1. admin@dainiksattoprokash.com : admin :
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৭:৫৫ অপরাহ্ন
শিরোনাম :
ভেড়ামারায় মাদকবিরোধী অভিযানে গাঁজা সেবনের দায়ে দুইজনের কারাদণ্ড প্রবাসীর স্ত্রীকে নিয়ে উধাও মসজিদের ইমাম পারিবারিক কলহের জেরে ইমামের পুরুষাঙ্গ কাটলেন স্ত্রী ক্যাশলেস ভেড়ামারা পূবালী ব্যাংকে পিএলসির উদ্যোগে ক্যাশলেস ক্যাপিন উদ্বোধন ভেড়ামারায় ২৮ বোতল মাদক সিরাপ ও মোটরসাইকেলসহ যুবক গ্রেপ্তার গাজীপুর আদালত প্রাঙ্গণ থেকে পালাল ৩২ মামলার আসামি, নিরাপত্তা ব্যবস্থা নিয়ে প্রশ্ন মদনে তিন দিনব্যাপী কৃষি মেলা উদ্বোধন করলেন লুৎফুজ্জামান বাবর টাঙ্গাইলে যমুনা নদীর পানি অকস্মাৎ বৃদ্ধি পাওয়ায় মারাত্মক ঝুঁকিপূর্ণ বন্যা নিয়ন্ত্রণ বাঁধ জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে শ্রীপুরে জামায়াতের আলোচনা সভা ও দোয়া মাহফিল প্রধানমন্ত্রীর সহকারী (রাজনৈতিক) পদে সচিব পদমর্যাদায় নিয়োগ পেলেন রাশেদ খান

ধানের শীষের পক্ষে মুগদা থানা বিএনপির বর্ণাঢ্য মিছিল

সংবাদ দাতার নাম
  • প্রকাশের সময় : শনিবার, ১৮ অক্টোবর, ২০২৫
  • ১৪৭ ০০ বার পড়া হয়েছে

প্রিয়া চৌধুরী

 

 

ঢাকা-৯ আসনে আফরোজা আব্বাসকে বিজয়ী করতে মাঠে তরুণরা — “তারুণ্যের প্রথম ভোট ধানের শীষের পক্ষে হোক” স্লোগানে মুখর মুগদা

ঢাকা-৯ আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর প্রতীক ধানের শীষের পক্ষে ১৭ অক্টোবর ,শুক্রবার সন্ধ্যা ৬ টায় এক বিশাল মিছিল অনুষ্ঠিত হয়েছে মুগদা থানা বিএনপির উদ্যোগে।
মিছিলটি বিকেলে মুগদা এলাকার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে উচ্ছ্বাসপূর্ণ সমাবেশের মাধ্যমে শেষ হয়।

মিছিলের নেতৃত্ব দেন সাবেক সবুজবাগ থানা স্বেচ্ছাসেবক দলের সভাপতি, সাবেক মুগদা থানা স্বেচ্ছাসেবক দলের প্রতিষ্ঠাতা আহ্বায়ক এবং বর্তমান মুগদা থানা বিএনপির যুগ্ম আহ্বায়ক মোঃ ইসমাইল হোসেন (ইসমাইল)।

এসময় তিনি বলেন,

ঢাকা-৯ আসনের সভানেত্রী, বাংলাদেশ জাতীয়তাবাদী মহিলা দলের মাননীয় সভাপতি আফরোজা আব্বাসকে বিজয়ী করতে আমরা মাঠে নেমেছি।
তারুণ্যের প্রথম ভোট ধানের শীষের পক্ষে হোক এটাই এখন আমাদের অঙ্গীকার।”

মিছিলে এলাকার বিশিষ্ট মুরুব্বিগণ, যুবদল, স্বেচ্ছাসেবক দল, ছাত্রদলসহ বিএনপির বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা অংশ নেন।
ধানের শীষ প্রতীকের ব্যানার, ফেস্টুন ও পতাকা হাতে নিয়ে তারা “গণতন্ত্র মুক্তি চাই, ধানের শীষের জয় হোক” এবং “তারুণ্যের প্রথম ভোট ধানের শীষের পক্ষে হোক” — এমন স্লোগানে মুখরিত করে তোলেন পুরো মুগদা এলাকা।

সমাবেশে বক্তারা বলেন,
ধানের শীষ বাংলাদেশের জনগণের অধিকার, স্বাধীনতা ও গণতন্ত্রের প্রতীক। বিএনপি শান্তিপূর্ণভাবে জনগণের ভোটের অধিকার পুনরুদ্ধারের আন্দোলন চালিয়ে যাচ্ছে, এবং আগামীতেও এই সংগ্রাম অব্যাহত থাকবে।

মুগদা থানা বিএনপির যুগ্ম আহ্বায়ক মোঃ ইসমাইল হোসেন আরও বলেন,

আমরা ঐক্যবদ্ধভাবে কাজ করছি। আমাদের লক্ষ্য একটাই বেগম খালেদা জিয়ার নেতৃত্বে গণতন্ত্র ফিরিয়ে আনা এবং তারেক রহমানের নির্দেশনায় ধানের শীষের জয় নিশ্চিত করা।”

মিছিলে অংশগ্রহণকারীরা জানান, মুগদা ও আশেপাশের এলাকায় তরুণ ভোটারদের মধ্যে আফরোজা আব্বাসের প্রতি ব্যাপক সাড়া দেখা যাচ্ছে। তারা বিশ্বাস করেন, তরুণ প্রজন্মের প্রথম ভোটেই ধানের শীষের বিজয় শুরু হবে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
২০২৬ @ দৈনিক সত্য প্রকাশ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত এই ওয়েবসাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।