বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত রাষ্ট্রকাঠামো মেরামতের ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে লিফলেট বিতরণ ও গণসংযোগ করেছেন কুমিল্লা-২ (হোমনা-তিতাস) সংসদীয় আসনে ধানের শীষ প্রতিকে বিএনপির দলীয় মনোনয়নপ্রত্যাশী বেগম খালেদা জিয়ার প্রাক্তন এপিএস ও অবসরপ্রাপ্ত সচিব ইঞ্জিনিয়ার এম.এ মতিন খান।
২৩ অক্টোবর বৃহস্পতিবার সকাল থেকে বিকেল পর্যন্ত কুমিল্লা জেলা তিতাস উপজেলা নারান্দিয়া ও ভিটিকান্দি ইউনিয়নের বিভিন্ন স্থানের ভোটারদের দ্বারে দ্বারে গিয়ে হাতে হাতে লিফলেট বিতরণ করেন।
লিফলেট বিতরণ করেন নারান্দিয়া ইউনিয়নের নয়াকান্দি বাজার,কাঁচারী বাজার,আসমানিয়া বাজার এবং ভিটিকান্দি ইউনিয়নের রঘুনাথপুর,আনন্দ বাজার। এমএ মতিন খানের সাথে বিএনপির অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
নারান্দিয়া ও ভিটিকান্দি ইউনিয়নের বিভিন্ন স্থানে লিফলেট বিতরণ কালে বিএনপি’র সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার এপিএস এম এ মতিন খান বলেন,আমি বর্তমানে তিতাস উপজেলা মাছিমপুর গ্রামের কৃতি সন্তান। আমি শুরু থেকে শেষ পর্যন্ত বিএনপির কর্মী হিসেবে এখনো আছি ভবিষ্যতেও ইনশাল্লাহ থাকবো। কুমিল্লা-(তিতাস হোমনা) আসনে তিতাসের সন্তান হিসেবে এবং বিএনপিকে ধানের শীষ প্রতীকে জয়লাভ করে উন্নয়নের ধারা অব্যাহত রাখব।
আমি তারেক রহমানের নির্দেশে প্রত্যেকটি ভোটারের দ্বারে দ্বারে গিয়ে ধানের শীষ প্রতীকে ভোট চাচ্ছি। ইনশাল্লাহ আমাকে কুমিল্লা-২ আসনে আমাকে এমপি হিসেবে মনোনয়ন দিলে তিতাস হোমনা উন্নয়নের ধারা অব্যাহত রাখব। আজ ২২ অক্টোবর থেকে তিতাসের ৯টি ইউনিয়নের ভোটারদের দ্বারে দ্বারে যাব।
আমি সকলের নিকট দোয়া চাই জনগণের সেবাই যেন নিজেকে নিয়োজিত রাখতে পারি।