1. admin@dainiksattoprokash.com : admin :
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৯:০৩ অপরাহ্ন
শিরোনাম :
ভেড়ামারায় মাদকবিরোধী অভিযানে গাঁজা সেবনের দায়ে দুইজনের কারাদণ্ড প্রবাসীর স্ত্রীকে নিয়ে উধাও মসজিদের ইমাম পারিবারিক কলহের জেরে ইমামের পুরুষাঙ্গ কাটলেন স্ত্রী ক্যাশলেস ভেড়ামারা পূবালী ব্যাংকে পিএলসির উদ্যোগে ক্যাশলেস ক্যাপিন উদ্বোধন ভেড়ামারায় ২৮ বোতল মাদক সিরাপ ও মোটরসাইকেলসহ যুবক গ্রেপ্তার গাজীপুর আদালত প্রাঙ্গণ থেকে পালাল ৩২ মামলার আসামি, নিরাপত্তা ব্যবস্থা নিয়ে প্রশ্ন মদনে তিন দিনব্যাপী কৃষি মেলা উদ্বোধন করলেন লুৎফুজ্জামান বাবর টাঙ্গাইলে যমুনা নদীর পানি অকস্মাৎ বৃদ্ধি পাওয়ায় মারাত্মক ঝুঁকিপূর্ণ বন্যা নিয়ন্ত্রণ বাঁধ জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে শ্রীপুরে জামায়াতের আলোচনা সভা ও দোয়া মাহফিল প্রধানমন্ত্রীর সহকারী (রাজনৈতিক) পদে সচিব পদমর্যাদায় নিয়োগ পেলেন রাশেদ খান

পূর্ণাঙ্গ কমিটি না পেয়ে কাফনের কাপড় পরে ছাত্রদলের বিক্ষোভ

সংবাদ দাতার নাম
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২১ অক্টোবর, ২০২৫
  • ১৪৭ ০০ বার পড়া হয়েছে

পূর্ণাঙ্গ কমিটি না পেয়ে কাফনের কাপড় পরে ছাত্রদলের বিক্ষোভ

 

সত্য প্রকাশ ডেস্ক

 

জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় কমিটি দ্রুত পূর্ণাঙ্গ করার দাবিতে পদবঞ্চিত নেতাকর্মীরা কাফনের কাপড় পরে বিক্ষোভ মিছিল করেছেন।

মঙ্গলবার (২১ অক্টোবর) সকালে রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে এ কর্মসূচি পালন করা হয়।

 

চায়না টাওয়ার মার্কেটের সামনে থেকে শুরু হয়ে মিছিলটি বিএনপি কার্যালয়ের সামনে গিয়ে শেষ হয়। এ সময় বিক্ষুব্ধ নেতাকর্মীরা স্লোগান দেন— “ছাত্রদলের অধিকার, দিতে হবে দিয়ে দাও”, “জিয়া, খালেদা”, “ছাত্রদলের পরিচয়, দিতে হবে দিয়ে দাও” ইত্যাদি।

 

বিক্ষুব্ধরা জানান, ২০২৪ সালের ১ মার্চ রাকিবুল ইসলাম রাকিবকে সভাপতি ও নাছির উদ্দিন নাছিরকে সাধারণ সম্পাদক করে সাত সদস্যের আংশিক কমিটি ঘোষণা করে বিএনপি। পরে একই বছরের ১৫ জুন ২৬০ সদস্যের আংশিক পূর্ণাঙ্গ কমিটি প্রকাশ করা হয়। কিন্তু দীর্ঘ দেড় বছরেও পূর্ণাঙ্গ কমিটি করা হয়নি।

 

তারা অভিযোগ করেন, আন্দোলন–সংগ্রামের সামনের সারির অনেক নেতাকর্মীকে উপেক্ষা করে ছোট পরিসরে কমিটি করা হয়েছে। বহুবার আশ্বাস দেওয়া হলেও পূর্ণাঙ্গ কমিটি না করায় তারা ক্ষোভে ফুঁসছেন। এতে তারা পারিবারিক ও সামাজিকভাবে হেয় প্রতিপন্ন হচ্ছেন বলেও অভিযোগ করেন।

 

ছাত্রদলের সাবেক যুগ্ম সম্পাদক নাদির শাহ পাটোয়ারী বলেন, “১৮ মাসেও পূর্ণাঙ্গ কমিটি না করে আমাদের ত্যাগকে অবমূল্যায়ন করা হয়েছে। আমরা ৪৮ ঘণ্টার আলটিমেটাম দিচ্ছি—এই সময়ের মধ্যে কমিটি ঘোষণা না করলে কঠোর কর্মসূচি দেওয়া হবে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
২০২৬ @ দৈনিক সত্য প্রকাশ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত এই ওয়েবসাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।