1. admin@dainiksattoprokash.com : admin :
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৩:৫৩ অপরাহ্ন
শিরোনাম :
প্রবাসীর স্ত্রীকে নিয়ে উধাও মসজিদের ইমাম পারিবারিক কলহের জেরে ইমামের পুরুষাঙ্গ কাটলেন স্ত্রী ক্যাশলেস ভেড়ামারা পূবালী ব্যাংকে পিএলসির উদ্যোগে ক্যাশলেস ক্যাপিন উদ্বোধন ভেড়ামারায় ২৮ বোতল মাদক সিরাপ ও মোটরসাইকেলসহ যুবক গ্রেপ্তার গাজীপুর আদালত প্রাঙ্গণ থেকে পালাল ৩২ মামলার আসামি, নিরাপত্তা ব্যবস্থা নিয়ে প্রশ্ন মদনে তিন দিনব্যাপী কৃষি মেলা উদ্বোধন করলেন লুৎফুজ্জামান বাবর টাঙ্গাইলে যমুনা নদীর পানি অকস্মাৎ বৃদ্ধি পাওয়ায় মারাত্মক ঝুঁকিপূর্ণ বন্যা নিয়ন্ত্রণ বাঁধ জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে শ্রীপুরে জামায়াতের আলোচনা সভা ও দোয়া মাহফিল প্রধানমন্ত্রীর সহকারী (রাজনৈতিক) পদে সচিব পদমর্যাদায় নিয়োগ পেলেন রাশেদ খান ঝিনাইদহে শতাধিক ধর্মীয় ও শিক্ষা প্রতিষ্ঠানের মাঝে অনুদানের চেক এবং গাছের চারা বিতরণ

জলবায়ু পরিবর্তন, যৌন ও প্রজনন স্বাস্থ্য অধিকার ও সেবার চ্যালেঞ্জ নিয়ে ঢাকায় চিত্রাংকন প্রতিযোগিতা অনুষ্ঠিত

সংবাদ দাতার নাম
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২৩ অক্টোবর, ২০২৫
  • ২৩০ ০০ বার পড়া হয়েছে

 

মোঃ মিজান হাওলাদার

 

 

সিরাক-বাংলাদেশ এর ‘ইয়ুথ ক্যাটালিস্ট’ প্রকল্পের আওতায় জলবায়ু পরিবর্তন এবং যৌন ও প্রজনন স্বাস্থ্য নিয়ে ঢাকায় তরুণদের অংশগ্রহণে অনুষ্ঠিত হলো জেলা পর্যায়ের চিত্রাংকন প্রতিযোগিতা।

 

ইউএনএফপিএ বাংলাদেশ এর সহায়তায় ও সুইডিশ উন্নয়ন সহযোগী সংস্থা সিডা’র অর্থায়নে সারা দেশের বিভাগীয় শহরগুলো ও জলবায়ু পরিবর্তনের ঝুকিতে থাকা জেলাগুলোতে ইয়ুথ ক্যাটালিস্ট প্রকল্পের কার্যক্রম চলমান রয়েছে।
এই বাস্তবতাকে সামনে রেখে তরুণদের সৃজনশীলতার মাধ্যমে সচেতনতা বৃদ্ধি ও নীতিনির্ধারকদের কাছে বার্তা পৌঁছে দেওয়াই ছিল প্রতিযোগিতার মূল উদ্দেশ্য।

 

উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মোঃ আব্দুল বাতেন, উপপরিচালক, পরিবার পরিকল্পনা অধিদপ্তর, ঢাকা ও সঞ্চালনা করেন মোঃ সেলিম মিয়া, উপপরিচালক (প্রোগ্রাম), সিরাক-বাংলাদেশ। বিচারক প্যানেলে ছিলেন এস এম সৈকত, নির্বাহী পরিচালক, সিরাক-বাংলাদেশ, ও ডা. সরকার ফারহানা কবির, উপ-সিভিল সার্জন, ঢাকা, এবং জাসমিন আখতার, সহকারী পরিচালক, পরিবেশ অধিদপ্তর এবং মোঃ ইমরান হোসেন, উপপরিচালক (ফাইন্যান্স ও অ্যাডমিন), সিরাক-বাংলাদেশ।

