1. admin@dainiksattoprokash.com : admin :
বুধবার, ২২ জুলাই ২০২৬, ১১:৫৪ অপরাহ্ন
শিরোনাম :
ভেড়ামারায় মাদকবিরোধী অভিযানে গাঁজা সেবনের দায়ে দুইজনের কারাদণ্ড প্রবাসীর স্ত্রীকে নিয়ে উধাও মসজিদের ইমাম পারিবারিক কলহের জেরে ইমামের পুরুষাঙ্গ কাটলেন স্ত্রী ক্যাশলেস ভেড়ামারা পূবালী ব্যাংকে পিএলসির উদ্যোগে ক্যাশলেস ক্যাপিন উদ্বোধন ভেড়ামারায় ২৮ বোতল মাদক সিরাপ ও মোটরসাইকেলসহ যুবক গ্রেপ্তার গাজীপুর আদালত প্রাঙ্গণ থেকে পালাল ৩২ মামলার আসামি, নিরাপত্তা ব্যবস্থা নিয়ে প্রশ্ন মদনে তিন দিনব্যাপী কৃষি মেলা উদ্বোধন করলেন লুৎফুজ্জামান বাবর টাঙ্গাইলে যমুনা নদীর পানি অকস্মাৎ বৃদ্ধি পাওয়ায় মারাত্মক ঝুঁকিপূর্ণ বন্যা নিয়ন্ত্রণ বাঁধ জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে শ্রীপুরে জামায়াতের আলোচনা সভা ও দোয়া মাহফিল প্রধানমন্ত্রীর সহকারী (রাজনৈতিক) পদে সচিব পদমর্যাদায় নিয়োগ পেলেন রাশেদ খান

সাভারে জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের আলোচনা সভা অনুষ্ঠিত

মোঃ রোমান হোসেন, স্টাফ রিপোর্টার
  • প্রকাশের সময় : রবিবার, ৯ নভেম্বর, ২০২৫
  • ২১৬ ০০ বার পড়া হয়েছে

 

 

মোঃ রোমান হোসেন

 

 

সাভারে জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের আলোচনা সভা অনুষ্ঠানে জনসমুদ্রে পরিনত হয়েছিল দীর্ঘদিন পর আসন্ন নির্বাচন কে সামনে রেখে এমন সভায় অংশগ্রহণ ও একনজর দেখার জন্য সাভার আশুলিয়ার নেতা কর্মীর পাশাপাশি উপস্থিত ছিলেন হাজারো সাধারণ মানুষ
রবিবার (৯নভেম্বর) দুপুরে পৌরসভার তারাপুর কলেজ মাঠে,

 

জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের আলোচনা সভায় কানায় কানায় লোকে লোকারণ্য পরিণত হয়েছিল বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি র দলীয় মনোনীত প্রার্থীর পক্ষ হয়ে কাজ করার লক্ষ্যে সাভার উপজেলার বিএনপির নেতাকর্মীরা সকলে অনুষ্ঠানে অংশগ্রহণ করেন।
এসময় সেখানে পৌর বিএনপির সভাপতি শাহ মাইনুল হোসেন খান বিল্টুর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপি’র কেন্দ্রীয় কমিটির সহ পরিবার কল্যাণ বিষয়ক সম্পাদক ও ঢাকা-১৯ বিএনপির মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী ডাক্তার দেওয়ান মোহাম্মদ সালাউদ্দিন বাবু। পৌর বিএনপির সাধারন সম্পাদক বদিউজ্জান বদির সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন ঢাকা জেলা বিএনপির সাবেক সহ সভাপতি কফিল উদ্দিন,

 

সাভার উপজেলা বিএনপির সাবেক সভাপতি জামাল উদ্দিন সরকার আশুলিয়া থানা বিএনপির সভাপতি আব্দুল গফুর ঢাকা জেলা সাভার উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান মইনুদ্দিন খান বিপ্লব ঢাকা জেলা বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ খোরশেদ আলম পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক আহসানুল্লাহ সাবেক ছাত্রনেতা ওবায়দুর রহমান অভি সহ সাভার ও আশুলিয়ার অন্যান্য নেতা কর্মীরা। এসময় বিএনপির মনোনীত প্রার্থীকে সমর্থন জানিয়ে বিজয়ের লক্ষ্য কাজ করার ঘোষণা দেন।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
২০২৬ @ দৈনিক সত্য প্রকাশ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত এই ওয়েবসাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।