1. admin@dainiksattoprokash.com : admin :
বুধবার, ২২ জুলাই ২০২৬, ১০:০৩ অপরাহ্ন
শিরোনাম :
ভেড়ামারায় মাদকবিরোধী অভিযানে গাঁজা সেবনের দায়ে দুইজনের কারাদণ্ড প্রবাসীর স্ত্রীকে নিয়ে উধাও মসজিদের ইমাম পারিবারিক কলহের জেরে ইমামের পুরুষাঙ্গ কাটলেন স্ত্রী ক্যাশলেস ভেড়ামারা পূবালী ব্যাংকে পিএলসির উদ্যোগে ক্যাশলেস ক্যাপিন উদ্বোধন ভেড়ামারায় ২৮ বোতল মাদক সিরাপ ও মোটরসাইকেলসহ যুবক গ্রেপ্তার গাজীপুর আদালত প্রাঙ্গণ থেকে পালাল ৩২ মামলার আসামি, নিরাপত্তা ব্যবস্থা নিয়ে প্রশ্ন মদনে তিন দিনব্যাপী কৃষি মেলা উদ্বোধন করলেন লুৎফুজ্জামান বাবর টাঙ্গাইলে যমুনা নদীর পানি অকস্মাৎ বৃদ্ধি পাওয়ায় মারাত্মক ঝুঁকিপূর্ণ বন্যা নিয়ন্ত্রণ বাঁধ জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে শ্রীপুরে জামায়াতের আলোচনা সভা ও দোয়া মাহফিল প্রধানমন্ত্রীর সহকারী (রাজনৈতিক) পদে সচিব পদমর্যাদায় নিয়োগ পেলেন রাশেদ খান

পদ ছাড়ছেন নাসীরুদ্দীন? এনসিপির ব্যাখ্যা ঘিরে নতুন প্রশ্ন

সংবাদ দাতার নাম
  • প্রকাশের সময় : শুক্রবার, ২৪ অক্টোবর, ২০২৫
  • ৬৭ ০০ বার পড়া হয়েছে

 

সত্য প্রকাশ ডেস্ক

 

জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) থেকে পদত্যাগের গুঞ্জন উঠেছে দলটির মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারীর। তবে খবরটি ভিত্তিহীন ও অসত্য বলে জানিয়েছেন দলের যুগ্ম সদস্যসচিব (দপ্তর) সালেহ উদ্দিন সিফাত।

 

বৃহস্পতিবার (২৪ অক্টোবর) দিবাগত রাত ২টার দিকে এনসিপির যুগ্ম সদস্যসচিবের স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

 

এতে উল্লেখ করা হয়েছে, নাসীরুদ্দীন পাটওয়ারী আমাদের সঙ্গেই আছেন। তিনি কিছু দিন আগেও নির্বাচন কমিশনে দলের নিবন্ধন-সংক্রান্ত কাজে দায়িত্ব পালন করেছেন। এ ছাড়া, মুখ্য সমন্বয়ক হিসেবে তিনি বিভিন্ন উইংয়ের দায়িত্ব পালন করছেন। তাই তার পদত্যাগ বা দল থেকে অব্যাহতি নেওয়ার বিষয়টি সঠিক নয়।

 

এদিকে এনসিপির সিনিয়র যুগ্ম মুখ্য সমন্বয়ক আব্দুল হান্নান মাসউদ রাতে ফেসবুকে এক পোস্টে লিখেছেন, কনফার্ম করছি, জাতীয় নাগরিক পার্টি-এনসিপির মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারীর পদত্যাগের যে সংবাদ ছড়ানো হচ্ছে, তা গুজব ছাড়া আর কিছুই না। এমন অসত্য ও ভিত্তিহীন খবরের তীব্র নিন্দা জানাচ্ছি।

 

এর আগে, বৃহস্পতিবার মধ্যরাতে কয়েকটি গণমাধ্যম ও সামাজিক যোগাযোগমাধ্যমে এনসিপির সূত্রের বরাত দিয়ে পাটওয়ারীর পদত্যাগের সংবাদ প্রকাশ হয়। এতে জানানো হয়, দুই সপ্তাহ আগে দলের আহ্বায়ক এবং সদস্যসচিব বরাবর এ পদত্যাগপত্র জমা দেন তিনি। তবে এখনো তার পদত্যাগপত্র আনুষ্ঠানিকভাবে গ্রহণ করেনি দলের হাইকমান্ড।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
২০২৬ @ দৈনিক সত্য প্রকাশ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত এই ওয়েবসাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।