1. admin@dainiksattoprokash.com : admin :
বুধবার, ২২ জুলাই ২০২৬, ১০:০৪ অপরাহ্ন
শিরোনাম :
ভেড়ামারায় মাদকবিরোধী অভিযানে গাঁজা সেবনের দায়ে দুইজনের কারাদণ্ড প্রবাসীর স্ত্রীকে নিয়ে উধাও মসজিদের ইমাম পারিবারিক কলহের জেরে ইমামের পুরুষাঙ্গ কাটলেন স্ত্রী ক্যাশলেস ভেড়ামারা পূবালী ব্যাংকে পিএলসির উদ্যোগে ক্যাশলেস ক্যাপিন উদ্বোধন ভেড়ামারায় ২৮ বোতল মাদক সিরাপ ও মোটরসাইকেলসহ যুবক গ্রেপ্তার গাজীপুর আদালত প্রাঙ্গণ থেকে পালাল ৩২ মামলার আসামি, নিরাপত্তা ব্যবস্থা নিয়ে প্রশ্ন মদনে তিন দিনব্যাপী কৃষি মেলা উদ্বোধন করলেন লুৎফুজ্জামান বাবর টাঙ্গাইলে যমুনা নদীর পানি অকস্মাৎ বৃদ্ধি পাওয়ায় মারাত্মক ঝুঁকিপূর্ণ বন্যা নিয়ন্ত্রণ বাঁধ জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে শ্রীপুরে জামায়াতের আলোচনা সভা ও দোয়া মাহফিল প্রধানমন্ত্রীর সহকারী (রাজনৈতিক) পদে সচিব পদমর্যাদায় নিয়োগ পেলেন রাশেদ খান

সাংবাদিক নির্যাতন প্রতিরোধ সেল ভূরুঙ্গামারী শাখায় সভাপতি রফিকুল, সম্পাদক মাইদুল

সংবাদ দাতার নাম
  • প্রকাশের সময় : রবিবার, ৯ নভেম্বর, ২০২৫
  • ১৫৮ ০০ বার পড়া হয়েছে
ভূরুঙ্গামারী (কুড়িগ্রাম) প্রতিনিধি
কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে সাংবাদিক নির্যাতন প্রতিরোধ সেল বাংলাদেশ-এর নতুন উপজেলা কমিটি গঠন করা হয়েছে।
শুক্রবার (৭ নভেম্বর) সংগঠনটির নির্ধারিত প্যাডে ঘোষণার মাধ্যমে দৈনিক আজকের দর্পণ এর ভূরুঙ্গামারী উপজেলা প্রতিনিধি রফিকুল ইসলামকে সভাপতি এবং তালাশ বিডি এর উপজেলা প্রতিনিধি মোঃ মাইদুল ইসলাম (সোহান)-কে সাধারণ সম্পাদক করে ২১ সদস্যের কমিটি অনুমোদন দেন সংগঠনটির চেয়ারম্যান ও সেল প্রধান মোঃ খায়রুল আলম রফিক এবং পরিচালক (প্রশাসন ও এডমিন) খায়রুল ইসলাম আল আমিন।
উক্ত কমিটিতে সহ-সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন দৈনিক ঢাকার ডাক এর মোঃ মাসুদ আল করিম, দৈনিক প্রজন্ম সমাচার এর মোঃ নজরুল ইসলাম, দৈনিক শিরোমনি এর উপজেলা প্রতিনিধি মোঃ সাঈদুর রহমান, এবং দৈনিক দেশের কণ্ঠ এর উপজেলা প্রতিনিধি মোঃ মনিরুল ইসলাম।
যুগ্ম সাধারণ সম্পাদক হিসেবে আছেন দৈনিক আই বার্তা এর মোঃ গোলাম মোস্তফা, দৈনিক আজকের খবর এর মোঃ রাসেল ইসলাম, এবং দৈনিক দেশি নিউজ এর উপজেলা প্রতিনিধি মেহেদী হাসান সজীব।
সাংগঠনিক সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন দৈনিক সকালের সময় এর উপজেলা প্রতিনিধি এস এম মহিবুল নাঈম সিমন।
সহ-সাংগঠনিক সম্পাদক দৈনিক প্রতিবাদ এর উপজেলা প্রতিনিধি মোঃ শাহীন আলম, টু সময় সংবাদ এর উপজেলা প্রতিনিধি মোঃ কফিল উদ্দিন, এবং রোজ টিভি ইউকে এর উপজেলা প্রতিনিধি মোঃ আনিছুর রহমান।
এছাড়াও, দৈনিক গণসংবাদ এর উপজেলা প্রতিনিধি মোঃ রুহুল রাসেল অর্থ সম্পাদক, দৈনিক জনতার খবর এর জেলা প্রতিনিধি আব্দুর রহিম ইসলাম রনি সহ-অর্থ সম্পাদক, দৈনিক ৭১ বাংলা এর উপজেলা প্রতিনিধি মোঃ হাফিজুর রহমান দপ্তর সম্পাদক, দৈনিক মর্নিং পোস্ট এর স্টাফ রিপোর্টার মোঃ শফিকুল ইসলাম সহ-দপ্তর সম্পাদক, এবং দৈনিক সোনালী সময় এর স্টাফ রিপোর্টার মোঃ রিয়াজুল ইসলাম প্রচার সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন।
নির্বাহী সদস্য হিসেবে রয়েছেন দৈনিক প্রতিবাদ এর স্টাফ রিপোর্টার মোঃ আতোয়ার রহমান, স্বদেশ কণ্ঠ প্রতিদিন এর জেলা প্রতিনিধি মোঃ সাইদুর রহমান, দৈনিক তালাশ টাইমস এর উপজেলা প্রতিনিধি মোছাঃ শরিফা আক্তার, এবং দৈনিক স্বদেশ প্রতিদিন এর উপজেলা প্রতিনিধি মোঃ জাকির হোসেন।
নবগঠিত এই কমিটি আগামী এক বছর মেয়াদে সাংবাদিকদের নিরাপত্তা, অধিকার সংরক্ষণ ও পেশাগত মর্যাদা রক্ষায় সংগঠনের কার্যক্রম পরিচালনা করবে বলে জানানো হয়েছে।
Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
২০২৬ @ দৈনিক সত্য প্রকাশ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত এই ওয়েবসাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।