1. admin@dainiksattoprokash.com : admin :
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৩:৫২ অপরাহ্ন
শিরোনাম :
প্রবাসীর স্ত্রীকে নিয়ে উধাও মসজিদের ইমাম পারিবারিক কলহের জেরে ইমামের পুরুষাঙ্গ কাটলেন স্ত্রী ক্যাশলেস ভেড়ামারা পূবালী ব্যাংকে পিএলসির উদ্যোগে ক্যাশলেস ক্যাপিন উদ্বোধন ভেড়ামারায় ২৮ বোতল মাদক সিরাপ ও মোটরসাইকেলসহ যুবক গ্রেপ্তার গাজীপুর আদালত প্রাঙ্গণ থেকে পালাল ৩২ মামলার আসামি, নিরাপত্তা ব্যবস্থা নিয়ে প্রশ্ন মদনে তিন দিনব্যাপী কৃষি মেলা উদ্বোধন করলেন লুৎফুজ্জামান বাবর টাঙ্গাইলে যমুনা নদীর পানি অকস্মাৎ বৃদ্ধি পাওয়ায় মারাত্মক ঝুঁকিপূর্ণ বন্যা নিয়ন্ত্রণ বাঁধ জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে শ্রীপুরে জামায়াতের আলোচনা সভা ও দোয়া মাহফিল প্রধানমন্ত্রীর সহকারী (রাজনৈতিক) পদে সচিব পদমর্যাদায় নিয়োগ পেলেন রাশেদ খান ঝিনাইদহে শতাধিক ধর্মীয় ও শিক্ষা প্রতিষ্ঠানের মাঝে অনুদানের চেক এবং গাছের চারা বিতরণ

গ্রাহকের টাকা আত্মসাত: সাবেক ম্যানেজারসহ ১২ জনের নামে দুদকের মামলা

সংবাদ দাতার নাম
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২৩ অক্টোবর, ২০২৫
  • ১২১ ০০ বার পড়া হয়েছে

 

অনলাইন ডেস্ক

 

প্রায় ৫০০ কোটি টাকার ঋণ বিতরণে অনিয়মের অভিযোগে ন্যাশনাল ব্যাংকের গুলশান শাখার সাবেক ম্যানেজার রফিকুল ইসলামসহ ১২ জনের বিরুদ্ধে মামলা করেছে দুদক। বৃহস্পতিবার (২৩ অক্টোবর) দুদক সংশ্লিষ্ট সূত্র এ তথ্য জানায়।

আসামিরা হলেন, ন্যাশনাল ব‍্যাংকের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট ও সাবেক শাখা ব্যবস্থাপক ডি এম রফিকুল ইসলাম,

 

ডেকিং স্মার্ট ব্যাটারি টেকনোলজি লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক শামছুল ইসলাম খান, পরিচালক ফারুক হোসেন, নজরুল ইসলাম, ন্যাশনাল ব্যাংকের সিনিয়র এক্সিকিউটিভ অফিসার ফয়সাল জোবায়ের, প্রিন্সিপাল অফিসার মাহফুজুল ইসলাম, সিনিয়র এক্সিকিউটিভ অফিসার তাসলিমা আক্তার, সিনিয়র এসিস্ট্যান্ট ভাইস প্রেসিডেন্ট আখতার উজ-জামান, মাহমুদ আল হাসান, রোজিনা এন্টারপ্রাইজের মালিক আবু রায়হান, জিও স্টিল (বিডি) মালিক জিয়াউর রহমান ও পরিচালক শারমিন নিগার খানম।

 

জানা গেছে, দণ্ডবিধির ১৮৬০ এর ৪০৯, ৪২০, ১০৯ ধারা, দুর্নীতি প্রতিরোধ আইনের ৫(২) ধারা এবং মানিলন্ডারিং প্রতিরোধ আইনের ৪(২) ও 8 (৯ ) ধারায় মামলাটি দায়ের করা হয়েছে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
২০২৬ @ দৈনিক সত্য প্রকাশ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত এই ওয়েবসাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।