
সত্য প্রকাশ ডেস্ক
বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত রাষ্ট্র কাঠামো পুনর্গঠনের ৩১ দফা কর্মসূচিকে জনগণের মাঝে ছড়িয়ে দিতে মাগুরা সদর উপজেলার রাঘবদার ইউনিয়নের মালঞ্চ হাই স্কুল মাঠে মহিলা সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (১৮ অক্টোবর) বিকালে এ সমাবেশ শেষে ৩১ দফা বাস্তবায়নের স্বপক্ষে লিফলেট বিতরণ করা হয়।
রাঘবদার ইউনিয়ন বিএনপির সভাপতি শরিফুল ইসলামের সভাপতিত্বে ও বিএনপি নেতা নজরুল ইসলাম এবং তুজাম মোল্লার সঞ্চালনায় অনুষ্ঠিত এ সমাবেশে প্রধান অতিথি ছিলেন মাগুরা জেলা বিএনপি’র আহ্বায়ক আলী আহমেদ। জেলা যুবদলের সাধারণ সম্পাদক ফিরোজ আহমেদ সহ ইউনিয়ন বিএনপি ও এর অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা এ সময় উপস্থিত ছিলেন।
আহ্বায়ক আলী আহমেদ বলেন, তারেক রহমানের ৩১ দফা রাষ্ট্রের ভবিষ্যৎ কাঠামো গঠনের রূপরেখা। এই কর্মসূচির মাধ্যমে আমরা জনগণকে আমাদের লক্ষ্য ও পরিকল্পনার সঙ্গে পরিচিত করছি। আগামীর নির্বাচনেও এই ৩১ দফার ভিত্তিতেই আমরা জনসমর্থন চাইব।
তিনি আরও বলেন, এই কর্মসূচি শুধু প্রচার নয়, এটি একটি দীর্ঘমেয়াদী প্রস্তুতির অংশ। দেশকে গণতন্ত্রের পথে ফিরিয়ে আনতে তারেক রহমানের নেতৃত্বে আমরা ঐক্যবদ্ধ।