1. admin@dainiksattoprokash.com : admin :
বুধবার, ২২ জুলাই ২০২৬, ১১:৫৭ পূর্বাহ্ন
শিরোনাম :
প্রবাসীর স্ত্রীকে নিয়ে উধাও মসজিদের ইমাম পারিবারিক কলহের জেরে ইমামের পুরুষাঙ্গ কাটলেন স্ত্রী ক্যাশলেস ভেড়ামারা পূবালী ব্যাংকে পিএলসির উদ্যোগে ক্যাশলেস ক্যাপিন উদ্বোধন ভেড়ামারায় ২৮ বোতল মাদক সিরাপ ও মোটরসাইকেলসহ যুবক গ্রেপ্তার গাজীপুর আদালত প্রাঙ্গণ থেকে পালাল ৩২ মামলার আসামি, নিরাপত্তা ব্যবস্থা নিয়ে প্রশ্ন মদনে তিন দিনব্যাপী কৃষি মেলা উদ্বোধন করলেন লুৎফুজ্জামান বাবর টাঙ্গাইলে যমুনা নদীর পানি অকস্মাৎ বৃদ্ধি পাওয়ায় মারাত্মক ঝুঁকিপূর্ণ বন্যা নিয়ন্ত্রণ বাঁধ জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে শ্রীপুরে জামায়াতের আলোচনা সভা ও দোয়া মাহফিল প্রধানমন্ত্রীর সহকারী (রাজনৈতিক) পদে সচিব পদমর্যাদায় নিয়োগ পেলেন রাশেদ খান ঝিনাইদহে শতাধিক ধর্মীয় ও শিক্ষা প্রতিষ্ঠানের মাঝে অনুদানের চেক এবং গাছের চারা বিতরণ

তোমরাই আমার জীবনের সবচেয়ে সুন্দর উদাহরণ: নুসরাত ফারিয়া

সংবাদ দাতার নাম
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২১ অক্টোবর, ২০২৫
  • ১৪১ ০০ বার পড়া হয়েছে

 

সত্য প্রকাশ ডেস্ক

 

ঢাকাই চলচ্চিত্রের গ্ল্যামারাস অভিনেত্রী নুসরাত ফারিয়া। বড় পর্দা থেকে সোশ্যাল মিডিয়া সবখানেই তিনি সমানভাবে সক্রিয়। সম্প্রতি এক পোস্টে মা-বাবার একটি ছবি পোস্ট করে আবেগঘন বার্তা দিয়েছেন এই অভিনেত্রী।

 

মা-বাবার ৩৭ বছরের দাম্পত্য জীবনের প্রসঙ্গ টেনে ফারিয়া লেখেন, ‘আম্মু-আব্বু, তোমরা এমন এক ভালোবাসার উদাহরণ তৈরি করেছো, যা ভাঙা তো দূরের কথা, স্পর্শ করাও কঠিন। ৩৭ বছরের একসাথে পথচলা যত ঝড়-ঝাপটাই আসুক তোমাদের বন্ধন আজও ততটাই মজবুত।’

 

এরপরই তিনি বাবা-মায়ের কাছ থেকে পাওয়া জীবনের সবচেয়ে বড় শিক্ষাটি তুলে ধরেন। তার কথায়, ‘তোমরাই শিখিয়েছো ভালোবাসা মানে ধৈর্য, ত্যাগ আর একে অপরের পাশে থাকা। তোমরাই আমার জীবনের সবচেয়ে সুন্দর উদাহরণ।

 

ফারিয়ার এই পোস্টটি অল্প সময়েই তার অনুসারীদের মধ্যে ছড়িয়ে পড়েছে। তারকাদের ব্যক্তিগত জীবনের এমন পারিবারিক ভালোবাসার প্রকাশ ভক্ত-অনুরাগীদের কাছ থেকে প্রশংসা কুড়িয়েছে। ফারিয়ার বাবা-মায়ের প্রতি শুভকামনা জানিয়েছেন অনেকে।

 

প্রসঙ্গত, ফারিয়া প্রথমে রেডিও জকি হিসেবে তার কর্মজীবন শুরু করেন। এরপর মডেলিং এবং বিজ্ঞাপনের মাধ্যমে শোবিজে প্রবেশ করেন। ২০১৫ সালে তিনি তার প্রথম চলচ্চিত্র “আশিকী” দিয়ে চলচ্চিত্রে আত্মপ্রকাশ করেন।

 

এটি একটি ভারতীয়-বাংলাদেশি যৌথ প্রযোজনার ছবি, যেখানে তার বিপরীতে ছিলেন অঙ্কুশ হাজরা। এই চলচ্চিত্রটি বাণিজ্যিকভাবে সফল হয় এবং নুসরাত ফারিয়াকে জনপ্রিয় করে তোলে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
২০২৬ @ দৈনিক সত্য প্রকাশ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত এই ওয়েবসাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।