1. admin@dainiksattoprokash.com : admin :
বুধবার, ২২ জুলাই ২০২৬, ১১:৩৮ পূর্বাহ্ন
শিরোনাম :
প্রবাসীর স্ত্রীকে নিয়ে উধাও মসজিদের ইমাম পারিবারিক কলহের জেরে ইমামের পুরুষাঙ্গ কাটলেন স্ত্রী ক্যাশলেস ভেড়ামারা পূবালী ব্যাংকে পিএলসির উদ্যোগে ক্যাশলেস ক্যাপিন উদ্বোধন ভেড়ামারায় ২৮ বোতল মাদক সিরাপ ও মোটরসাইকেলসহ যুবক গ্রেপ্তার গাজীপুর আদালত প্রাঙ্গণ থেকে পালাল ৩২ মামলার আসামি, নিরাপত্তা ব্যবস্থা নিয়ে প্রশ্ন মদনে তিন দিনব্যাপী কৃষি মেলা উদ্বোধন করলেন লুৎফুজ্জামান বাবর টাঙ্গাইলে যমুনা নদীর পানি অকস্মাৎ বৃদ্ধি পাওয়ায় মারাত্মক ঝুঁকিপূর্ণ বন্যা নিয়ন্ত্রণ বাঁধ জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে শ্রীপুরে জামায়াতের আলোচনা সভা ও দোয়া মাহফিল প্রধানমন্ত্রীর সহকারী (রাজনৈতিক) পদে সচিব পদমর্যাদায় নিয়োগ পেলেন রাশেদ খান ঝিনাইদহে শতাধিক ধর্মীয় ও শিক্ষা প্রতিষ্ঠানের মাঝে অনুদানের চেক এবং গাছের চারা বিতরণ

কাউনিয়ায় সহকারী ভূমি কর্মকর্তার বিরুদ্ধে ৫ লক্ষ টাকা ঘুষ গ্রহণের প্রতিবাদে সাংবাদিক সম্মেল

সংবাদ দাতার নাম
  • প্রকাশের সময় : রবিবার, ২৬ অক্টোবর, ২০২৫
  • ১২৯ ০০ বার পড়া হয়েছে

 

কাউনিয়া (রংপুর) প্রতিনিধি

 

রংপুরের কাউনিয়া উপজেলার কুর্শা ইউনিয়নের মীরবাগ সহকারী ভূমি কর্মকর্তার বিরুদ্ধে ৫ লক্ষ টাকা ঘুষ নিয়ে অবৈধভাবে নামজারী করে দেয়ার প্রতিবাদে সাংবাদিক সম্মেলন করেছে এক ভুক্তভোগী পরিবার।
শনিবার দুপুরে উপজেলার জিন্নাহ অডিটোরিয়ামে সাংবাদিক সম্মেলনে লিখিত বক্তব্যে কুর্শা ইউনিয়নের বাহাগিলি গ্রামের মৃত আনছার আলীর ভুক্তভোগী পরিবারের সদস্য রাসনা বেগম বলেন,

 

বিগত কয়েক মাস পূর্বে তাদের নামীও জেএল নং-৩০, আর.এস ২১, খতিয়ান নং ২০,৪৫০, নামজারি ৬৫২, দাগ নং ১৭১৪,১৭১২,১৭১১ ও ১৭১৪,১৭১২,১৭১১ এর ১ একর ২১ শতাংশ এবং আরএস খতিয়ান নং ২১ নামজারি ৭৮৭, দাগ নং ১৭৪২ জমির পরিমান ২৪ শতাংশ। মোট ১ একর ৪৫ শতাংশ জমি প্রভাবশালী নামজারী করে নেন। সেই নামজারী বাতিলের জন্য গত ৮ মার্চ তারিখে কাউনিয়া উপজেলা সহকারী কমিশনার ভুমির দপ্তরে একটি আবেদন করি। ১০ মার্চ তারিখে উপজেলা সহকারী কমিশনার ভুমি এর দপ্তর হতে প্রাপ্ত শুনানির নোটিশ আমরা সকল অংশিজন হাজির হইলে সহকারী কমিশনার ভুমি শুনানি শেষে ইউনিয়ন সহকারী ভুমি কর্মকর্তা মিজানুর রহমানকে প্রতিবেদন দেয়ার নির্দেশ প্রদান করেন।

রাসনা বেগম বলেন, প্রতিবেন প্রদানের নির্দেশ পাওয়ার পর কুর্শা ইউনিয়ন সহকারী ভুমি কর্মকর্তা মিজানুর রহমান আমাদের নিকট ৫০ হাজার হাজার টাকা দাবি করিলে আমরা সকল অংশিজন মিলে তাকে ৫০ হাজার টাকা প্রদান করি। এর মাঝে উক্ত মিজানুর রহমান বিবাদী প্রভাবশালী হওয়ায় তাদের পক্ষেও প্রতিবেদন দেয়ার কথা বলে ৫ লক্ষ টাকা নিয়েছে বলে আমরা জানতে পারি। যার কারণে তিনি এখনো নামজারী বাতিলের কোন প্রতিবেদন দিচ্ছে না।

সহকারী ভুমি কর্মকর্তা মিজানুর রহমান এর এমন আচরণের হাত থেকে রক্ষা পাবার জন্য গত ২০ অক্টোবর তারিখে জেলা প্রশাসক এবং উপজেলা সহকারী কমিশনার ভুমি বরাবর লিখিত আবেদন দিয়েও কোন প্রতিকার না পাওয়ায় চিন্তিত ওই পরিবারটি।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন, ভুক্তভোগী পরিবারের সদস্য আশরাফুল ইসলাম, আনিছা বেগম, আম্বিয়া বেগম প্রমূখ।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
২০২৬ @ দৈনিক সত্য প্রকাশ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত এই ওয়েবসাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।