
মোঃ রোমান হোসেন
ঢাকার সাভারে তারেক রহমান ঘোষিত ৩১ দফা বাস্তবায়নে বিএনপি’র সাবেক সহ সাংগঠনিক সম্পাদক ঢাকা জেলা যুবদল ও সাবেক সভাপতি সাভার পৌর ছাত্রদল মোঃ সুরুজ্জামানের নেতৃত্বে লিফলেট বিতরণ কর্মসূচি পালিত হয়েছে।
গতবৃহস্পতিবার(১৬অক্টোবর) বিকেলে সাভার পৌর ব্যাংক কলোনি থেকে লিফলেট বিতরণ কার্যক্রম শুরু হয়ে থানা রোড বিভিন্ন দোকান ও পথচারীদের মাঝে এবং তালবাগের বিভিন্ন রাস্তা প্রদক্ষিণ করে সাভার সাব রেজিস্ট্রি অফিস গিয়ে তা শেষ হয়।এ সময় সেখানে মোঃ সুরুজ্জামানের নেতৃত্বে আরো উপস্থিত ছিলেন সাভার দলিল লেখক কল্যাণ সমিতির সাধারণ সম্পাদক মোঃ হাসান সহ বিএনপি’র যুবদল ও ছাত্র দলের বিভিন্ন নেতা কর্মীরা।
এ সময় বিএনপি’র সাবেক সহ সাংগঠনিক সম্পাদক ঢাকা জেলা যুবদলের নেতা মোঃ সুরুজ্জামান আসন্ন নির্বাচনে ৩১ দফার বাস্তবায়নের প্রয়োজনীয়তা সম্পর্কে সাধারণ মানুষের সাথে মতবিনিময় করেন। তিনি জানান, বিএনপি ক্ষমতায় আসলে দেশের উন্নয়নে নানা কর্মসূচির কথা জানান এবং পাশাপাশি একটি সুন্দর দেশ গড়তে বিএনপির বিকল্প নেই বলে জানান তিনি।