1. admin@dainiksattoprokash.com : admin :
বুধবার, ২২ জুলাই ২০২৬, ১২:৪৯ অপরাহ্ন
শিরোনাম :
প্রবাসীর স্ত্রীকে নিয়ে উধাও মসজিদের ইমাম পারিবারিক কলহের জেরে ইমামের পুরুষাঙ্গ কাটলেন স্ত্রী ক্যাশলেস ভেড়ামারা পূবালী ব্যাংকে পিএলসির উদ্যোগে ক্যাশলেস ক্যাপিন উদ্বোধন ভেড়ামারায় ২৮ বোতল মাদক সিরাপ ও মোটরসাইকেলসহ যুবক গ্রেপ্তার গাজীপুর আদালত প্রাঙ্গণ থেকে পালাল ৩২ মামলার আসামি, নিরাপত্তা ব্যবস্থা নিয়ে প্রশ্ন মদনে তিন দিনব্যাপী কৃষি মেলা উদ্বোধন করলেন লুৎফুজ্জামান বাবর টাঙ্গাইলে যমুনা নদীর পানি অকস্মাৎ বৃদ্ধি পাওয়ায় মারাত্মক ঝুঁকিপূর্ণ বন্যা নিয়ন্ত্রণ বাঁধ জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে শ্রীপুরে জামায়াতের আলোচনা সভা ও দোয়া মাহফিল প্রধানমন্ত্রীর সহকারী (রাজনৈতিক) পদে সচিব পদমর্যাদায় নিয়োগ পেলেন রাশেদ খান ঝিনাইদহে শতাধিক ধর্মীয় ও শিক্ষা প্রতিষ্ঠানের মাঝে অনুদানের চেক এবং গাছের চারা বিতরণ

রাউজানে আশরাফিয়া আবুশাহ মিয়া জব্বারিয়া মঈনীয়া এতিমখানা ও হেফজখানা উদ্বোধন

মোঃ আতিক উল্লাহ চৌধুরী, চট্টগ্রাম
  • প্রকাশের সময় : সোমবার, ১ সেপ্টেম্বর, ২০২৫
  • ২২১ ০০ বার পড়া হয়েছে

 

 

মোঃ আতিক উল্লাহ চৌধুরী রাউজান

 

 

মনোরম ও নিরিবিলি পরিবেশে উপজেলার কদলপুর ইউনিয়নস্থ সুলতানুল আউলিয়া হযরত সৈয়দ খাজা আশরাফিয়া, আবুশাহ মিয়া, জব্বারিয়া, মঈনীয়া এতিমখানা ও হেফজখানার শুভ উদ্বোধন করা হয়েছে। প্রতিষ্ঠানটি বিগত ১৯৮৫ সালে স্থাপিত হয়েছিল এবং পরবর্তীতে বেশ কয়েক বছর প্রতিষ্ঠানটির কার্যক্রম বন্ধ থাকার পর বর্তমান যুগের সাথে e মিলিয়ে আরো আধুনিক ও উন্নত ভাবে নবরুপে প্রতিষ্ঠানটির আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। ২৯ আগস্ট শুক্রবার বাদে জুমা প্রধান অতিথি থেকে শুভ উদ্বোধন করেন বিশিষ্ট সমাজসেবক সুফী হাবিবুল আউয়াল মনসুর।

আওলাদে পাক পীরজাদা মৌলানা অলি উদ্দীন শাহ আশরাফির সার্বিক তত্ববধানে প্রতিষ্ঠানটির কার্যক্রম পরিচালিত হবে। যেখানে অভিজ্ঞ হাফেজে কোরআন দ্বারা পাঠদান, গরীব ও অস্বচ্ছল শিক্ষার্থীদের জন্য ভর্তি থাকা-খাওয়া সম্পূর্ণ ফ্রী, সর্বোচ্চ নিরাপত্তা প্রদান সহ বিভিন্ন সুযোগ সুবিধা রয়েছে। উদ্বোধন উপলক্ষে সকাল পবিত্র খতমে কোরআন, খতমে গাউছিয়া সহ বিভিন্ন খতমাদি মাদ্রাসার শিক্ষক ও শিক্ষার্থী দ্বারা পরিবেশনা করা হয়। এতে অতিথি ছিলেন সুফী অহিদুল আলম, শুক্কুর ফকির, মানবাধিকার সংগঠক মনজুরুল আলম, আব্দুল হাকিম, শাহাজাদা আবু তালেব শাহ, আশরাফ শাহ জামে মসজিদের খতিব মাওলানা কুতুব উদ্দীন শাহ,

 

শাহাজাদা খোকন শাহ, শাহাজাদা হাসান শাহ, শাহাজাদা মৌলানা নেজাম উদ্দীন শাহ, শাহাজাদা শফি শাহ, শাহাজাদা নাহিদ শাহ, শাহাজাদা রোকন উদ্দীন শাহ, শাহাজাদা বাহাউদ্দিন শাহ, ফোরকান উদ্দিন শাহ সহ আরো অনেকেই। পরিশেষে প্রতিষ্ঠানটির উত্তরোত্তর সফলতা কামনা এবং উপস্থিত সকলের জন্য দোয়া চেয়ে আখেরি মোনাজাত পরিচালনা করেন দরবারের প্রবীণ আওলাদ শাহাজাদা মৌলানা জামাল উদ্দীন শাহ। আখেরি মোনাজাতের পর আগত সকল মেহমানদের মাঝে তবারুক পরিবেশন করা হয়।।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
২০২৬ @ দৈনিক সত্য প্রকাশ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত এই ওয়েবসাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।