1. admin@dainiksattoprokash.com : admin :
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৮:২০ অপরাহ্ন
শিরোনাম :
ভেড়ামারায় মাদকবিরোধী অভিযানে গাঁজা সেবনের দায়ে দুইজনের কারাদণ্ড প্রবাসীর স্ত্রীকে নিয়ে উধাও মসজিদের ইমাম পারিবারিক কলহের জেরে ইমামের পুরুষাঙ্গ কাটলেন স্ত্রী ক্যাশলেস ভেড়ামারা পূবালী ব্যাংকে পিএলসির উদ্যোগে ক্যাশলেস ক্যাপিন উদ্বোধন ভেড়ামারায় ২৮ বোতল মাদক সিরাপ ও মোটরসাইকেলসহ যুবক গ্রেপ্তার গাজীপুর আদালত প্রাঙ্গণ থেকে পালাল ৩২ মামলার আসামি, নিরাপত্তা ব্যবস্থা নিয়ে প্রশ্ন মদনে তিন দিনব্যাপী কৃষি মেলা উদ্বোধন করলেন লুৎফুজ্জামান বাবর টাঙ্গাইলে যমুনা নদীর পানি অকস্মাৎ বৃদ্ধি পাওয়ায় মারাত্মক ঝুঁকিপূর্ণ বন্যা নিয়ন্ত্রণ বাঁধ জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে শ্রীপুরে জামায়াতের আলোচনা সভা ও দোয়া মাহফিল প্রধানমন্ত্রীর সহকারী (রাজনৈতিক) পদে সচিব পদমর্যাদায় নিয়োগ পেলেন রাশেদ খান

বাবার প্রাণ কেড়ে ফাঁসির নাটক সাজাল সন্তান

সংবাদ দাতার নাম
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২৩ অক্টোবর, ২০২৫
  • ৯৭ ০০ বার পড়া হয়েছে

 

খাগড়াছড়ি প্রতিনিধি

 

খাগড়াছড়ির রামগড়ে বাবাকে হত্যার অভিযোগে দায়ে শুভ চন্দ্র নাথ (১৯) নামে এক  তরুণকে গ্রেপ্তার করেছে পুলিশ। প্রায় আরও চারমাস আগে হত্যার ঘটনা ঘটলেও সম্প্রতি পুলিশি তদন্তে হত্যাকাণ্ডের বিষয়টি উঠে আসে বলে ভাষ্য পুলিশের।পুলিশের হাতে গ্রেপ্তারের পর শুভ চন্দ্র নাথ বাবাকে হত্যার দায় স্বীকার করেছেন বলে জানিয়েছে পুলিশ।

 

হত্যার শিকার ওই বাবার নাম মাখন চন্দ্র নাথ (৫৪)। তিনি  রামগড় পৌর এলাকার গর্জনতলী বাসিন্দা ছিলেন।পুলিশ জানায়, প্রায় চার মাস আগে এ হত্যার ঘটনা ঘটে। হত্যার ঘটনা ধামাচাপা দিতে বাবার গলায় রশি বেঁধে ঝুলিয়ে রাখে শুভ। এমনকি মাকেও হত্যার ভয় দেখিয়ে আত্মহত্যার মিথ্যা তথ্য দিয়ে অপমৃত্যু মামলাও করায়। কিন্তু ওই মামলা দায়েরের প্রায় চারমাস পর পুলিশি তদন্তে হত্যাকাণ্ডের বিষয়টি উঠে আসে। সর্বশেষ বুধবার অভিযান চালিয়ে শুভকে গ্রেপ্তার করে পুলিশ। প্রাথমিক জিজ্ঞাসাবাদে বাবাকে খুন করার কথা স্বীকার করার পর খাগড়াছড়ির সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতেও স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছে শুভ।

 

জবানবন্দিতে শুভ জানায়, গত ১৩ জুলাই রাতে নিজ বাড়িতে ঝগড়াঝাটির এক পর্যায়ে সে কোদালের বাট দিয়ে বাবা মাখন চন্দ্র নাথের মাথায় আঘাত করে। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। ঘটনা ধামাচাপা দিতে সে গলায় রশি বেঁধে বাবার মরদেহ বাঁশের আড়ার সঙ্গে ঝুলিয়ে রেখে আত্মহত্যা বলে প্রচার করে। হত্যার কথা কাউকে না বলতে মাকেও হত্যার হুমকি দেয়। ঘটনার পরদিন অর্থাৎ ১৪ জুলাই মাকে প্রাণনাশের ভয় দেখিয়ে থানায় অপমৃত্যু মামলা দায়ের করতে বাধ্য করে শুভ।

 

রামগড় থানার ওসি মোহাম্মদ মঈন উদ্দীন বলেন, এ ঘটনায় ময়নাতদন্তের রিপোর্টে মাখন চন্দ্র নাথের মৃত্যুর কারণ ‘মাথায় রক্তক্ষরণ’ উল্লেখ থাকায় নিহতের ভাই রাখাল চন্দ্র নাথ গত মঙ্গলবার রামগড় থানায় একটি এজাহার দায়ের করেন। এজাহারের সূত্র ধরে পুলিশ শুভ চন্দ্র নাথকে গ্রেপ্তার করে। বুধবার তাকে খাগড়াছড়ি সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে পাঠানো হয়। এরপর আদালতে হত্যার দায় স্বীকার করে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেয় শুভ।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
২০২৬ @ দৈনিক সত্য প্রকাশ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত এই ওয়েবসাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।