1. admin@dainiksattoprokash.com : admin :
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০২:৪১ অপরাহ্ন
শিরোনাম :
প্রবাসীর স্ত্রীকে নিয়ে উধাও মসজিদের ইমাম পারিবারিক কলহের জেরে ইমামের পুরুষাঙ্গ কাটলেন স্ত্রী ক্যাশলেস ভেড়ামারা পূবালী ব্যাংকে পিএলসির উদ্যোগে ক্যাশলেস ক্যাপিন উদ্বোধন ভেড়ামারায় ২৮ বোতল মাদক সিরাপ ও মোটরসাইকেলসহ যুবক গ্রেপ্তার গাজীপুর আদালত প্রাঙ্গণ থেকে পালাল ৩২ মামলার আসামি, নিরাপত্তা ব্যবস্থা নিয়ে প্রশ্ন মদনে তিন দিনব্যাপী কৃষি মেলা উদ্বোধন করলেন লুৎফুজ্জামান বাবর টাঙ্গাইলে যমুনা নদীর পানি অকস্মাৎ বৃদ্ধি পাওয়ায় মারাত্মক ঝুঁকিপূর্ণ বন্যা নিয়ন্ত্রণ বাঁধ জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে শ্রীপুরে জামায়াতের আলোচনা সভা ও দোয়া মাহফিল প্রধানমন্ত্রীর সহকারী (রাজনৈতিক) পদে সচিব পদমর্যাদায় নিয়োগ পেলেন রাশেদ খান ঝিনাইদহে শতাধিক ধর্মীয় ও শিক্ষা প্রতিষ্ঠানের মাঝে অনুদানের চেক এবং গাছের চারা বিতরণ

মুক্তাগাছায় বিশ্ব হাত ধোয়া দিবস পালনে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত

সংবাদ দাতার নাম
  • প্রকাশের সময় : বুধবার, ১৫ অক্টোবর, ২০২৫
  • ১১৭ ০০ বার পড়া হয়েছে


এস এম সাদেকুল ইসলাম

 

 

‎হাত ধোয়ার উপকারিতা জানান দিতে প্রতিবারের মতো এবারও পালিত হয়েছে বিশ্ব হাত ধোয়া দিবস-২০২৫। বাংলাদেশে ২০০৯ সাল থেকে দিবসটি পালিত হয়ে আসছে।অদ্য ১৫ অক্টোবর’২৫ইং সারাদেশের ন্যায় ময়মনসিংহের মুক্তাগাছা উপজেলা প্রশাসন ও জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর এর যৌথ উদ্যোগে এবং ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ ও ইসলামিক রিলিফ, মুক্তাগাছা শাখার সহযোগিতায় এক বর্ণাঢ্য র‍্যালি, হাত ধোয়ার সঠিক পদ্ধতি প্রদর্শন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

উপজেলা হলরুমে সকাল ১১ টায় শুরু হওয়া উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মুক্তাগাছা উপজেলা নির্বাহী অফিসার আতিকুল ইসলাম। এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা প্রেসক্লাব মুক্তাগাছা’র সভাপতি সাইফুজ্জামান দুদু, উপজেলা প্রেসক্লাব মুক্তাগাছা সাধারণ সম্পাদক মোহাম্মদ মাহমুদুল হাসান, উপজেলা ইসলামিক রিলিফ বাংলাদেশ এর পলাশ কুমার সাহা, মুক্তাগাছা এপি’র সিনিয়র ম্যানেজার অরবিন্দু গোমেজ প্রমূখ।

‎উক্ত আলোচনা সভায় স্বাগত বক্তব্যে সহকারী প্রকৌশলী শফিউল আজম বলেন, বিশ্ব হাত ধোয়া দিবস শুধু একটি প্রতীকী দিন নয়, এটি আমাদের স্বাস্থ্য সচেতনতা বৃদ্ধি ও পরিস্কার-পরিচ্ছন্নতা নিশ্চিত করার জন্য একটি গুরুত্বপূর্ণ উদ্দীপনা।

অনুষ্ঠানে ‎সভাপতির বক্তব্যে উপজেলা নির্বাহী অফিসার আতিকুল ইসলাম বলেন, আমাদের শরীরের ভেতরে যে জীবাণু প্রবেশ করে তার অধিকাংশ জীবাণুই হাতের মাধ্যমে প্রবেশ করে। আমাদের সবসময় হাত ধোয়ার নিয়ম অনুযায়ী হাত ধুয়ে হাতকে জীবাণুমুক্ত রাখা উচিত।

‎অনুষ্ঠানে ছাত্র-ছাত্রী, শিক্ষক-শিক্ষিকা বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারী সহ আমন্ত্রিত সুধী-মন্ডলী উপস্থিত ছিলেন।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
২০২৬ @ দৈনিক সত্য প্রকাশ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত এই ওয়েবসাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।