1. admin@dainiksattoprokash.com : admin :
বুধবার, ২২ জুলাই ২০২৬, ১১:৫৪ অপরাহ্ন
শিরোনাম :
ভেড়ামারায় মাদকবিরোধী অভিযানে গাঁজা সেবনের দায়ে দুইজনের কারাদণ্ড প্রবাসীর স্ত্রীকে নিয়ে উধাও মসজিদের ইমাম পারিবারিক কলহের জেরে ইমামের পুরুষাঙ্গ কাটলেন স্ত্রী ক্যাশলেস ভেড়ামারা পূবালী ব্যাংকে পিএলসির উদ্যোগে ক্যাশলেস ক্যাপিন উদ্বোধন ভেড়ামারায় ২৮ বোতল মাদক সিরাপ ও মোটরসাইকেলসহ যুবক গ্রেপ্তার গাজীপুর আদালত প্রাঙ্গণ থেকে পালাল ৩২ মামলার আসামি, নিরাপত্তা ব্যবস্থা নিয়ে প্রশ্ন মদনে তিন দিনব্যাপী কৃষি মেলা উদ্বোধন করলেন লুৎফুজ্জামান বাবর টাঙ্গাইলে যমুনা নদীর পানি অকস্মাৎ বৃদ্ধি পাওয়ায় মারাত্মক ঝুঁকিপূর্ণ বন্যা নিয়ন্ত্রণ বাঁধ জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে শ্রীপুরে জামায়াতের আলোচনা সভা ও দোয়া মাহফিল প্রধানমন্ত্রীর সহকারী (রাজনৈতিক) পদে সচিব পদমর্যাদায় নিয়োগ পেলেন রাশেদ খান

কুমিল্লা -১ এ বিএনপিতে একক প্রার্থী খন্দকার মোশাররফ, মাঠে জামায়াতের বাহালুল

সত্য প্রকাশ ডেস্ক
  • প্রকাশের সময় : শুক্রবার, ৩১ অক্টোবর, ২০২৫
  • ৬৬ ০০ বার পড়া হয়েছে

 

 

সত্য প্রকাশ ডেস্ক

 

কুমিল্লা-১ (দাউদকান্দি-মেঘনা) সংসদীয় আসনে বিএনপিতে প্রতিদ্বন্দ্বী নেই দলের স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেনের। সিনিয়র এ নেতার সঙ্গে মনোনয়নপ্রত্যাশী হিসাবে তেমন কাউকে দেখা যাচ্ছে না। অনেকটা একক প্রার্থী হিসাবেই তিনি মনোনয়ন পেতে পারেন।

 

এ আসনে জামায়াতে ইসলামীর মনোনয়ন পেয়ে গণসংযোগ করছেন মো. মনিরুজ্জামান বাহালুল। এদিকে জামায়াত প্রার্থী ড. মোশাররফের সঙ্গে হাড্ডাহাড্ডি ভোটের লড়াই করতে পারবে কিনা তা নিয়ে সংশয় রয়েছে স্থানীয়দের। অন্যদিকে এ আসনে আওয়ামী লীগের ভোট ব্যাংক কোনো প্রার্থীর পক্ষে যাবে সে বিষয়ও আলোচনা চলছে।

 

সরেজমিন ঘুরে জানা গেছে, দাউদকান্দি মেঘনা আসনে বিএনপি সাংগঠনিকভাবে অত্যন্ত শক্তিশালী। দলের স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ রাজনৈতিক চর্চার মাধ্যমে তৃণমূল থেকে দলকে সুদৃঢ় করেছেন। ১৯৯১-৯৬-২০০১ সালের জাতীয় সংসদ নির্বাচনে তিনি ওই আসন থেকে সংসদ-সদস্য নির্বাচিত হন।

 

২০০৮-২০১৪-২০১৮ সালে আওয়ামী লীগের মেজর (অব.) সুবিদ আলী ভূঁইয়া নির্বাচিত হন। ২০২৪ সালে আওয়ামী লীগের বিজ্ঞান প্রযুক্তিবিষয়ক সম্পাদক ইঞ্জিনিয়ার আব্দুস সবুর সংসদ-সদস্য নির্বাচিত হন। এখানে আওয়ামী লীগের সাংগঠনিক কাঠামো শক্ত থাকলেও ভোটের মাঠে বিএনপি এগিয়ে রয়েছে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
২০২৬ @ দৈনিক সত্য প্রকাশ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত এই ওয়েবসাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।