1. admin@dainiksattoprokash.com : admin :
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০২:৪১ অপরাহ্ন
শিরোনাম :
প্রবাসীর স্ত্রীকে নিয়ে উধাও মসজিদের ইমাম পারিবারিক কলহের জেরে ইমামের পুরুষাঙ্গ কাটলেন স্ত্রী ক্যাশলেস ভেড়ামারা পূবালী ব্যাংকে পিএলসির উদ্যোগে ক্যাশলেস ক্যাপিন উদ্বোধন ভেড়ামারায় ২৮ বোতল মাদক সিরাপ ও মোটরসাইকেলসহ যুবক গ্রেপ্তার গাজীপুর আদালত প্রাঙ্গণ থেকে পালাল ৩২ মামলার আসামি, নিরাপত্তা ব্যবস্থা নিয়ে প্রশ্ন মদনে তিন দিনব্যাপী কৃষি মেলা উদ্বোধন করলেন লুৎফুজ্জামান বাবর টাঙ্গাইলে যমুনা নদীর পানি অকস্মাৎ বৃদ্ধি পাওয়ায় মারাত্মক ঝুঁকিপূর্ণ বন্যা নিয়ন্ত্রণ বাঁধ জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে শ্রীপুরে জামায়াতের আলোচনা সভা ও দোয়া মাহফিল প্রধানমন্ত্রীর সহকারী (রাজনৈতিক) পদে সচিব পদমর্যাদায় নিয়োগ পেলেন রাশেদ খান ঝিনাইদহে শতাধিক ধর্মীয় ও শিক্ষা প্রতিষ্ঠানের মাঝে অনুদানের চেক এবং গাছের চারা বিতরণ

ভেড়ামারায় সিএনজি -ট্রাক সংঘর্ষে গুরুতর আহত- ৩

রতন কুমার ঘোষ, ভেড়ামারা থানা প্রতিনিধি
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১৪ অক্টোবর, ২০২৫
  • ২২৮ ০০ বার পড়া হয়েছে

 

রতন কুমার ঘোষ

 

 

কুষ্টিয়া-পাবনা মহাসড়কের ১২ মাইলে রাস্তার পাশে দাঁড়ানো ট্রাক ও সিএনজির সাথে সংঘর্ষে সিএনজি’র চালক দবির খা( ৩০)ও সিএনজির যাত্রী রুবাইয়া (৩০), সাথী খাতুন( ৪০) ও জুবাইদা (১৫) গুরুতর আহত হয়েছেন। যাত্রী ও সিএনজি চালকের বাম হাতের অবস্থা আশংকাজনক।

মঙ্গলবার(১৪ অক্টোবর) দুপুর ১২ টার সময় ভেড়ামারা উপজেলার বাহিরচর ইউনিয়নের ১২ মাইল মতিয়ার ফিলিং স্টেশনের সামনে দুর্ঘটনা ঘটে।

 

প্রত্যক্ষদর্শীরা বলেন, কুষ্টিয়া-পাবনা মহাসড়কে ১২ মাইল মতিয়ার ফিলিং স্টেশন সামনে গাংনী থেকে যাত্রীসহ ছেড়ে আসা সিএনজি এসে কুষ্টিয়া- পাবনা হাইওয়ে রাস্তার পাশে দাঁড়ানো অবস্হায় ট্রাক যার নাম্বার ঢাকা মেট্রো -ট -২৪-৫৭০০ ট্রাক টিকে সজরে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলে সিএনজি চালক ১, দবির খা বাম হাত সম্পন্ন কেটে পড়ে যায়। এবং সিএনজি ভেতরে বসে থাকা যাত্রী সাথী খাতুন( ৪০), রুবাইয়া (৩০) যুবাইদা (১৫)গুরুতর আহত হয়।

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা: মিজানুর রহমান বলেন সিএনজি এবং ট্রাকের সঙ্গে সংঘর্ষ হয়েছে সিএনজি ড্রাইভার সহ তিন জন সিএনজি যাত্রী গুরুতর আহত হয়েছে। তাদেরকে প্রাথমিক চিকিৎসা দিয়ে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করা হয়েছে।

হাইওয়ে পুলিশ এস আই জয়দেব জানান, আহত যাত্রীদের ও সিএনজি চালককে ভেড়ামারা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পাঠানো হয়েছে। গাড়িটি জব্দ করা হয়েছে এবং এ ব্যাপারে থানায় মামলার প্রস্তুতি চলছে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
২০২৬ @ দৈনিক সত্য প্রকাশ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত এই ওয়েবসাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।