1. admin@dainiksattoprokash.com : admin :
বুধবার, ২২ জুলাই ২০২৬, ১১:৫৪ অপরাহ্ন
শিরোনাম :
ভেড়ামারায় মাদকবিরোধী অভিযানে গাঁজা সেবনের দায়ে দুইজনের কারাদণ্ড প্রবাসীর স্ত্রীকে নিয়ে উধাও মসজিদের ইমাম পারিবারিক কলহের জেরে ইমামের পুরুষাঙ্গ কাটলেন স্ত্রী ক্যাশলেস ভেড়ামারা পূবালী ব্যাংকে পিএলসির উদ্যোগে ক্যাশলেস ক্যাপিন উদ্বোধন ভেড়ামারায় ২৮ বোতল মাদক সিরাপ ও মোটরসাইকেলসহ যুবক গ্রেপ্তার গাজীপুর আদালত প্রাঙ্গণ থেকে পালাল ৩২ মামলার আসামি, নিরাপত্তা ব্যবস্থা নিয়ে প্রশ্ন মদনে তিন দিনব্যাপী কৃষি মেলা উদ্বোধন করলেন লুৎফুজ্জামান বাবর টাঙ্গাইলে যমুনা নদীর পানি অকস্মাৎ বৃদ্ধি পাওয়ায় মারাত্মক ঝুঁকিপূর্ণ বন্যা নিয়ন্ত্রণ বাঁধ জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে শ্রীপুরে জামায়াতের আলোচনা সভা ও দোয়া মাহফিল প্রধানমন্ত্রীর সহকারী (রাজনৈতিক) পদে সচিব পদমর্যাদায় নিয়োগ পেলেন রাশেদ খান

গ্রীন সিগন্যালের পর দিনাজপুর-৪ এ বিএনপি প্রার্থীর জনপ্রিয়তায় চমক

সত্য প্রকাশ ডেস্ক
  • প্রকাশের সময় : শুক্রবার, ৩১ অক্টোবর, ২০২৫
  • ৮২ ০০ বার পড়া হয়েছে

 

চিরিরবন্দর উপজেলা প্রতিনিধি

 

দিনাজপুরের চিরিরবন্দরে ও খানসামায় দিনাজপুর ৪ আসনে বিএনপির গ্রীন সিগন্যাল পাওয়া প্রার্থীর ব্যাপক প্রচারণা, গণ সংযোগ, মতবিনিময় ও উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে। গতকাল ৩০ অক্টোবর বৃহস্পতিবার সকাল ১০ টায় চিরিরবন্দর উপজেলার বাংলাবাজার, ১১ টায় রাণীরবন্দর,

 

দুপুর সাড়ে ১২ টায় খানসামা উপজেলার ভাবকী ইউনিয়নের ৬ ওর্য়াডের মাড়গাঁও গ্রামের বড়দা শাহ্ পাড়াসহ আশেপাশের পাড়াগুলোতে ভোটারদের সাথে মতবিনিময়, উঠান বৈঠক, গন-সংযোগ করেছেন বিএনপি’র জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও সাবেক সংসদ সদস্য আলহাজ্ব মোঃ আখতারুজ্জামান মিয়া। এসময় উপস্থিত ছিলেন চিরিরবন্দর উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ন আহবায়ক আলহাজ্ব অধ্যক্ষ মোঃ মমিনুল ইসলাম মমিন,

 

চিরিরবন্দর উপজেলা কৃষকদলের আহবায়ক ও সাতনালা ইউপি চেয়ারম্যান এনামুল হক শাহ, খানসামা উপজেলা বিএনপি’র যুগ্ম আহবায়ক, জেলা বিএনপি’র অর্থনীতি বিষয়ক সম্পাদক ও ভাবকী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো: রবিউল আলম তুহিন, খানসামা উপজেলা বিএনপি’র সাবেক যুগ্ম আহবায়ক ও উপজেলা বিএনপি’র সদস্য সাঈদ আহম্মেদ সেলিম বুলবুল,

 

খানসামা উপজেলা বিএনপি’র সদস্য ও সাবেক সাংগাঠনিক সম্পাদক শফিকুল ইসলাম, খানসামা উপজেলা বিএনপি নেতা শরিফুল ইসলাম প্রধান, খানসামা উপজেলা যুবদলের আহবায়ক ওবায়দুর রহমান, খানসামা যুবদলের সদস্য সচিব ওবাইদুর রহমান মুন্সিসহ ইউনিয়ন বিএনপি’র নেতাকর্মীবৃন্দ।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
২০২৬ @ দৈনিক সত্য প্রকাশ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত এই ওয়েবসাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।