1. admin@dainiksattoprokash.com : admin :
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৭:০৯ অপরাহ্ন
শিরোনাম :
ভেড়ামারায় মাদকবিরোধী অভিযানে গাঁজা সেবনের দায়ে দুইজনের কারাদণ্ড প্রবাসীর স্ত্রীকে নিয়ে উধাও মসজিদের ইমাম পারিবারিক কলহের জেরে ইমামের পুরুষাঙ্গ কাটলেন স্ত্রী ক্যাশলেস ভেড়ামারা পূবালী ব্যাংকে পিএলসির উদ্যোগে ক্যাশলেস ক্যাপিন উদ্বোধন ভেড়ামারায় ২৮ বোতল মাদক সিরাপ ও মোটরসাইকেলসহ যুবক গ্রেপ্তার গাজীপুর আদালত প্রাঙ্গণ থেকে পালাল ৩২ মামলার আসামি, নিরাপত্তা ব্যবস্থা নিয়ে প্রশ্ন মদনে তিন দিনব্যাপী কৃষি মেলা উদ্বোধন করলেন লুৎফুজ্জামান বাবর টাঙ্গাইলে যমুনা নদীর পানি অকস্মাৎ বৃদ্ধি পাওয়ায় মারাত্মক ঝুঁকিপূর্ণ বন্যা নিয়ন্ত্রণ বাঁধ জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে শ্রীপুরে জামায়াতের আলোচনা সভা ও দোয়া মাহফিল প্রধানমন্ত্রীর সহকারী (রাজনৈতিক) পদে সচিব পদমর্যাদায় নিয়োগ পেলেন রাশেদ খান

বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীকে ধর্ষণের অভিযোগ

সংবাদ দাতার নাম
  • প্রকাশের সময় : শনিবার, ১৮ অক্টোবর, ২০২৫
  • ৯৭ ০০ বার পড়া হয়েছে

 

সত্য প্রকাশ ডেস্ক

 

 

ঢাকার সাভারে বাসায় ফেরার পথে একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের এক ছাত্রী ধর্ষণের শিকার হয়েছেন বলে অভিযোগ উঠেছে।

বৃহস্পতিবার (১৬ অক্টোবর) দিবাগত রাতে ভুক্তভোগী ছাত্রী তিনজনের বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন দমন আইনে সাভার থানায় একটি মামলা করেছেন।

 

ভুক্তভোগী তরুণী বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালসের (বিইউপি) ছাত্রী। তার পরিবার সাভার এলাকায় ভাড়া থাকে। আসামিরা হলো- সাভারের সোহেল রোজারিও (৩৭), বিপ্লব রোজারিও (৪০) ও মিঠু বিশ্বাস (৩৫)। তাদের মধ্যে সোহেলের বিরুদ্ধে ধর্ষণ এবং বিপ্লব ও মিঠুর বিরুদ্ধে ধর্ষণে সহযোগিতার অভিযোগ আনা হয়েছে।

 

মামলার এজাহারে বলা হয়েছে, মঙ্গলবার সন্ধ্যায় ওই তরুণী সাভারে এক ছাত্রকে প্রাইভেট পড়ানোর পর বাসায় ফেরেন। কিন্তু এসে দেখেন বাসা তালাবদ্ধ। পরে খোঁজ নিয়ে জানতে পারেন, তার মা বাসায় তালা দিয়ে পাশের এক চা–দোকানির কাছে চাবি রেখে গেছেন। পরে তিনি দোকান থেকে চাবি নিয়ে হেঁটে বাসায় ফিরছিলেন।

 

এ সময় সোহেল তাকে বিভিন্ন বিষয়ে জিজ্ঞাসাবাদ করে। কিছুদূর যাওয়ার পর সোহেলের সঙ্গে অন্য দুই আসামির দেখা হয়। এরপর তারা ওই তরুণীকে অনুসরণ করতে থাকে এবং বিভিন্ন ধরনের প্রশ্ন করতে থাকে। সন্ধ্যা ৭টার দিকে ভয়ভীতি দেখিয়ে জোর করে নিজের বাসায় নিয়ে তাকে ধর্ষণ করে সোহেল। এতে সহযোগিতা করে অন্য দুই আসামি। ধর্ষণের পর সোহেল ঘটনা কাউকে জানালে হত্যার হুমকি দেয় বলেও এজাহারে উল্লেখ করেন ওই তরুণী।

এ ব্যাপারে মামলার তদন্ত কর্মকর্তা ও সাভার মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) মো. আ. ওয়াহাব বলেন, শুক্রবার ভুক্তভোগী তরুণীর শারীরিক পরীক্ষা সম্পন্ন করা হয়েছে। আসামিদের গ্রেফতারের চেষ্টা চলছে। সাভার মডেল থানার ওসি মোহাম্মদ জুয়েল মিঞা বলেন, ঘটনাটি অত্যন্ত গুরুত্ব দিয়ে দেখা হচ্ছে। আসামিদের গ্রেফতারে অভিযান চলছে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
২০২৬ @ দৈনিক সত্য প্রকাশ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত এই ওয়েবসাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।