
রংপুর প্রতিনিধি
রংপুরের কাউনিয়ায় নানা আয়োজনের মধ্য দিয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়েছে।
মঙ্গলবার দুপুরে উপজেলা যুবদলের উদ্যোগে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি।উপজেলার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে পুনরায় কাউনিয়া বাসস্ট্যান্ড এলাকায় গিয়ে শেষ হয়।
পরে অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা যুবদলের ভারপ্রাপ্ত আহবায়ক আবদুর রহিমের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন রংপুর জেলা যুবদলের আহবায়ক নাজমুল ইসলাম নাজু,উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক সফিকুল আলম শফিক, যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুর রহিম, সাবেক উপজেলা বিএনপি যুগ্ন আহবায়ক রকিবুল হাসান পলাশ, উপজেলা যুব
দলের সদস্য সচিব আব্দুল আজিজ বাবু, সিনিয়র যুগ্ন আহবায়ক আলমগীর হোসেন সহ আরো অনেকে।
এ সময় বক্তারা বলেন,, “যুব সমাজকে সংগঠিত করে গণতন্ত্র, ন্যায়বিচার ও মানুষের অধিকার প্রতিষ্ঠায় ভূমিকা রাখতে হবে। আন্দোলনের প্রতিটি ধাপে যুবদল হবে অগ্রণী শক্তি।”
অনুষ্ঠানে উপজেলা বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দলসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।