1. admin@dainiksattoprokash.com : admin :
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৯:১৭ অপরাহ্ন
শিরোনাম :
ভেড়ামারায় মাদকবিরোধী অভিযানে গাঁজা সেবনের দায়ে দুইজনের কারাদণ্ড প্রবাসীর স্ত্রীকে নিয়ে উধাও মসজিদের ইমাম পারিবারিক কলহের জেরে ইমামের পুরুষাঙ্গ কাটলেন স্ত্রী ক্যাশলেস ভেড়ামারা পূবালী ব্যাংকে পিএলসির উদ্যোগে ক্যাশলেস ক্যাপিন উদ্বোধন ভেড়ামারায় ২৮ বোতল মাদক সিরাপ ও মোটরসাইকেলসহ যুবক গ্রেপ্তার গাজীপুর আদালত প্রাঙ্গণ থেকে পালাল ৩২ মামলার আসামি, নিরাপত্তা ব্যবস্থা নিয়ে প্রশ্ন মদনে তিন দিনব্যাপী কৃষি মেলা উদ্বোধন করলেন লুৎফুজ্জামান বাবর টাঙ্গাইলে যমুনা নদীর পানি অকস্মাৎ বৃদ্ধি পাওয়ায় মারাত্মক ঝুঁকিপূর্ণ বন্যা নিয়ন্ত্রণ বাঁধ জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে শ্রীপুরে জামায়াতের আলোচনা সভা ও দোয়া মাহফিল প্রধানমন্ত্রীর সহকারী (রাজনৈতিক) পদে সচিব পদমর্যাদায় নিয়োগ পেলেন রাশেদ খান

ঝিনাইদহে অবৈধভাবে সীমান্ত পারাপারের সময় ১০ বাংলাদেশী আটক

সংবাদ দাতার নাম
  • প্রকাশের সময় : বুধবার, ২৯ অক্টোবর, ২০২৫
  • ১১২ ০০ বার পড়া হয়েছে
ঝিনাইদহ প্রতিনিধি
অবৈধভাবে সীমান্ত পারাপারের অভিযোগে ঝিনাইদহের মহেশপুর সীমান্তে ১০ বাংলাদেশীকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। আটকদের মধ্যে একজন নারী ও দুইজন শিশু রয়েছে। মঙ্গলবার দিবাগত রাত ও বুধবার বিভিন্ন সময়ে পৃথক পৃথক অভিযানে তাদের আটক করা হয়। এ ছাড়া উথলী বিওপির পৃথক এক অভিযানে ৫৯ বোতল ভারতীয় ফেন্সিডিল উদ্ধার করে বিজিবি।
বুধবার সন্ধ্যা সাড়ে ৬টায় মহেশপুর ৫৮ বিজিবি ব্যাটেলিয়নের সহকারী পরিচালক মুন্সি ইমদাদুর রহমানের পাঠানো প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।আটকরা হলেন, মহেশপুরের কুসুমপুর গ্রামের নজরুল ইসলামের ছেলে মুকুল হোসেন (৪৪),
বরগুনার বেতাগী থানার বুড়মজুমদার গ্রামের অজয় কুমার হাওলাদার (৩৭), গোপালগঞ্জের কোটালিপাড়া থানার লাটেঙ্গা গ্রামের নবকুমার মৃধার ছেলে রিপন মৃধা (২৮), গোপালগঞ্জ সদর থানার বোড়াশী গ্রামের সুমন্ত বিশ্বাসের ছেলে সুমতি বিশ্বাস (২৪), একই থানার রঘুনাথপুর গ্রামের জগদীশ বিশ্বাসের ছেলে জয়ন্ত বিশ্বাস (২৫),
কক্সবাজারের পেকুয়া থানার সরকারি ঘোনা গ্রামের ইউসুফ গণী (৫৪) ও সিলেটের মাইয়ারচর গ্রামের আব্দুল মানিকের ছেলে নুর আলম (২৬)।বিজিবি জানিয়েছে, মঙ্গলবার দিবাগত রাত পৌনে ১০টার দিকে মহেশপুর ৫৮ বিজিবি ব্যাটেলিয়নের অধীন কুসুমপুর বিওপির বিজিবি সদস্যরা সীমান্তের চাপাতলা এলাকায় অভিযান চালায়। এসময় স্থানীয় এক দালাল ও এক নারীকে আটক করে। এ ছাড়া বুধবার বেলা দেড়টার দিকে মাটিলা বিওপির পৃথক অভিযানে অবৈধভাবে ভারত হতে বাংলাদেশে আগমনকালে দুইজনকে আটক করে বিজিবি।অপর এক অভিযানে বাঘাডাংগা বিওপির বিজিবি সদস্যরা ৬ জনকে আটক করে।
এদের মধ্যে দুইজন শিশু। আটক ব্যক্তিরা অবৈধভবে সীমান্ত পেরিয়ে ভারতে প্রবেশের চেষ্টা করছিলেন বলে দাবি করেছে বিজিবি। আটকদের মহেশপুর থানায় সোপর্দ করা হয়েছে।মহেশপুর থানার ওসি নজরুল ইসলাম বলেন, আটক শিশুদের যশোরের জাস্টিস এন্ড কেয়ার সেন্টারে পাঠানো হবে। অন্যান্য আটক ব্যক্তিদের নামে মামলা দায়েরের মাধ্যমে আদালতে সোপর্দ করা হবে। আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।
Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
২০২৬ @ দৈনিক সত্য প্রকাশ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত এই ওয়েবসাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।