1. admin@dainiksattoprokash.com : admin :
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৩:৫৩ অপরাহ্ন
শিরোনাম :
প্রবাসীর স্ত্রীকে নিয়ে উধাও মসজিদের ইমাম পারিবারিক কলহের জেরে ইমামের পুরুষাঙ্গ কাটলেন স্ত্রী ক্যাশলেস ভেড়ামারা পূবালী ব্যাংকে পিএলসির উদ্যোগে ক্যাশলেস ক্যাপিন উদ্বোধন ভেড়ামারায় ২৮ বোতল মাদক সিরাপ ও মোটরসাইকেলসহ যুবক গ্রেপ্তার গাজীপুর আদালত প্রাঙ্গণ থেকে পালাল ৩২ মামলার আসামি, নিরাপত্তা ব্যবস্থা নিয়ে প্রশ্ন মদনে তিন দিনব্যাপী কৃষি মেলা উদ্বোধন করলেন লুৎফুজ্জামান বাবর টাঙ্গাইলে যমুনা নদীর পানি অকস্মাৎ বৃদ্ধি পাওয়ায় মারাত্মক ঝুঁকিপূর্ণ বন্যা নিয়ন্ত্রণ বাঁধ জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে শ্রীপুরে জামায়াতের আলোচনা সভা ও দোয়া মাহফিল প্রধানমন্ত্রীর সহকারী (রাজনৈতিক) পদে সচিব পদমর্যাদায় নিয়োগ পেলেন রাশেদ খান ঝিনাইদহে শতাধিক ধর্মীয় ও শিক্ষা প্রতিষ্ঠানের মাঝে অনুদানের চেক এবং গাছের চারা বিতরণ

কক্সবাজারের ১১ বাসিন্দা ভারত থেকে দেশে ফেরার পথে ভূরুঙ্গামারী সীমান্তে আটক

সংবাদ দাতার নাম
  • প্রকাশের সময় : শুক্রবার, ১৭ অক্টোবর, ২০২৫
  • ১৯৯ ০০ বার পড়া হয়েছে
ভূরুঙ্গামারী (কুড়িগ্রাম) প্রতিনিধি
কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে ভারত থেকে বাংলাদেশে অবৈধভাবে অনুপ্রবেশের সময় কক্সবাজার জেলার কলাতলী গ্রামের১১ জন বাংলাদেশি নাগরিককে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। এদের মধ্যে ৫ জন পুরুষ, ২জন নারী ও ৪ জন শিশু।
শুক্রবার (১৭ অক্টোবর) সকাল ৮ টা ৩০ মিনিটে কুড়িগ্রাম ২২ বিজিবি ব্যাটালিয়নের সোনাহাট বিওপির একটি টহলদল সীমান্ত পিলার ১০১১ থেকে প্রায় ৪০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে, ভূরুঙ্গামারী উপজেলার আমতলী এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করে।
বিজিবি সূত্রে জানা যায়, আটক ব্যক্তিরা প্রায় এক বছর আগে কুমিল্লা সীমান্ত দিয়ে ভারতের আসাম রাজ্যে কাজের সন্ধানে গিয়েছিলেন। পরে দেশে ফেরার পথে তারা বিজিবির টহলদলের হাতে ধরা পড়েন। তারা সকলে কক্সবাজার সদর থানার কাকতলী গ্রামের বাসিন্দা। আটককৃতদের ভূরুঙ্গামারী থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলছে।
আটককৃতরা জনায় তারা দালালদের মাধ্যমে পার হয় এবং রাতের আঁধারে বিএসএফ কাঁটাতার পার করে দিয়েছে কিন্তু এসে বিজিবির হাতে আটক হয়।
আটককৃতরা কক্সবাজার জেলার কলাতলী গ্রামের মৃত আলতাফ হোসেনের ছেলে ইমাম হোসেন (৪৮), আব্দুল মালেকের ছেলে শফিউল্লাহ (১৮), মোহাম্মদ আলমের ছেলে নবী হোসেন (১৫), রফিউল এর ছেলে রবিউল আলম (২০), ইসমাইল এর ছেলে আজিজ(১৫), মোহাম্মদ আবু (৭) ও তার স্ত্রী  আমেনা বেগম (২৮), নুর আলমের স্ত্রী রেজিয়া (২১), ইসমাইলের মেয়ে রিফা (৯) ও শাফা (৬), নুর আলমের মেয়ে নুর শাহিদা (২)।
এ বিষয়ে ভূরুঙ্গামারী থানার অফিসার ইনচার্জ আল হেলাল মাহমুদ বলেন, বিজিবি আটককৃত অনুপ্রবেশকারীদের থানায় নিয়ে এসেছে। তাদের তথ্য যাচাই বাছাই করা হচ্ছে। তথ্য পাওয়ার পর প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
২০২৬ @ দৈনিক সত্য প্রকাশ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত এই ওয়েবসাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।