1. admin@dainiksattoprokash.com : admin :
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৩:৫১ অপরাহ্ন
শিরোনাম :
প্রবাসীর স্ত্রীকে নিয়ে উধাও মসজিদের ইমাম পারিবারিক কলহের জেরে ইমামের পুরুষাঙ্গ কাটলেন স্ত্রী ক্যাশলেস ভেড়ামারা পূবালী ব্যাংকে পিএলসির উদ্যোগে ক্যাশলেস ক্যাপিন উদ্বোধন ভেড়ামারায় ২৮ বোতল মাদক সিরাপ ও মোটরসাইকেলসহ যুবক গ্রেপ্তার গাজীপুর আদালত প্রাঙ্গণ থেকে পালাল ৩২ মামলার আসামি, নিরাপত্তা ব্যবস্থা নিয়ে প্রশ্ন মদনে তিন দিনব্যাপী কৃষি মেলা উদ্বোধন করলেন লুৎফুজ্জামান বাবর টাঙ্গাইলে যমুনা নদীর পানি অকস্মাৎ বৃদ্ধি পাওয়ায় মারাত্মক ঝুঁকিপূর্ণ বন্যা নিয়ন্ত্রণ বাঁধ জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে শ্রীপুরে জামায়াতের আলোচনা সভা ও দোয়া মাহফিল প্রধানমন্ত্রীর সহকারী (রাজনৈতিক) পদে সচিব পদমর্যাদায় নিয়োগ পেলেন রাশেদ খান ঝিনাইদহে শতাধিক ধর্মীয় ও শিক্ষা প্রতিষ্ঠানের মাঝে অনুদানের চেক এবং গাছের চারা বিতরণ

দুর্নীতির অভিযোগে সাবেক চেয়ারম্যান রাজীবের নামে দুদকের দুই মামলা

সংবাদ দাতার নাম
  • প্রকাশের সময় : বুধবার, ২২ অক্টোবর, ২০২৫
  • ২১৭ ০০ বার পড়া হয়েছে

 

সত্য প্রকাশ ডেস্ক

 

প্রায় ১১০ কোটি টাকা বৈধ করতে গিয়ে দুর্নীতি দমন কমিশনের (দুদক) জালে ফেঁসেছেন সাভার উপজেলা পরিষদ সাবেক চেয়ারম্যান মঞ্জুরুল আলম রাজীব। এমন অভিযোগে মানিলন্ডারিং আইনে মামলার পাশাপাশি প্রায় সাড়ে ৪ কোটি টাকার অবৈধ সম্পদেরও মামলা হয়েছে তার বিরুদ্ধে। বুধবার (২২ অক্টোবর) দুদকের ঢাকা সমন্বিত জেলা কার্যালয়ে সংস্থাটির সহকারী পরিচালক ওয়াহিদ মঞ্জুর সোহাগ বাদী হয়ে মামলা দু’টি দায়ের করেন। সংস্থাটির জনসংযোগ দপ্তর বিষয়টি নিশ্চিত করেছেন।

 

প্রথম মামলায় সাভার উপজেলা পরিষদ সাবেক চেয়ারম্যান মঞ্জুরুল আলম রাজীব ক্ষমতার অপব্যবহার করে বিভিন্ন দুর্নীতির মাধ্যমে ৪ কোটি ৪৯ লাখ ৩০ হাজার ৭৯৪ টাকার জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগ আনা হয়েছে। এজাহারে তার নামে স্থাবর ও অস্থাবর সম্পদসহ ৬ কোটি ৭৭ লাখ ৪৪ হাজার ৪২৫ টাকার হিসাব পাওয়া যায়, যার মধ্যে বৈধ আয় পাওয়া যায় মাত্র ২ কোটি ২৮ লাখ ১৩ হাজার ৬৩১ টাকার। বাকি সম্পদ জ্ঞাত আয় বহির্ভূত বলে দুদকের অনুসন্ধানে প্রমাণ মিলেছে।

 

অন্যদিকে দ্বিতীয় মামলায় সাভার উপজেলা পরিষদ সাবেক চেয়ারম্যান মঞ্জুরুল আলম রাজীব ও তার সহযোগী মো. জাকির হোসেনের বিরুদ্ধে মানিলন্ডারিং আইনে অভিযোগ আনা হয়েছে। ওই মামলার এজাহার সূত্রে জানা যায়, মঞ্জুরুল আলম রাজীব নামমাত্র রাজ রিয়েল এস্টেট,

 

রাজ কনস্ট্রাকশন ও রাজ লেদার লিমিটেডের ব্যাংক হিসাবে মোট ১০৯ কোটি ৮৭ লাখ ৭৭ হাজার ১০৯ টাকা টাকা লেনদেন করে বৈধ করার চেষ্টা করেছেন আসামিরা। তাদের বিরুদ্ধে মানিলন্ডারিং প্রতিরোধ আইন, ২০১২ এর ৪(২) ও ৪(৩) ধারায় শাস্তিযোগ্য অপরাধে মামলা রুজু করা হয়েছে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
২০২৬ @ দৈনিক সত্য প্রকাশ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত এই ওয়েবসাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।