1. admin@dainiksattoprokash.com : admin :
বুধবার, ২২ জুলাই ২০২৬, ১১:১১ অপরাহ্ন
শিরোনাম :
ভেড়ামারায় মাদকবিরোধী অভিযানে গাঁজা সেবনের দায়ে দুইজনের কারাদণ্ড প্রবাসীর স্ত্রীকে নিয়ে উধাও মসজিদের ইমাম পারিবারিক কলহের জেরে ইমামের পুরুষাঙ্গ কাটলেন স্ত্রী ক্যাশলেস ভেড়ামারা পূবালী ব্যাংকে পিএলসির উদ্যোগে ক্যাশলেস ক্যাপিন উদ্বোধন ভেড়ামারায় ২৮ বোতল মাদক সিরাপ ও মোটরসাইকেলসহ যুবক গ্রেপ্তার গাজীপুর আদালত প্রাঙ্গণ থেকে পালাল ৩২ মামলার আসামি, নিরাপত্তা ব্যবস্থা নিয়ে প্রশ্ন মদনে তিন দিনব্যাপী কৃষি মেলা উদ্বোধন করলেন লুৎফুজ্জামান বাবর টাঙ্গাইলে যমুনা নদীর পানি অকস্মাৎ বৃদ্ধি পাওয়ায় মারাত্মক ঝুঁকিপূর্ণ বন্যা নিয়ন্ত্রণ বাঁধ জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে শ্রীপুরে জামায়াতের আলোচনা সভা ও দোয়া মাহফিল প্রধানমন্ত্রীর সহকারী (রাজনৈতিক) পদে সচিব পদমর্যাদায় নিয়োগ পেলেন রাশেদ খান

রাজিবপুরে যুবদলের ৪৭তম প্রতিষ্ঠা বার্ষিকীতে বর্ণাঢ্য র‍্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত

সংবাদ দাতার নাম
  • প্রকাশের সময় : বুধবার, ২৯ অক্টোবর, ২০২৫
  • ৬০ ০০ বার পড়া হয়েছে

 

 

রাজিবপুর (কুড়িগ্রাম) প্রতিনিধি

 

 

নানা আয়োজনের মধ্য দিয়ে রাজিবপুরে যুবদলের ৪৭ তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত হয়েছে। এ উপলক্ষে মঙ্গলবার বেলা সাড়ে ১১টায় একটি বর্নাঢ্য র‍্যালী উপজেলা বিএনপির কার্যালয়ের সামনে থেকে শুরু করে শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে, স্থানীয় থানা মোড়ে এসে শেষ হয়।

এর পরে উপজেলা যুবদলের আহবায়ক রোস্তম মাহমুদ লিখনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মিজানুর রহমান লিমনের সঞ্চালনায় সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির আহবায়ক কমিটির যুগ্ম আহবায়ক সাব্বির হোসেন মন্ডল,

 

সদস্য অধ্যক্ষ মাহবুবুর রশীদ মন্ডল, কেএম ওসমান গনি, রাজিবপুর সদর ইউনিয়ন যুবদলের আহবায়ক মনির হোসেন,কোদালকাটি ইউনিয়ন যুবদলের সদস্য সচিব শফিকুল ইসলাম, মোহনগঞ্জ ইউনিয়ন যুবদল আহবায়ক শফিকুল ইসলাম ও রাজিবপুর সদর ইউনিয়ন যুবদল আহবায়ক মনিরুজ্জামান মনির, সাধারন সম্পাদক আল আমিন প্রমুখ। এ সময় আরও উপস্থিত ছিলেন উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক আমিনুল ইসলাম আমিন, যুগ্ম আহবায়ক আব্দুল জলিল, যুগ্ম আহবায়ক কামরুজ্জামান বাদল, আহবায়ক সদস্য আমজাদ হোসেন, আহবায়ক সদস্য মোখলেছুর রহমান প্রমুখ।

সমাবেশে বক্তারা বলেন, যুবদল শুধুমাত্র বিএনপির অঙ্গসংগঠন নয়, এটি গণতন্ত্র পুনরুদ্ধারের সম্মুখযোদ্ধা। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শে গঠিত এই সংগঠন সবসময়ই গণমানুষের অধিকার রক্ষার সংগ্রামে রাজপথে ছিল, আছে এবং থাকবে।

 

তারা আরো বলেন, যুবদল গৌরব, ঐতিহ্য, সংগ্রাম ও সাফল্যের প্রতীক। প্রতিটি নেতা-কর্মী তারেক রহমানের আদর্শে অনুপ্রাণিত হয়ে দেশের গণতন্ত্র পুনরুদ্ধারের লড়াইয়ে অগ্রণী ভূমিকা পালন করছে। তরুণ প্রজন্মও বুঝে গেছে, দলের ভাইস চেয়ারম্যান তারেক রহমানই আগামী দিনের আশা। দেশে গণতন্ত্র পুনরুদ্ধার, জনগণের ভোটাধিকার প্রতিষ্ঠা এবং রাষ্ট্রীয় সুশাসন ফিরিয়ে আনতে আমাদের সবাইকে ধানের শীষের পক্ষে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
২০২৬ @ দৈনিক সত্য প্রকাশ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত এই ওয়েবসাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।