1. admin@dainiksattoprokash.com : admin :
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৩:৫২ অপরাহ্ন
শিরোনাম :
প্রবাসীর স্ত্রীকে নিয়ে উধাও মসজিদের ইমাম পারিবারিক কলহের জেরে ইমামের পুরুষাঙ্গ কাটলেন স্ত্রী ক্যাশলেস ভেড়ামারা পূবালী ব্যাংকে পিএলসির উদ্যোগে ক্যাশলেস ক্যাপিন উদ্বোধন ভেড়ামারায় ২৮ বোতল মাদক সিরাপ ও মোটরসাইকেলসহ যুবক গ্রেপ্তার গাজীপুর আদালত প্রাঙ্গণ থেকে পালাল ৩২ মামলার আসামি, নিরাপত্তা ব্যবস্থা নিয়ে প্রশ্ন মদনে তিন দিনব্যাপী কৃষি মেলা উদ্বোধন করলেন লুৎফুজ্জামান বাবর টাঙ্গাইলে যমুনা নদীর পানি অকস্মাৎ বৃদ্ধি পাওয়ায় মারাত্মক ঝুঁকিপূর্ণ বন্যা নিয়ন্ত্রণ বাঁধ জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে শ্রীপুরে জামায়াতের আলোচনা সভা ও দোয়া মাহফিল প্রধানমন্ত্রীর সহকারী (রাজনৈতিক) পদে সচিব পদমর্যাদায় নিয়োগ পেলেন রাশেদ খান ঝিনাইদহে শতাধিক ধর্মীয় ও শিক্ষা প্রতিষ্ঠানের মাঝে অনুদানের চেক এবং গাছের চারা বিতরণ

শাপলা প্রতীক চেয়ে আবারও আবেদন এনসিপির, সিদ্ধান্তে যাচ্ছে ইসি

সংবাদ দাতার নাম
  • প্রকাশের সময় : সোমবার, ২০ অক্টোবর, ২০২৫
  • ১৭৮ ০০ বার পড়া হয়েছে

 

সত্য প্রকাশ ডেস্ক

 

নির্বাচন কমিশন (ইসি) জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) পছন্দের প্রতীক ‘শাপলা’ নিয়ে আবারও পর্যালোচনার সিদ্ধান্ত নিয়েছে। আইন ও বিধি পর্যালোচনা করে শিগগিরই বিষয়টি চূড়ান্ত করবে কমিশন।

ইসি সূত্রে জানা গেছে, শাপলা প্রতীকের বিকল্প বেছে নিতে গত রোববার (১৯ অক্টোবর) পর্যন্ত এনসিপিকে সময় বেঁধে দেওয়া হয়েছিল। নির্ধারিত সময়ের শেষ দিনে দলটির একটি প্রতিনিধিদল এসে পুনরায় ‘শাপলা’ প্রতীক চেয়ে আবেদন জানায়।

সোমবার (২০ অক্টোবর) নির্বাচন কমিশন সূত্র এ তথ্য নিশ্চিত করেছে।

নির্বাচন কমিশন সচিবালয়ের জ্যেষ্ঠ সচিব আখতার আহমেদ বলেন, “আমরা এনসিপিকে ৫০টি প্রতীক থেকে বাছাই করে জানাতে বলেছিলাম। ১৯ অক্টোবর পর্যন্ত সময় দেওয়া হয়েছিল। শেষ দিনে দলটির প্রতিনিধিরা আবারও ‘শাপলা’ প্রতীকেই অনড় থেকে আবেদন করেছে।”

তিনি আরও বলেন, “দলটির পুনঃআবেদনের প্রেক্ষিতে বিষয়টি কমিশনের সভায় তোলা হবে। কমিশন সিদ্ধান্ত দেবে, তাদের কোন প্রতীক বরাদ্দ দেওয়া হবে।”

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
২০২৬ @ দৈনিক সত্য প্রকাশ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত এই ওয়েবসাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।