1. admin@dainiksattoprokash.com : admin :
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৪:৪৭ অপরাহ্ন
শিরোনাম :
ভেড়ামারায় মাদকবিরোধী অভিযানে গাঁজা সেবনের দায়ে দুইজনের কারাদণ্ড প্রবাসীর স্ত্রীকে নিয়ে উধাও মসজিদের ইমাম পারিবারিক কলহের জেরে ইমামের পুরুষাঙ্গ কাটলেন স্ত্রী ক্যাশলেস ভেড়ামারা পূবালী ব্যাংকে পিএলসির উদ্যোগে ক্যাশলেস ক্যাপিন উদ্বোধন ভেড়ামারায় ২৮ বোতল মাদক সিরাপ ও মোটরসাইকেলসহ যুবক গ্রেপ্তার গাজীপুর আদালত প্রাঙ্গণ থেকে পালাল ৩২ মামলার আসামি, নিরাপত্তা ব্যবস্থা নিয়ে প্রশ্ন মদনে তিন দিনব্যাপী কৃষি মেলা উদ্বোধন করলেন লুৎফুজ্জামান বাবর টাঙ্গাইলে যমুনা নদীর পানি অকস্মাৎ বৃদ্ধি পাওয়ায় মারাত্মক ঝুঁকিপূর্ণ বন্যা নিয়ন্ত্রণ বাঁধ জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে শ্রীপুরে জামায়াতের আলোচনা সভা ও দোয়া মাহফিল প্রধানমন্ত্রীর সহকারী (রাজনৈতিক) পদে সচিব পদমর্যাদায় নিয়োগ পেলেন রাশেদ খান

যশোরে ছাত্রদল নেতাকে কুপিয়ে জখম, বিক্ষোভ মিছিল

সত্য প্রকাশ ডেস্ক
  • প্রকাশের সময় : শুক্রবার, ৭ নভেম্বর, ২০২৫
  • ৬২ ০০ বার পড়া হয়েছে

 

সত্য প্রকাশ ডেস্ক

 

যশোরে সোহানুর রহমান সোহান (২৫) নামের এক ছাত্রদল নেতাকে কুপিয়ে গুরুতর জখম করেছে দুর্বৃত্তরা। বৃহস্পতিবার (৬ নভেম্বর) রাতে শহরের শংকরপুর আশ্রম রোড এলাকায় এ ঘটনা ঘটে।

ঘটনার পর রাতেই বিক্ষোভ মিছিল বের করে জেলা ছাত্রদল। তারা হামলাকারীদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানায়।

আহত সোহান যশোর সিটি কলেজ শাখা ছাত্রদলের সভাপতি ও বারান্দিপাড়া এলাকার মশিয়ার রহমানের ছেলে। বর্তমানে তিনি যশোর সদর হাসপাতালের পুরুষ সার্জারি ওয়ার্ডে চিকিৎসাধীন রয়েছেন।

কোতোয়ালী থানা পুলিশ জানায়, রাতে আশ্রম রোডের জনৈক তুহিনের ভাঙারির দোকানের সামনে বসে ছিলেন সোহান। এ সময় পূর্ব শত্রুতার জেরে স্থানীয় যুবক রাতিন (২১) তাকে উপর্যুপরি ছুরিকাঘাত করে পালিয়ে যায়। এতে সোহানের পেটের নিচের অংশে উভয় পাশে রক্তাক্ত জখম হয়।

পরে সঙ্গীরা দ্রুত তাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে।

এ ঘটনায় ক্ষোভ প্রকাশ করে যশোর-৩ আসনে বিএনপি মনোনীত প্রার্থী অনিন্দ্য ইসলাম অমিত সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে বলেন, ‘ছাত্রদল নেতা সোহানের ওপর বর্বরোচিত হামলার তীব্র নিন্দা জানাই। দোষীদের গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে।’

কোতোয়ালী মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) আবুল হাসনাত খান বলেন, “হামলাকারীকে শনাক্ত করা হয়েছে। আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।”

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
২০২৬ @ দৈনিক সত্য প্রকাশ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত এই ওয়েবসাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।