি পাওয়ায় মারাত্মক ঝুঁকিপূর্ণ বন্যা নিয়ন্ত্রণ বাঁধ জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে শ্রীপুরে জামায়াতের আলোচনা সভা ও দোয়া মাহফিল প্রধানমন্ত্রীর সহকারী (রাজনৈতিক) পদে সচিব পদমর্যাদায় নিয়োগ পেলেন রাশেদ খান

১৩ বীরের অভিযানে শ্রীপুর থেকে তালিকাভুক্ত সন্ত্রাসী ‘গেদুরাজ’ আটক

সংবাদ দাতার নাম
  • প্রকাশের সময় : শুক্রবার, ১০ অক্টোবর, ২০২৫
  • ২৩৩ ০০ বার পড়া হয়েছে

 

শাহাদাৎ হোসেন সরকার

 

 

গাজীপুরের শ্রীপুর এলাকায় আজ ১০ অক্টোবর ২০২৫ তারিখে ভোরে বাংলাদেশ সেনাবাহিনীর ১৩ বীর (ইনফ্যান্ট্রি ব্যাটালিয়ন) এর একটি বিশেষ টহল দল অভিযান চালিয়ে দীর্ঘদিন ধরে পলাতক থাকা একজন তালিকাভুক্ত সন্ত্রাসী মোঃ আব্দুল আলিম ওরফে গেদুরাজকে আটক করেছে।

সেনাবাহিনী সূত্রে জানা গেছে, গেদুরাজ (৭১), পিতা মৃত তাহের মন্ডল, মাতা মৃত জিরন নেছা, আশুলিয়ার শ্রীপুর হাসান কলোনীর স্থায়ী বাসিন্দা। তার বিরুদ্ধে আশুলিয়া ও কাশিমপুর থানায় একাধিক ফৌজদারি মামলা রয়েছে। যার মধ্যে রয়েছে হত্যা চেষ্টা, চাঁদাবাজি, গৃহে অনুপ্রবেশ, চুরি, নারী ও শিশু নির্যাতনসহ মোট ৮টির বেশি মামলা। কয়েকটি মামলায় তার বিরুদ্ধে চার্জশিটও গৃহীত হয়েছে।

বিশেষ গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ১৩ বীরের সদস্যরা অভিযান পরিচালনা করে শ্রীপুর এলাকার একটি স্থানে তাকে আটক করে। আটকের সময় তার কাছ থেকে কোনো অস্ত্র বা অবৈধ সামগ্রী উদ্ধার হয়েছে কি না—তা এখনও আনুষ্ঠানিকভাবে জানানো হয়নি।

আটকের পর গেদুরাজকে স্থানীয় থানায় হস্তান্তর করা হয়েছে এবং তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে সংশ্লিষ্ট সূত্র নিশ্চিত করেছে।

স্থানীয় বাসিন্দারা সেনাবাহিনীর এই পদক্ষেপকে স্বাগত জানিয়ে বলেন, “দীর্ঘদিন ধরে এলাকায় আতঙ্ক ছড়ানো এই সন্ত্রাসীকে আটক করায় আমরা স্বস্তি পেয়েছি। সেনাবাহিনীর এমন উদ্যোগ অপরাধ নিয়ন্ত্রণে কার্যকর ভূমিকা রাখবে।”

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
২০২৬ @ দৈনিক সত্য প্রকাশ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত এই ওয়েবসাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।