1. admin@dainiksattoprokash.com : admin :
বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬, ০১:১০ পূর্বাহ্ন
শিরোনাম :
ভেড়ামারায় মাদকবিরোধী অভিযানে গাঁজা সেবনের দায়ে দুইজনের কারাদণ্ড প্রবাসীর স্ত্রীকে নিয়ে উধাও মসজিদের ইমাম পারিবারিক কলহের জেরে ইমামের পুরুষাঙ্গ কাটলেন স্ত্রী ক্যাশলেস ভেড়ামারা পূবালী ব্যাংকে পিএলসির উদ্যোগে ক্যাশলেস ক্যাপিন উদ্বোধন ভেড়ামারায় ২৮ বোতল মাদক সিরাপ ও মোটরসাইকেলসহ যুবক গ্রেপ্তার গাজীপুর আদালত প্রাঙ্গণ থেকে পালাল ৩২ মামলার আসামি, নিরাপত্তা ব্যবস্থা নিয়ে প্রশ্ন মদনে তিন দিনব্যাপী কৃষি মেলা উদ্বোধন করলেন লুৎফুজ্জামান বাবর টাঙ্গাইলে যমুনা নদীর পানি অকস্মাৎ বৃদ্ধি পাওয়ায় মারাত্মক ঝুঁকিপূর্ণ বন্যা নিয়ন্ত্রণ বাঁধ জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে শ্রীপুরে জামায়াতের আলোচনা সভা ও দোয়া মাহফিল প্রধানমন্ত্রীর সহকারী (রাজনৈতিক) পদে সচিব পদমর্যাদায় নিয়োগ পেলেন রাশেদ খান

সাভারে জামায়াতের নির্বাচনী জনসভা অনুষ্ঠিত

মোঃ রোমান হোসেন, স্টাফ রিপোর্টার
  • প্রকাশের সময় : শুক্রবার, ৭ নভেম্বর, ২০২৫
  • ১৬৩ ০০ বার পড়া হয়েছে

 

মোঃ রোমান হোসেন

 

 

 

ঢাকার সাভারে পৌরসভার ১, ২ ও ৩ নং ওয়ার্ডের উদ্যোগে সাভার জামায়াতে ইসলামীর নির্বাচনী জনসভা অনুষ্ঠিত হয়েছে ।

শুক্রবার (৭নভেম্বর) বিকেলে পৌরসভার বাজার রোড ঐতিহ্যবাহী মিয়া অয়েল মাঠে এই জনসভায় অনুষ্ঠিত হয়।এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিশে শুরা সদস্য ও ঢাকা জেলা আমীর মাওলানা মোহাম্মদ দেলোয়ার হোসাইন।
প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী কেন্দ্রীয় মজলিশে শুরা সদস্য, ঢাকা জেলা সেক্রেটারি ও জামায়াতে মনোনীত এমপি প্রার্থী মাওলানা মোঃ আফজাল হোসাইন।
পৌর আমীর আজিজুর রহমান এর সভাপতিত্বে
প্রধান অতিথি মাওলানা মোহাম্মদ দেলোয়ার হোসাইন বলেন, এদেশের জনগণ জামায়াতে ইসলামী কে যদি সংসদে পাঠায় তাহলে জামায়াতে ইসলামী কে জনগনের সেবক হিসেবে পাশে পাবে। সমাজ থেকে চাঁদাবাজ, সন্ত্রাস নির্মূল করা হবে, এদেশের জনগণের ভাগ্যের উন্নয়নের জন্য কাজ করবে।

প্রধান বক্তা জামায়াতে মনোনীত এমপি প্রার্থী মাওলানা মোঃ আফজাল হোসাইন বলেন, বাংলাদেশ একটি ক্রান্তিকাল সময় পার করছে। একটি পক্ষ ন্যায়ের পক্ষে, আরেকটি গ্রুপ বিপক্ষে কাজ করছে। ইন্টেরিম সরকারের কাছে আহবান জানান, দ্রুত জুলাই সনদের আইনি ভিত্তি দিতে হবে, নভেম্বরের মধ্যে গনভোটের ব্যবস্থা করা এবং লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত করে নির্বাচন দেয়ার আহবান জানান।

এছাড়াও নির্বচনী জনসভায় বক্তব্য দেন জেলা রাজনৈতিক সেক্রেটারি ও জামায়াতে মনোনীত সাভার পৌরসভার মেয়র প্রার্থী হাসান মাহবুব মাস্টার, জেলা আইন বিষয়ক সেক্রেটারি এডভোকেট মোঃ শহিদুল ইসলাম, জেলা কর্মপরিষদ সদস্য লুৎফর রহমান মোল্লা, জেলা প্রচার ও মিডিয়া সেক্রেটারি আসাদুজ্জামান জীম প্রমুখ।
সেক্রেটারি আব্দুস সালামের সঞ্চালনায়
সমাবেশে থানা ও ওয়ার্ডের বিভিন্ন স্তরের জামাতের নেতাকর্মী ও সাধারণ জনগণ উপস্থিত ছিলেন।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
২০২৬ @ দৈনিক সত্য প্রকাশ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত এই ওয়েবসাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।