1. admin@dainiksattoprokash.com : admin :
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৯:২৩ অপরাহ্ন
শিরোনাম :
ভেড়ামারায় মাদকবিরোধী অভিযানে গাঁজা সেবনের দায়ে দুইজনের কারাদণ্ড প্রবাসীর স্ত্রীকে নিয়ে উধাও মসজিদের ইমাম পারিবারিক কলহের জেরে ইমামের পুরুষাঙ্গ কাটলেন স্ত্রী ক্যাশলেস ভেড়ামারা পূবালী ব্যাংকে পিএলসির উদ্যোগে ক্যাশলেস ক্যাপিন উদ্বোধন ভেড়ামারায় ২৮ বোতল মাদক সিরাপ ও মোটরসাইকেলসহ যুবক গ্রেপ্তার গাজীপুর আদালত প্রাঙ্গণ থেকে পালাল ৩২ মামলার আসামি, নিরাপত্তা ব্যবস্থা নিয়ে প্রশ্ন মদনে তিন দিনব্যাপী কৃষি মেলা উদ্বোধন করলেন লুৎফুজ্জামান বাবর টাঙ্গাইলে যমুনা নদীর পানি অকস্মাৎ বৃদ্ধি পাওয়ায় মারাত্মক ঝুঁকিপূর্ণ বন্যা নিয়ন্ত্রণ বাঁধ জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে শ্রীপুরে জামায়াতের আলোচনা সভা ও দোয়া মাহফিল প্রধানমন্ত্রীর সহকারী (রাজনৈতিক) পদে সচিব পদমর্যাদায় নিয়োগ পেলেন রাশেদ খান

পঞ্চগড়ে রাতের অন্ধকারে শিয়ালের হানা ,নারী- শিশুসহ আহত  ১১

সংবাদ দাতার নাম
  • প্রকাশের সময় : শুক্রবার, ৩১ অক্টোবর, ২০২৫
  • ৬৫ ০০ বার পড়া হয়েছে

 

পঞ্চগড় প্রতিনিধি

 

পঞ্চগড়ে শিয়ালের কামড়ে নারী ও শিশুসহ অন্তত ১১ জন আহত হয়েছেন। গতকাল বৃহস্পতিবার রাত ৮টা থেকে ১১টার মধ্যে পঞ্চগড় পৌরসভা ও সদর উপজেলার ধাক্কামারা ইউনিয়নের বিভিন্ন এলাকায় এসব ঘটনা ঘটে। আহত ব্যক্তিদের মধ্যে আছেন মাইমুনা (১৩), হিমু (৫), জহানা (৫), আকলিমা (৪০),

 

সোহেল (২০), নয়ন হোসেন (২৪), রফিজ উদ্দিন (৬০), শিল্পি (৪০), ওয়াসিমুল্লাহ (২৯), জাফর (২১) এবং মনিরা আক্তার (২৫)। তাঁরা সবাই পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালে চিকিৎসা নিয়ে বাড়ি ফিরেছেন। আহত ব্যক্তিদের স্বজন ও স্থানীয় বাসিন্দাদের সঙ্গে কথা বলে জানা যায়, গতকাল রাত সাড়ে ৮টা থেকে ১১টার মধ্যে কেউ বাজার থেকে বাড়ি ফিরছিলেন, কেউ বাড়ির বাইরে দাঁড়িয়ে ছিলেন, আবার কেউ বাইরে বসে গল্প করছিলেন। এ সময় হঠাৎ শিয়াল এসে তাঁদের হাত-পাসহ শরীরের বিভিন্ন স্থানে কামড় দিয়ে দ্রুত পালিয়ে যায়।

 

আক্রান্ত এলাকাগুলোর মধ্যে দূরত্ব থাকায় স্থানীয় লোকজনের ধারণা, একাধিক শিয়াল এসব আক্রমণ চালিয়েছে।শিয়ালের কামড়ে আহত রফিজ উদ্দিনের স্ত্রী বলেন, ‘গতকাল রাত ৯টার পর আমার স্বামী জেলা শহরের বানিয়াপট্টি এলাকায় দাঁড়িয়ে ছিলেন। এ সময় হঠাৎ একটি শিয়াল এসে তাঁর বুকের ওপর উঠে পায়ের নখ দিয়ে শরীরের বিভিন্ন জায়গায় আঁচড় দিয়ে বুকে কামড় দেয়। শিয়ালের সঙ্গে ধস্তাধস্তিতে আমার স্বামী মাটিতে পড়ে গেলে শিয়ালটা পালিয়ে যায়।

 

পরে স্থানীয় লোকজন তাঁকে উদ্ধার করে হাসপাতালে নেয়। সেখানে ভ্যাকসিনসহ চিকিৎসা নিয়ে আমরা বাড়ি ফিরেছি। পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালের চিকিৎসক আবদুল কাদের বলেন, গতকাল রাত ৮টা ১০ মিনিট থেকে সাড়ে ১১টার মধ্যে শিয়ালের কামড়ে আহত হয়ে ১১ রোগী হাসপাতালে আসেন। তাঁরা সবাই চিকিৎসা নিয়ে বাড়ি ফিরে গেছেন।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
২০২৬ @ দৈনিক সত্য প্রকাশ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত এই ওয়েবসাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।