
মোঃ রোমান হোসেন
ঢাকার সাভারে মাদক কেনাকে কেন্দ্র করে যুবককে অপহরণ করে গুলিবিদ্ধ করে ফেলে রেখে পালিয়ে যায় অপহরণকারীরা।
সোমবার (১৩ অক্টোবর) সাভার বেধেপল্লীতে মাদক কিনতে এসে গুলিবিদ্ধ হয়। সাভারে আশুলিয়া জামগড়া শেরআলী মার্কেট এলাকার ফিরোজ (৩৫) নামের এক যুবক অপহরণের শিকার হয়ে গুলিবিদ্ধ হয়। অপহরণকারীরা ফিরোজের পরিবার থেকে প্রথমে বিকাশে ৩২ হাজার টাকা আদায় করে।
পরবর্তীতে আবারও অপহরণকারী সদস্যরা মিজান ও মাইকেল আরো ৩০ হাজার টাকা দাবী করেন বলে জানান ভুক্তভোগীর পরিবার। বিকাশে টাকা দিতে ব্যর্থ হলে রাত ১২ টার দিকে ফিরোজ কে প্রথমে বুকের নিচে গুলি করে, পরে তাকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে সাভার রেডিও কলোনী এলাকায় ফেলে রেখে যায় বলে জানান তার ভাতিজা তপন। সে বলে ফিরোজ মাঝে মধ্যে ইয়াবা সেবন করে গতকাল সাভার মাদক কিনতে গেলে প্রথমে তাকে অপহরণ করে পরে অপহরণকারীরা গুলি ও কুপিয়ে তাকে ফেলে রেখে পালিয়ে যায়।
পরে স্থানীয়রা তাকে দেখতে পেয়ে প্রথমে সাভার এনাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে সেখানে প্রাথমিক চিকিৎসা দিয়ে পরবর্তীতে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করানো হয়। মঙ্গলবার বিকেলে ঢাকা মেডিকেলে অপারেশন করে গুলি বের করলেও তার অবস্থা আশংকাজনক বলে জানান তার পরিবার।
আশুলিয়া থানার উপপরিদর্শক নজরুল ইসলাম গতকাল রাতে সাভার এনাম মেডিকেল কলেজ হাসপাতালে গুলিবিদ্ধ ফিরোজ কে দেখতে গিয়ে বলেন যেহেতু ঘটনাস্থল সাভার তাই বিষয় টি সাভার মডেল থানা পুলিশ তদন্ত করবে বলে জানান তিনি।
সাভার মডেল থানার ওসি জুয়েল মিয়া বলেন, গুলির ঘটনায় মামলা দায়ের এর প্রস্তুতি চলছে।