1. admin@dainiksattoprokash.com : admin :
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৯:১৭ অপরাহ্ন
শিরোনাম :
ভেড়ামারায় মাদকবিরোধী অভিযানে গাঁজা সেবনের দায়ে দুইজনের কারাদণ্ড প্রবাসীর স্ত্রীকে নিয়ে উধাও মসজিদের ইমাম পারিবারিক কলহের জেরে ইমামের পুরুষাঙ্গ কাটলেন স্ত্রী ক্যাশলেস ভেড়ামারা পূবালী ব্যাংকে পিএলসির উদ্যোগে ক্যাশলেস ক্যাপিন উদ্বোধন ভেড়ামারায় ২৮ বোতল মাদক সিরাপ ও মোটরসাইকেলসহ যুবক গ্রেপ্তার গাজীপুর আদালত প্রাঙ্গণ থেকে পালাল ৩২ মামলার আসামি, নিরাপত্তা ব্যবস্থা নিয়ে প্রশ্ন মদনে তিন দিনব্যাপী কৃষি মেলা উদ্বোধন করলেন লুৎফুজ্জামান বাবর টাঙ্গাইলে যমুনা নদীর পানি অকস্মাৎ বৃদ্ধি পাওয়ায় মারাত্মক ঝুঁকিপূর্ণ বন্যা নিয়ন্ত্রণ বাঁধ জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে শ্রীপুরে জামায়াতের আলোচনা সভা ও দোয়া মাহফিল প্রধানমন্ত্রীর সহকারী (রাজনৈতিক) পদে সচিব পদমর্যাদায় নিয়োগ পেলেন রাশেদ খান

তথাকথিত ঐক্যমত্য কমিশনের সনদ প্রত্যাখ্যান করেছে বিশ্ব ইনসানিয়াত বিপ্লব বাংলাদেশ

সংবাদ দাতার নাম
  • প্রকাশের সময় : শুক্রবার, ৩১ অক্টোবর, ২০২৫
  • ১০০ ০০ বার পড়া হয়েছে

মঈনউদ্দিন,চট্টগ্রাম

 

ঐক্যমত্য কমিশনের সনদ সম্পর্কে মানবতার রাজনীতির দল বিশ্ব ইনসানিয়াত বিপ্লব (World humanity revolution) এর চেয়ারম্যান আল্লামা ইমাম হায়াত বলেন,  কতিপয় জনসনদবিহীন লোকের এসব ভিত্তিহীন তথাকথিত সনদ জনগণের সনদ নয়, এসব সনদের কোনো আইনগত ও সাংবিধানিক বৈধতা নেই।

  ইমাম হায়াত বলেন, কতিপয় অনির্বাচিত ব্যক্তির সনদ রাষ্ট্রের সনদ হতে পারেনা। রাষ্ট্র ও জনগণের উপর কেউ কিছু চাপিয়ে দেয়ার অধিকার নেই এবং এহেন প্রচেষ্টা নব্য স্বৈরাচার নব্য ফ্যাসিবাদ হিসেবেই গণ্য হবে।

 তিনি বলেন, জুলাই সনদ কথাটাই মিথ্যা ও ধোকা ,কারন জুলাই আন্দোলন কোনো সনদের ভিত্তিতে হয় নাই, জংগীবাদী সাম্প্রদায়িক স্বৈররাষ্ট্র কায়েমের জন্য হয় নাই, জুলাই আন্দোলনে জনগণ কেবল গণতন্ত্র এবং সবার জীবনের নিরাপত্তা-স্বাধীনতা-অধিকার  চেয়েছিলো যা ক্ষমতাসীন অন্তর্বর্তীচক্র ধ্বংস করে আগের চেয়েও নিকৃষ্ট স্বৈরতন্ত্র- দস্যুতন্ত্র- জংগীবাদ- মবসন্ত্রাস- মিথ্যা মামলা- আদালত জবরদখল- বৈষম্য –   দলীয়করণ খুন রাষ্ট্রীয়সন্ত্রাস – বাকস্বাধীনতা হরন – অন্যায় গ্রেফতার -রাজনৈতিক নিপীড়ন নির্যাতন জেল জুলুম চালাচ্ছে।

 ইমাম হায়াত বলেন, গণভোটের নামে প্রহসণের ভোটের নামে যতই চেষ্টা করা হোক এসব চাপিয়ে দেয়া তথাকথিত সনদ কখনোই জনগনের গ্রহনযোগ্য হবে না।

 তিনি বলেন, আমরা জনগণের প্রতিনিধিত্বশীল সব রাজনৈতিক দলের সাথে আলোচনা পরামর্শ না করে কতিপয় ভিত্তিহীন নামসর্বস্ব ও জংগীবাদি সাম্প্রদায়িক স্বৈররাজনীতির গ্রুপ নিয়ে তাদের অসৎস্বার্থে স্বৈরাচারী কায়দায় তৈরি অগণতান্ত্রিক এ তথাকথিত সনদ জনগণ বর্জন করবে এবং ইতিহাসের পরিত্যক্ত বর্জ্য আবর্জনায় পরিণত হবে এবং অলরেডি হয়ে গেছে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
২০২৬ @ দৈনিক সত্য প্রকাশ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত এই ওয়েবসাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।