1. admin@dainiksattoprokash.com : admin :
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৬:১৮ অপরাহ্ন
শিরোনাম :
ভেড়ামারায় মাদকবিরোধী অভিযানে গাঁজা সেবনের দায়ে দুইজনের কারাদণ্ড প্রবাসীর স্ত্রীকে নিয়ে উধাও মসজিদের ইমাম পারিবারিক কলহের জেরে ইমামের পুরুষাঙ্গ কাটলেন স্ত্রী ক্যাশলেস ভেড়ামারা পূবালী ব্যাংকে পিএলসির উদ্যোগে ক্যাশলেস ক্যাপিন উদ্বোধন ভেড়ামারায় ২৮ বোতল মাদক সিরাপ ও মোটরসাইকেলসহ যুবক গ্রেপ্তার গাজীপুর আদালত প্রাঙ্গণ থেকে পালাল ৩২ মামলার আসামি, নিরাপত্তা ব্যবস্থা নিয়ে প্রশ্ন মদনে তিন দিনব্যাপী কৃষি মেলা উদ্বোধন করলেন লুৎফুজ্জামান বাবর টাঙ্গাইলে যমুনা নদীর পানি অকস্মাৎ বৃদ্ধি পাওয়ায় মারাত্মক ঝুঁকিপূর্ণ বন্যা নিয়ন্ত্রণ বাঁধ জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে শ্রীপুরে জামায়াতের আলোচনা সভা ও দোয়া মাহফিল প্রধানমন্ত্রীর সহকারী (রাজনৈতিক) পদে সচিব পদমর্যাদায় নিয়োগ পেলেন রাশেদ খান

গাজীপুরে অগ্নিকাণ্ড প্রতিরোধে ফায়ার সার্ভিসের গণসংযোগ ও প্রশিক্ষণ কার্য়ক্রম

সংবাদ দাতার নাম
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১৪ অক্টোবর, ২০২৫
  • ১৮৯ ০০ বার পড়া হয়েছে

 

ইউসুফ আহমেদ তুষার

 

 

আসন্ন শীতকালীন শুকনো মৌসুমে অগ্নিকাণ্ডের ঝুঁকি কমাতে ব্যাপক গণসংযোগ ও প্রশিক্ষণ কার্যক্রম শুরু করেছে সারাবো (কাশিমপুর) মডার্ণ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশন, গাজীপুর।

মঙ্গলবার (১৪ অক্টোবর) রাতে কাশিমপুরের দুটি গুরুত্বপূর্ণ স্থানে এ কার্যক্রম অনুষ্ঠিত হয়। “নিরাপদ বাংলাদেশ গড়ার প্রত্যয়ে” স্লোগানকে সামনে রেখে ৩ নং ওয়ার্ডের হাতীমারা কলেজ সংলগ্ন এলাকা এবং ১ নং ওয়ার্ডের জিরানি বাজারে এই প্রশিক্ষণ ও গণসংযোগ কর্মসূচি পরিচালিত হয়।

ফায়ার সার্ভিস মহাপরিচালকের নির্দেশনা অনুযায়ী“নিরাপদ বাংলাদেশ গড়ার প্রত্যয়ে” আয়োজিত এ কর্মসূচিতে অগ্নি-দুর্ঘটনার কারণ, প্রতিরোধের উপায়, জরুরি মুহূর্তে করণীয় এবং অগ্নিনির্বাপণ যন্ত্রের সঠিক ব্যবহার সম্পর্কে জন সাধারণকে প্রশিক্ষণ দেওয়া হয়।

গাজীপুর জেলা ফায়ার সার্ভিসের উপসহকারী পরিচালক মোহাম্মদ মামুন এর সার্বিক তত্তাবধানে সারাবো(কাশিমপুর)মডার্ণ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশনের সিনিয়র স্টেশন অফিসার মোঃ তাশারফ হোসেন এর নেতৃত্বে এই গনসংযোগ ও প্রশিক্ষণ কার্যক্রম পরিচালনা করা হয়।

এ সময় মো: তাশারফ হোসেন জন সাধারণের উদ্যেশ্যে বলেন, প্রতিবছর শীতকালে শুকনো আবহাওয়া ও অসচেতনতার কারণে অগ্নিকাণ্ডের ঝুঁকি বহুগুণে বেড়ে যায়।”প্রতিরোধই সেরা অগ্নিনির্বাপণ”এই স্লোগানকে সামনে রেখে ফায়ার সার্ভিস মাঠে নেমেছে জনগণের পাশে, নিরাপদ গাজীপুর গড়ার প্রত্যয়ে।আগুন লাগার আগে জনগণ জানুক কীভাবে তা প্রতিরোধ করা যায়। এই উদ্দেশ্যে জনসচেতনতা কার্যক্রম অব্যাহত থাকবে।

তাশারফ হোসেন আরও বলেন, গাজীপুরে সাম্প্রতিক সময়ে একের পর এক অগ্নিকাণ্ডের ঘটনা ঘটছে,ফেমাস কেমিক্যাল গোডাউন, একাধিক পোশাক কারখানা, কাঁচাবাজার, রেস্টুরেন্ট এবং ঝুট গোডাউনে আগুন লেগে প্রচুর ক্ষয়ক্ষতি হয়েছে। এসব দুর্ঘটনা প্রমাণ করে, সচেতনতা এখন সময়ের দাবি।

স্থানীয় ব্যবসায়ী মো: নজরুল ইসলাম বলেন, আমরা অনেকেই জানি না অগ্নিনির্বাপণ যন্ত্র কিভাবে ব্যবহার করতে হয়। আজকের প্রশিক্ষণটা আমাদের চোখ খুলে দিয়েছে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
২০২৬ @ দৈনিক সত্য প্রকাশ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত এই ওয়েবসাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।