 

সভাপতি বক্তব্যে ঢাকা জেলা পরিবার পরিকল্পনা অধিদপ্তরের উপ-পরিচালক মোঃ আব্দুল বাতেন বাংলাদেশের উন্নয়নে যুব সমাজের গুরুত্বপূর্ণ ভূমিকার ওপর আলোকপাত করে বলেন, তরুণদের সবসময় সচেতন থাকতে হবে যেন তারা যৌন ও প্রজনন স্বাস্থ্য অধিকার এবং বয়ঃসন্ধিকাল সম্পর্কিত ভুল তথ্যের প্রচার থেকে বিরত থাকে। এরপর তিনি অংশগ্রহণকারীদের সৃজনশীল চিত্রগুলো নিয়ে প্রাণবন্ত আলোচনা করেন এবং তাদের চিন্তা ও অনুভূতির প্রশংসা করেন ।
এই প্রতিযোগিতা তরুণ অংশগ্রহণকারীদের জন্য একটি সৃজনশীল মঞ্চ তৈরি করেছে, যেখানে তারা শিল্পের মাধ্যমে জলবায়ু পরিবর্তন, স্বাস্থ্য ও অধিকার—এই তিনটি বিষয়ের আন্তঃসম্পর্ক ও প্রভাবকে ফুটিয়ে তুলেছে।

 

স্কুল ও কলেজের প্রায় ৩০ জন শিক্ষার্থী তাদের শিল্পকর্মে পরিবেশগত চ্যালেঞ্জ, মানবজীবনের সংকট ও সহনশীলতার গল্প তুলে ধরেছে। বিচারক ও বিশেষ অতিথিবৃন্দ তরুণদের জলবায়ু পদক্ষেপ এবং যৌন ও প্রজনন স্বাস্থ্য অধিকার বিষয়ে নেতৃত্ব ও সচেতনতা বৃদ্ধিতে তাদের ভূমিকার ওপর গুরুত্বারোপ করেন। প্রতিযোগিতায় প্রতিটি গ্রুপ থেকে সেরা পাঁচজনকে পুরস্কৃত করা হয়, যাদের সৃষ্টিশীলতা, চিন্তাশক্তি ও অনুপ্রেরণামূলক শিল্পকর্ম প্রশংসিত হয়।

 

উক্ত ওয়ার্কশপটি পরিচালনা করেন শাহিনা ইয়াসমিন, প্রোগ্রাম লিড, সিরাক-বাংলাদেশ। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রুহিয়াত তাসনিম, পিএমইএল অফিসার; ফরুক আহমেদ, অ্যাসোসিয়েট ফাইন্যান্স ও অ্যাডমিন অফিসার; মোঃ এনামুল হক, কমিউনিকেশন অফিসার এবং জান্নাত জলাল নাভা, প্রোগ্রাম ডেভেলপমেন্ট অ্যাসোসিয়েট, সিরাক-বাংলাদেশ। তাদের উপস্থিতি ও দিকনির্দেশনা তরুণদের মাঝে এক প্রাণবন্ত ও অনুপ্রেরণামূলক পরিবেশ সৃষ্টি করে।

এই উদ্যোগের মাধ্যমে ইউথ ক্যাটালিস্ট প্রকল্প তরুণদেরকে সামাজিক ও পরিবেশগত পরিবর্তনের অগ্রদূত হিসেবে গড়ে তুলছে, যাতে তারা সৃজনশীলতা ও সচেতনতার মাধ্যমে একটি সহনশীল, অন্তর্ভুক্তিমূলক ও ন্যায্য ভবিষ্যৎ নির্মাণে অবদান রাখতে পারে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
২০২৬ @ দৈনিক সত্য প্রকাশ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত এই ওয়েবসাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।