1. admin@dainiksattoprokash.com : admin :
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৮:২০ অপরাহ্ন
শিরোনাম :
ভেড়ামারায় মাদকবিরোধী অভিযানে গাঁজা সেবনের দায়ে দুইজনের কারাদণ্ড প্রবাসীর স্ত্রীকে নিয়ে উধাও মসজিদের ইমাম পারিবারিক কলহের জেরে ইমামের পুরুষাঙ্গ কাটলেন স্ত্রী ক্যাশলেস ভেড়ামারা পূবালী ব্যাংকে পিএলসির উদ্যোগে ক্যাশলেস ক্যাপিন উদ্বোধন ভেড়ামারায় ২৮ বোতল মাদক সিরাপ ও মোটরসাইকেলসহ যুবক গ্রেপ্তার গাজীপুর আদালত প্রাঙ্গণ থেকে পালাল ৩২ মামলার আসামি, নিরাপত্তা ব্যবস্থা নিয়ে প্রশ্ন মদনে তিন দিনব্যাপী কৃষি মেলা উদ্বোধন করলেন লুৎফুজ্জামান বাবর টাঙ্গাইলে যমুনা নদীর পানি অকস্মাৎ বৃদ্ধি পাওয়ায় মারাত্মক ঝুঁকিপূর্ণ বন্যা নিয়ন্ত্রণ বাঁধ জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে শ্রীপুরে জামায়াতের আলোচনা সভা ও দোয়া মাহফিল প্রধানমন্ত্রীর সহকারী (রাজনৈতিক) পদে সচিব পদমর্যাদায় নিয়োগ পেলেন রাশেদ খান

দেশ গঠনে নবীনদের মতামত অত্যন্ত গুরুত্বপূর্ণ : নওশাদ জমির

মোঃ আরিফুল ইসলাম ইরান,জেলা প্রতিনিধি
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২৩ অক্টোবর, ২০২৫
  • ১৭৬ ০০ বার পড়া হয়েছে

 

জেলা প্রতিনিধি

 

 

বিএনপির নির্বাহী কমিটির আন্তর্জাতিক সম্পর্ক বিষয়ক সম্পাদক ব্যারিস্টার মুহম্মদ নওশাদ জমির বলেছেন দেশ গঠনে নবীনদের মতামত অত্যন্ত গুরুত্বপূর্ণ। রাজনীতিতে একটা পরিবর্তন আসছে। এখন সকল মানুষ সচেতন। আমরা যারা রাজনীতিবীদ রয়েছি আমরা যে চিন্তাভাবনা করি তার থেকে সাধারন মানুষ বেশি অগ্রসর।

 

আগের মতো নয় যে নেতারা যা বলবে তাই হবে। তারা বিশ্বের সকল খবরা খবর মুহুর্তেই পেয়ে যাচ্ছে। দেশ গঠনে আর রাজনৈতিক পরিবর্তনে তাই নবীনদের মতামত প্রয়োজন। এই কথাটি মাথায় রেখে আমরা তরুনদের অংশ গ্রহণে একটা রচনা প্রতিযোগীতা আয়োজন করেছি।

 

এই প্রতিযোগীতায় ২০৫০ সালে বাংলাদেশকে এবং আমার জেলা পঞ্চগড়কে নবীনরা কিভাবে দেখতে চায় এই বিষয়ে লিখবে। এভাবে রাজনীতিতেও একটা গুণগত পরিবর্তন আসবে। ঘরে ঘরে জনে জনে’ শিরোনামে গণসংযোগ কর্মসূচীতে সাংবাদিকদের সাথে মতবিনিয়ের সময় এসব কথা বলেন। এসময় তিনি বলেন একটা প্রথম শ্রেণীর পৌরসভা হওয়া সত্বেও গত ১৯ বছরে কোন উন্নয় হয়নি। এখনো রাস্তাঘাট পাঁকা হয়নি। ড্রেনেজ ব্যবস্থা গড়ে ওঠেনি। গত কয়েকদিন থেকে পৌরসভার মানুষদের সাধে কথা বলে আর ঘুরে ঘুরে এটা আমরা জানতে পেরেছি। ভবিষ্যতে বিএনপি ক্ষমতায় এলে আধুনিক পৌরসভা গঠনে আমরা কাজ করবো।

এসময় জেলা বিএনপির যুগ্ন আহ্বায়ক মির্জা নাজমুল ইসলাম কাজল, জেলা মহিলা দলের সভাপতি লায়লা আরজুমান মুক্তি সহ পৌর বিএনপি ও অংগ সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
২০২৬ @ দৈনিক সত্য প্রকাশ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত এই ওয়েবসাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।