1. admin@dainiksattoprokash.com : admin :
বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬, ০১:১০ পূর্বাহ্ন
শিরোনাম :
ভেড়ামারায় মাদকবিরোধী অভিযানে গাঁজা সেবনের দায়ে দুইজনের কারাদণ্ড প্রবাসীর স্ত্রীকে নিয়ে উধাও মসজিদের ইমাম পারিবারিক কলহের জেরে ইমামের পুরুষাঙ্গ কাটলেন স্ত্রী ক্যাশলেস ভেড়ামারা পূবালী ব্যাংকে পিএলসির উদ্যোগে ক্যাশলেস ক্যাপিন উদ্বোধন ভেড়ামারায় ২৮ বোতল মাদক সিরাপ ও মোটরসাইকেলসহ যুবক গ্রেপ্তার গাজীপুর আদালত প্রাঙ্গণ থেকে পালাল ৩২ মামলার আসামি, নিরাপত্তা ব্যবস্থা নিয়ে প্রশ্ন মদনে তিন দিনব্যাপী কৃষি মেলা উদ্বোধন করলেন লুৎফুজ্জামান বাবর টাঙ্গাইলে যমুনা নদীর পানি অকস্মাৎ বৃদ্ধি পাওয়ায় মারাত্মক ঝুঁকিপূর্ণ বন্যা নিয়ন্ত্রণ বাঁধ জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে শ্রীপুরে জামায়াতের আলোচনা সভা ও দোয়া মাহফিল প্রধানমন্ত্রীর সহকারী (রাজনৈতিক) পদে সচিব পদমর্যাদায় নিয়োগ পেলেন রাশেদ খান

কুমিল্লা-২(হােমনা-তিতাস) আসনে কপাল পোড়ছে বিএনপি প্রার্থীদের,মনোনয়ন পাচ্ছেন জোট নেতা মুফতি শাখাওয়াত 

মোঃ হানিফ মিয়া, কুমিল্লা জেলা প্রতিনিধি
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ৬ নভেম্বর, ২০২৫
  • ৮১ ০০ বার পড়া হয়েছে
কুমিল্লা জেলা প্রতিনিধি
আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে কুমিল্লা -২ আসনে বিএনপি দলীয় মনোনয়ন প্রত্যাশীদের মধ্যে কেহই মনোনয়ন পাচ্ছেন না। এ আসন থেকে  বিএনপির সাথে ইসলামী দল গুলোর সাথে সম্ভাব্য  জোটের শরীক দল  ইসলামি ঐক্যজোট নেতা  হোমনার কৃতি সন্তান মুফতি মাওলানা শাখাওয়াত হোসাইন রাজি  মনোনয়ন পেতে পারেন বলে  বিএনপির নীতিনির্ধারকদের একাধিক সূত্র থেকে জানা যায়। উল্লেখ্য যে, মুফতি শাখাওয়াত হোসাইন রাজি  সাবেক চারদলীয় ঐক্যজোট নেতা সাবেক এমপি  মরহুম মুফতি ফজলুল হক আমিনির  মেয়ের জামাতা।
সারা দেশে বিএনপি জোটের শরীক দল গুলোর জন্য ১২ টি আসনে গ্রীন সিগন্যাল দেয়া হয়েছে বলে  সূত্র থেকে জানা যায়। এর মধ্যে  কুমিল্লা – ২ এবং ৭  ও  ব্রাহ্মণ বাড়িয়া  -২ ও ৬ বৃহত্তর কুমিল্লার মোট ৪টি আসন রাখা হয়েছে শরীক দলের  প্রার্থীদের জন্য।এ বিষয়ে আরো জানা যায় যে, কুমিল্লা – ৭ আসনে এলডিপি মহাসচিব  ড. রেদোয়ান আহমেদ, ব্রাহ্মণ বাড়িয়া – -২ আসনে  মাওলানা জুনায়েদ রাফি এবং ব্রাহ্মণ বাড়িয়া-  ৬  আসনে জন সংহতি দলের নেতা জুনাইদ সাকি বিএনপি জোট থেকে মনোনয়ন পাওয়ার সম্ভাবনা প্রায় নিশ্চিত বলে জানা যায়।
অচিরেই  ইসলামি দল এবং ফ্যাসিবাদ বিরোধী যুগপৎ  আন্দোলন সংগ্রামের কিছু মিত্র দলের সাথে বিএনপির জোট গঠনের সম্ভাবনা রয়েছে।গত ৩ নবেম্বর বিএনপি দলীয় ২৩৭ টি আসনের মনোনয়ন প্রাপ্তদের নাম ঘোষণা করেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তখন যে সমস্ত আসনের মনোনয়ন প্রাপ্ত প্রার্থীর নাম ঘোষণা করা হয় নাই সে সকল আসন থেকে বিএনপির সাথে গঠিত জোটের শরীক দলের প্রার্থীদের জন্য সংরক্ষণ করে রাখা হয়েছে।
তার সাথে অনেক আসনে বিএনপির প্রার্থী বাছাইয়ে দলের শীর্ষ নেতারা সিদ্ধান্ত গ্রহণ করতে পারেননি বলে পরবর্তীতে আরো অধিক যাচাই বাছাই করে চুড়ান্ত ভাবে প্রার্থী সিলেকশন করে জানিয়ে দেয়া হবে বলে জানানো হয়।
Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
২০২৬ @ দৈনিক সত্য প্রকাশ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত এই ওয়েবসাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।