1. admin@dainiksattoprokash.com : admin :
বুধবার, ২২ জুলাই ২০২৬, ১০:০৩ অপরাহ্ন
শিরোনাম :
ভেড়ামারায় মাদকবিরোধী অভিযানে গাঁজা সেবনের দায়ে দুইজনের কারাদণ্ড প্রবাসীর স্ত্রীকে নিয়ে উধাও মসজিদের ইমাম পারিবারিক কলহের জেরে ইমামের পুরুষাঙ্গ কাটলেন স্ত্রী ক্যাশলেস ভেড়ামারা পূবালী ব্যাংকে পিএলসির উদ্যোগে ক্যাশলেস ক্যাপিন উদ্বোধন ভেড়ামারায় ২৮ বোতল মাদক সিরাপ ও মোটরসাইকেলসহ যুবক গ্রেপ্তার গাজীপুর আদালত প্রাঙ্গণ থেকে পালাল ৩২ মামলার আসামি, নিরাপত্তা ব্যবস্থা নিয়ে প্রশ্ন মদনে তিন দিনব্যাপী কৃষি মেলা উদ্বোধন করলেন লুৎফুজ্জামান বাবর টাঙ্গাইলে যমুনা নদীর পানি অকস্মাৎ বৃদ্ধি পাওয়ায় মারাত্মক ঝুঁকিপূর্ণ বন্যা নিয়ন্ত্রণ বাঁধ জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে শ্রীপুরে জামায়াতের আলোচনা সভা ও দোয়া মাহফিল প্রধানমন্ত্রীর সহকারী (রাজনৈতিক) পদে সচিব পদমর্যাদায় নিয়োগ পেলেন রাশেদ খান

আন্দোলনের প্রস্তুতিতে মাঠে বিএনপি, পাঁচবিবির মোহাম্মদপুরে কর্মী সমাবেশ

সংবাদ দাতার নাম
  • প্রকাশের সময় : শুক্রবার, ২৪ অক্টোবর, ২০২৫
  • ১২১ ০০ বার পড়া হয়েছে

 

পাঁচবিবি (জয়পুরহাট) প্রতিনিধি

 

 

জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার মোহাম্মদপুর ইউনিয়ন বিএনপির আয়োজনে এক বিশাল কর্মী সমাবেশ ও আলোচনা সভা অনুষ্টিত হয়েছে। বৃহস্পতিবার বিকালে উপজেলার সড়াইল আদর্শ কলেজ মাঠে ইউনিয়ন বিএনপির সভাপতি আলহাজ্ব মোঃ আইনুল হকের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন জয়পুরহাট জেলা বিএনপির সংগ্রামী আহবায়ক সাবেক ছাত্রদল নেতা মোঃ গোলজার হোসেন।

ইউনিয়ন সাধারণ সম্পাদক মোঃ ফারুক হোসেনের সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা বিএনপির সিনিয়র যুগ্ম-আহ্বায়ক ও জয়পুরহাট-১ আসনে ধানের শীষের কান্ডারি মোঃ মাসুদ রানা প্রধান।

এসময় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন জয়পুরহাট সদর উপজেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট হেনা কবীর, সম্পাদক আবু বকর সিদ্দিক, পাঁচবিবি উপজেলা বিএনপির সভাপতি আলহাজ্ব সাইফুল ইসলাম ডালিম, সম্পাদক আব্দুল হান্নান চৌধুরী, সাবেক সভাপতি বীর মুক্তিযোদ্ধা জহুরুল আলম তরফদার রুকু, পৌর বিএনপির যুগ্ম সম্পাদক জিয়াউল ফেরদৌস রাইট, সাংগঠনিক সম্পাদক রেজাউল করিম মাস্টার, আবু তাহের, জেলা কৃষক দলের সদস্য সচিব মোঃ মঞ্জুরে মওলা পলাশ, যুবদল নেতা আনিছুর রহমান আনিছ,

 

নয়ন প্রধান, মাহমুদ হোসেন মামুন, থানা ছাত্রদলের সভাপতি ফয়সাল হোসেন আপেল, সদস্য সচিব এসএম নাহিদ হাসান, পৌর ছাত্রদলের আহ্বায়ক রাফিউল ইসলাম রকি, মহিপুর কলেজ ছাত্রদলের সভাপতি মোঃ ইমানুর রহমান।

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা বাস্তবায়নে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষে ভোট দেওয়ার আহবান জানান বক্তারা।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
২০২৬ @ দৈনিক সত্য প্রকাশ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত এই ওয়েবসাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।