1. admin@dainiksattoprokash.com : admin :
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৭:৫৬ অপরাহ্ন
শিরোনাম :
ভেড়ামারায় মাদকবিরোধী অভিযানে গাঁজা সেবনের দায়ে দুইজনের কারাদণ্ড প্রবাসীর স্ত্রীকে নিয়ে উধাও মসজিদের ইমাম পারিবারিক কলহের জেরে ইমামের পুরুষাঙ্গ কাটলেন স্ত্রী ক্যাশলেস ভেড়ামারা পূবালী ব্যাংকে পিএলসির উদ্যোগে ক্যাশলেস ক্যাপিন উদ্বোধন ভেড়ামারায় ২৮ বোতল মাদক সিরাপ ও মোটরসাইকেলসহ যুবক গ্রেপ্তার গাজীপুর আদালত প্রাঙ্গণ থেকে পালাল ৩২ মামলার আসামি, নিরাপত্তা ব্যবস্থা নিয়ে প্রশ্ন মদনে তিন দিনব্যাপী কৃষি মেলা উদ্বোধন করলেন লুৎফুজ্জামান বাবর টাঙ্গাইলে যমুনা নদীর পানি অকস্মাৎ বৃদ্ধি পাওয়ায় মারাত্মক ঝুঁকিপূর্ণ বন্যা নিয়ন্ত্রণ বাঁধ জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে শ্রীপুরে জামায়াতের আলোচনা সভা ও দোয়া মাহফিল প্রধানমন্ত্রীর সহকারী (রাজনৈতিক) পদে সচিব পদমর্যাদায় নিয়োগ পেলেন রাশেদ খান

বাংলাদেশ থেকে দুর্নীতিকে বিতাড়িত এবং দুর্নীতিকে জিরোতে নিয়ে যেতে চান ; রেজাউল করিম

সংবাদ দাতার নাম
  • প্রকাশের সময় : সোমবার, ২০ অক্টোবর, ২০২৫
  • ২০৮ ০০ বার পড়া হয়েছে

 

 

লক্ষ্মীপুর প্রতিনিধি

 

 

বাংলাদেশ থেকে দুর্নীতিকে বিতাড়িত এবং দুর্নীতিকে জিরোতে নিয়ে যেতে চান বলে জানিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামী ঢাকা মহানগরী উত্তরের সেক্রেটারি ড. মোহাম্মদ রেজাউল করিম।

তিনি বলেন, ডাক্তার, ইঞ্জিনিয়ার, ডক্টর ও অনেক বড় ডিগ্রিধারী দিয়ে বাংলাদেশের পরিবর্তন হবে না।

 

চারবার বাংলাদেশ দুর্নীতিতে চ্যাম্পিয় হয়েছে। যারা বিশ্ববিদ্যালয় থেকে ডিগ্রি নিয়ে এসেছে, রাজনীতি করে, যারা সচিব হয়েছে, যারা বাংলাদেশকে নিয়ন্ত্রণ করে তাদের কারণে বাংলাদেশ দুর্নীতিতে চ্যাম্পিয়নশীপ অর্জন করেছে। সব জায়গায় আমরা দুর্নীতিকে ‘না’ বলে দেবো। আমরা কেউ দুর্নীতি করব না, দুর্নীতি হতে দেবো না। এভাবেই দুর্নীতি মুক্ত বাংলাদেশ গড়তে হবে

 

সোমবার (২০ অক্টোবর) দুপুরে লক্ষ্মীপুরের কফিল উদ্দিন বিশ্ববিদ্যালয় কলেজে ক্যারিয়ার গাইড লাইন ও নবীন বরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

 

রেজাউল করিম বলেন, আমরা শিক্ষার্থীদের মেধা এবং নৈতিকতার সমন্বয়ে একটি বাংলাদেশের স্বপ্ন দেখি। নবীনরা শুধুমাত্র জ্ঞানের আলো জ্বালাবে না, তাদের জ্ঞানের আলোর সাথে সাথে নৈতিকতার উদ্ভাসিত শক্তি দিয়ে গোটা জাতিকে গড়ে তুলতে হবে।

 

চন্দ্রগঞ্জ ইউনিয়ন ছাত্রশিবিরের সভাপতি আব্দুর রহমানের সভাপতিত্বে ও কফিল উদ্দিন বিশ্ববিদ্যালয় কলেজ শিবিরের সভাপতি আইয়ুব হোসেন ফাহিমের সঞ্চালনায় এসময় বিশেষ অতিথি ছিলেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (জাকসু) জিএস মাজহারুল ইসলাম ও লক্ষ্মীপুর শহর শিবির সভাপতি একেএম ফরিদ উদ্দিন প্রমুখ।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
২০২৬ @ দৈনিক সত্য প্রকাশ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত এই ওয়েবসাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।