1. admin@dainiksattoprokash.com : admin :
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৯:১৭ অপরাহ্ন
শিরোনাম :
ভেড়ামারায় মাদকবিরোধী অভিযানে গাঁজা সেবনের দায়ে দুইজনের কারাদণ্ড প্রবাসীর স্ত্রীকে নিয়ে উধাও মসজিদের ইমাম পারিবারিক কলহের জেরে ইমামের পুরুষাঙ্গ কাটলেন স্ত্রী ক্যাশলেস ভেড়ামারা পূবালী ব্যাংকে পিএলসির উদ্যোগে ক্যাশলেস ক্যাপিন উদ্বোধন ভেড়ামারায় ২৮ বোতল মাদক সিরাপ ও মোটরসাইকেলসহ যুবক গ্রেপ্তার গাজীপুর আদালত প্রাঙ্গণ থেকে পালাল ৩২ মামলার আসামি, নিরাপত্তা ব্যবস্থা নিয়ে প্রশ্ন মদনে তিন দিনব্যাপী কৃষি মেলা উদ্বোধন করলেন লুৎফুজ্জামান বাবর টাঙ্গাইলে যমুনা নদীর পানি অকস্মাৎ বৃদ্ধি পাওয়ায় মারাত্মক ঝুঁকিপূর্ণ বন্যা নিয়ন্ত্রণ বাঁধ জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে শ্রীপুরে জামায়াতের আলোচনা সভা ও দোয়া মাহফিল প্রধানমন্ত্রীর সহকারী (রাজনৈতিক) পদে সচিব পদমর্যাদায় নিয়োগ পেলেন রাশেদ খান

যৌথ বাহিনীর সহযোগিতায় ধর্ষণ মামলায় গ্রেপ্তার, এনসিপি নেতা

সংবাদ দাতার নাম
  • প্রকাশের সময় : বুধবার, ২৯ অক্টোবর, ২০২৫
  • ১৫০ ০০ বার পড়া হয়েছে

 

সত্য প্রকাশ ডেস্ক

 

চাঁদপুর ফরিদগঞ্জে বিয়ের প্রলোভনে ধর্ষণের অভিযোগে এনসিপির উপজেলা যুগ্ম-সমন্বয়ক আমিন হোসেন সৈকতকে গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার (২৯ অক্টোবর) বিকেলে উপজেলার গল্লাক বাজারের নিজস্ব বাসা থেকে যৌথবাহিনীর সহযোগিতায় ফরিদগঞ্জ থানা পুলিশ তাকে গ্রেপ্তার করে।

 

গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে ফরিদগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. শাহ আলম বলেন, আদালত কর্তৃক-৩৪৭/২৫, গ্রেপ্তারি পরোয়ানা থাকায় আমিন হোসেন সৈকত নামে একজনকে গ্রেপ্তার করা হয়েছে।

 

এর আগে বিয়ের দাবিতে একই জেলার কচুয়া উপজেলার রহিমা নগরের জোসনা মুন্নি নামে এক তরুণী গত ৫ অক্টোবর থেকে এনসিপি নেতা আমিন হোসেন সৈকতের বাড়িতে অবস্থান করে। পরে এনসিপির শীর্ষ নেতাদের মাধ্যমে বিষয়টি সমাধানের চেষ্টা করা হয়। সেখানে মেয়ের পরিবারকে ২ লাখ ৫০ হাজার টাকা দেওয়ার প্রস্তাব করা হলে, মেয়ে পক্ষ প্রস্তাবটি প্রত্যাখ্যান করে।

 

এ বিষয়ে জোসনা মুন্নি কালবেলাকে বলেন, আমাকে বিয়ের প্রলোভন দেখিয়ে একাধিকবার শারীরিক সম্পর্ক করেছে এনসিপি নেতা আমিন হোসেন সৈকত। আমিও একজন জুলাই যোদ্ধা। এ ঘটনার ন্যায় বিচার চাই। আমাকে এখনো তাদের দলের নেতারা ফোনে ভয়-ভীতি দেখাচ্ছে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
২০২৬ @ দৈনিক সত্য প্রকাশ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত এই ওয়েবসাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।