1. admin@dainiksattoprokash.com : admin :
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৭:৫৫ অপরাহ্ন
শিরোনাম :
ভেড়ামারায় মাদকবিরোধী অভিযানে গাঁজা সেবনের দায়ে দুইজনের কারাদণ্ড প্রবাসীর স্ত্রীকে নিয়ে উধাও মসজিদের ইমাম পারিবারিক কলহের জেরে ইমামের পুরুষাঙ্গ কাটলেন স্ত্রী ক্যাশলেস ভেড়ামারা পূবালী ব্যাংকে পিএলসির উদ্যোগে ক্যাশলেস ক্যাপিন উদ্বোধন ভেড়ামারায় ২৮ বোতল মাদক সিরাপ ও মোটরসাইকেলসহ যুবক গ্রেপ্তার গাজীপুর আদালত প্রাঙ্গণ থেকে পালাল ৩২ মামলার আসামি, নিরাপত্তা ব্যবস্থা নিয়ে প্রশ্ন মদনে তিন দিনব্যাপী কৃষি মেলা উদ্বোধন করলেন লুৎফুজ্জামান বাবর টাঙ্গাইলে যমুনা নদীর পানি অকস্মাৎ বৃদ্ধি পাওয়ায় মারাত্মক ঝুঁকিপূর্ণ বন্যা নিয়ন্ত্রণ বাঁধ জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে শ্রীপুরে জামায়াতের আলোচনা সভা ও দোয়া মাহফিল প্রধানমন্ত্রীর সহকারী (রাজনৈতিক) পদে সচিব পদমর্যাদায় নিয়োগ পেলেন রাশেদ খান

মামলা, কারাবাস ও জনসমর্থনের মিশেলে একজন “আলী আহমেদ” মাগুরা-১ আসনে ধানের শীষের মনোনয়ন প্রত্যাশী

সংবাদ দাতার নাম
  • প্রকাশের সময় : শুক্রবার, ১৭ অক্টোবর, ২০২৫
  • ১৪৬ ০০ বার পড়া হয়েছে

 

সত্য প্রকাশ ডেস্ক

 

মাগুরা জেলা বিএনপির আহ্বায়ক আলী আহমেদ আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে মাগুরা-১ আসন থেকে অন্যতম হেভিওয়েট মনোনয়ন প্রত্যাশী হিসেবে আলোচনায় রয়েছেন। তার দীর্ঘ রাজনৈতিক জীবন জনসমর্থন, সাফল্য এবং একই সঙ্গে চরম রাজনৈতিক নিপীড়নের এক বিরল দৃষ্টান্ত।

 

মুক্তিযোদ্ধা ও তিনবারের ইউপি চেয়ারম্যানের সন্তান আলী আহমেদ নিজেও ৬নং রাঘবদাইড় ইউনিয়নের তিনবারের নির্বাচিত চেয়ারম্যান হিসেবে স্থানীয় রাজনীতিতে জনপ্রিয়তা অর্জন করেন। জনগণের সেবার স্বীকৃতিস্বরূপ বাংলাদেশ সরকার কর্তৃক দুইবার ‘মাগুরা জেলার শ্রেষ্ঠ চেয়ারম্যান’ হিসেবে স্বর্ণপদক লাভ করেন।
আলী আহমেদের সাংগঠনিক দক্ষতা তাকে মাগুরা জেলার রাজনীতিতে দ্রুত উত্থান এনে দেয়। ১৯৮৮ সালে বিএনপির রাজনীতিতে সক্রিয় হওয়ার পর থেকেই তিনি জেলা বিএনপির একের পর এক গুরুত্বপূর্ণ পদগুলোতে আসীন হতে থাকেন।

 

তবে, মাগুরা জেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক, দুইবারের সাধারণ সম্পাদক, সদস্য সচিব ও বর্তমানে দ্বিতীয়বারের মতো আহ্বায়কের দায়িত্ব পালনকারী এই নেতা গত ১৭ বছরে ৩০টিরও অধিক মামলার আসামি হয়েছেন এবং ১০ বারেরও অধিকবার কারাবরণ করেছেন, যেখানে তার জীবনের প্রায় ৩ বছর কেটেছে কারাগারে। জানা যায়, ১/১১-এর (ওয়ান-ইলেভেন) সময় তিনি টানা ১৬ মাস কারাবন্দি ছিলেন এবং সেসময় রিমান্ডে তাকে কঠোর শারীরিক ও মানসিক নির্যাতন করা হয়। এমনকি ২০১৫ সালে তাকে বাড়িতে না পেয়ে পুলিশ তার বাড়িতে আগুন লাগিয়ে দেয় বলেও স্থানীয় সূত্রে জানা যায়।

 

অসংখ্য দমন-পীড়নের পরেও রাজনীতিতে অটল থাকা এই নেতা এবার মানুষের সেবা করতে চান সংসদ সদস্য হিসেবে। যার পরিপ্রেক্ষিতে এবারের নির্বাচনে তিনি মাগুরা-১ আসন থেকে বিএনপির মনোনয়ন প্রত্যাশী। মাগুরাকে তিনি আধুনিক ও পরিচ্ছন্ন মডেল জেলা গঠন করার অঙ্গীকার ব্যক্ত করেছেন। এমপি নির্বাচিত হলে তিনি মাগুরা জেলার বেকারত্ব নিরসন, তরুণ সমাজকে বাঁচাতে মাদকমুক্ত সমাজ গঠন, আইন-শৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন এবং সাধারণ মানুষের জন্য স্বাস্থ্যসেবার মান উন্নয়ন নিশ্চিতকরণ করতে চান।
স্থানীয় পর্যায়ে বারবার জনপ্রতিনিধি হিসেবে তার সাফল্য এবং চরম প্রতিকূলতার মধ্যেও রাজনীতিতে টিকে থাকার দৃঢ়তা, তাকে এই আসনে এক অনিবার্য এবং নিঃসন্দেহে দলের সর্বোচ্চ জনপ্রিয় প্রার্থী হিসেবে প্রতিষ্ঠিত করেছে বলছেন অনেকেই।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
২০২৬ @ দৈনিক সত্য প্রকাশ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত এই ওয়েবসাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।