
সত্য প্রকাশ ডেস্ক
বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত রাষ্ট্র কাঠামো পুনর্গঠনের ৩১ দফা কর্মসূচিকে জনগণের মাঝে ছড়িয়ে দিতে মাগুরা সদর উপজেলার মঘী ইউনিয়নের হেলিপ্যাড মাঠে সমাবেশ ও এর স্বপক্ষে লিফলেট বিতরণ করা হয়েছে। ২০ অক্টোবর সোমবার বিকালে এ সমাবেশ ও লিফলেট বিতরণ অনুষ্ঠানের আয়োজন করেন সদর উপজেলার মঘী ইউনিয়ন বিএনপি ও এর অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা।
মঘী ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি আলতাফ হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত এ সমাবেশে প্রধান অতিথি ছিলেন মাগুরা জেলা বিএনপি’র আহ্বায়ক আলী আহমেদ। বিশেষ অতিথি হিসাবে সমাবেশে উপস্থিত ছিলেন জেলা বিএনপির যুগ্ম আহবায়ক আমিনুর রহমান খান পিকুল, জেলা যুবদলের সভাপতি অ্যাডভোকেট ওয়াশিকুর রহমান কল্লোল, মোঃ ফিরোজ আহমেদ, সাধারণ সম্পাদক জেলা যুবদল,মোঃ ইমরান হোসেন,সাধারণ সম্পাদক জেলা শ্রমিক দল মাগুরা।

মিহির কান্তি বিশ্বাস, সাবেক সাধারণ সদর উপজেলা বিএনপি, প্রধন বক্তা ছিলেন বাংলাদেশ জাতীয়তাদী যুবদলের কেন্দ্রীয় কমিটির সাবেক সহ সাধারণ সম্পাদক আলমগীর হোসেন সোহান। সমাবেশে জেলা বিএনপি ও এর অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। এ সময় প্রধান অতিথি বলেন, তারেক রহমানের ৩১ দফা রাষ্ট্রের ভবিষ্যৎ কাঠামো গঠনের রূপরেখা। এই কর্মসূচির মাধ্যমে আমরা জনগণকে আমাদের লক্ষ্য ও পরিকল্পনার সঙ্গে পরিচিত করছি।
দেশকে গণতন্ত্রের পথে ফিরিয়ে আনতে তারেক রহমানের নেতৃত্ব সবাইকে ঐক্যবদ্ধ হয়ে ধানে শীষের পক্ষে কাজ করার আহবান জানান তিনি।
সমাবেশে শেষে উপস্থিত নেতাকর্মী ও স্থানীয়দের মাঝে লিফটের বিতরণ করা হয়।