1. admin@dainiksattoprokash.com : admin :
বুধবার, ২২ জুলাই ২০২৬, ১১:৫৭ পূর্বাহ্ন
শিরোনাম :
প্রবাসীর স্ত্রীকে নিয়ে উধাও মসজিদের ইমাম পারিবারিক কলহের জেরে ইমামের পুরুষাঙ্গ কাটলেন স্ত্রী ক্যাশলেস ভেড়ামারা পূবালী ব্যাংকে পিএলসির উদ্যোগে ক্যাশলেস ক্যাপিন উদ্বোধন ভেড়ামারায় ২৮ বোতল মাদক সিরাপ ও মোটরসাইকেলসহ যুবক গ্রেপ্তার গাজীপুর আদালত প্রাঙ্গণ থেকে পালাল ৩২ মামলার আসামি, নিরাপত্তা ব্যবস্থা নিয়ে প্রশ্ন মদনে তিন দিনব্যাপী কৃষি মেলা উদ্বোধন করলেন লুৎফুজ্জামান বাবর টাঙ্গাইলে যমুনা নদীর পানি অকস্মাৎ বৃদ্ধি পাওয়ায় মারাত্মক ঝুঁকিপূর্ণ বন্যা নিয়ন্ত্রণ বাঁধ জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে শ্রীপুরে জামায়াতের আলোচনা সভা ও দোয়া মাহফিল প্রধানমন্ত্রীর সহকারী (রাজনৈতিক) পদে সচিব পদমর্যাদায় নিয়োগ পেলেন রাশেদ খান ঝিনাইদহে শতাধিক ধর্মীয় ও শিক্ষা প্রতিষ্ঠানের মাঝে অনুদানের চেক এবং গাছের চারা বিতরণ

হিরো আলমের তালাক দেওয়া প্রসঙ্গে মুখ খুললেন রিয়া মনি

সংবাদ দাতার নাম
  • প্রকাশের সময় : রবিবার, ১৯ অক্টোবর, ২০২৫
  • ১৬৯ ০০ বার পড়া হয়েছে

সত্য প্রকাশ ডেস্ক

আলোচিত ও সমালোচিত কনটেন্ট ক্রিয়েটর হিরো আলম শনিবার (১৮ অক্টোবর) রাজধানীর আফতাবনগরে স্ত্রী রিয়া মনিকে মৌখিকভাবে তিন তালাক দেন। দেশের বিভিন্ন জেলা থেকে আসা ভক্তদের সামনে দুধ দিয়ে গোসল করে রিয়াকে তালাক দেন।

রিয়া মনিকে তালাকা দেওয়ার ২০ ঘণ্টার মাথায় এবার মুখ খুললেন হিরো আমলের প্রাক্তন স্ত্রী। রোববার (১৯ অক্টোবর) এক পোস্টে রিয়া মনি লিখেছেন, শুরুতে আমার কাছ থেকে যে ব্যবহার পেয়েছেন, সেটা আমার পারিবারিক শিক্ষা। তারপর যেটা পেয়েছেন, সেটা আপনার অর্জন। তাই শুধু শুধু নোংরা ভাষায় আক্রমণ করবেন না। এক হাতে কখনো তালি বাজে না।

 

এরপর তিনি যোগ করেন, আমি আপনাকে দোষারোপ করতে চাই না। কারণ, আমরা এখন আলাদা। আপনার বিষয়ে কোনকিছু বলার অধিকার আমার নেই।

 

ওই পোস্ট দুইটি ছবি প্রকাশ করেছেন রিয়া। যেখানে দেখা যায়, হিরো আলমের কাঁধে এক হাত তুলে রেখেছেন রিয়া। এদিকে রিয়া মনির পোস্টের মন্তব্যের ঘরে মিশ্র প্রতিক্রিয়া নেটিজেনদের। একজন লিখেছেন, ভাইরাল হওয়ার ধান্দায় এ নাটক করতেছেন।

 

অন্য একজন লিখেছেন, অতীত বড় স্মৃতিময়। আরও একজন মন্তব্য করেছেন, কথা বলার অধিকার নেই। কিন্তু কাপল পিক ছাড়ার অধিকার আছে?

 

এদিকে মৌখিকভাবে তিন তালাক দেওয়ার পর রিয়া মনির সম্পর্কে হিরো আলম বলেন, রিয়া মনি আমাকে খুন করতে চেয়েছিল। সে পরকীয়া করেছে। আজ তাকে তালাক দিয়েছি। এজন্য দুধ দিয়ে গোসল করে আমি নতুনভাবে নিজেকে শুদ্ধ করছি।

 

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
২০২৬ @ দৈনিক সত্য প্রকাশ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত এই ওয়েবসাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।