1. admin@dainiksattoprokash.com : admin :
বুধবার, ২২ জুলাই ২০২৬, ১১:৫৪ অপরাহ্ন
শিরোনাম :
ভেড়ামারায় মাদকবিরোধী অভিযানে গাঁজা সেবনের দায়ে দুইজনের কারাদণ্ড প্রবাসীর স্ত্রীকে নিয়ে উধাও মসজিদের ইমাম পারিবারিক কলহের জেরে ইমামের পুরুষাঙ্গ কাটলেন স্ত্রী ক্যাশলেস ভেড়ামারা পূবালী ব্যাংকে পিএলসির উদ্যোগে ক্যাশলেস ক্যাপিন উদ্বোধন ভেড়ামারায় ২৮ বোতল মাদক সিরাপ ও মোটরসাইকেলসহ যুবক গ্রেপ্তার গাজীপুর আদালত প্রাঙ্গণ থেকে পালাল ৩২ মামলার আসামি, নিরাপত্তা ব্যবস্থা নিয়ে প্রশ্ন মদনে তিন দিনব্যাপী কৃষি মেলা উদ্বোধন করলেন লুৎফুজ্জামান বাবর টাঙ্গাইলে যমুনা নদীর পানি অকস্মাৎ বৃদ্ধি পাওয়ায় মারাত্মক ঝুঁকিপূর্ণ বন্যা নিয়ন্ত্রণ বাঁধ জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে শ্রীপুরে জামায়াতের আলোচনা সভা ও দোয়া মাহফিল প্রধানমন্ত্রীর সহকারী (রাজনৈতিক) পদে সচিব পদমর্যাদায় নিয়োগ পেলেন রাশেদ খান

মনোনয়ন ইস্যুতে মাগুরা-২ এ বিএনপিতে বিভাজন

সত্য প্রকাশ ডেস্ক
  • প্রকাশের সময় : সোমবার, ১০ নভেম্বর, ২০২৫
  • ২২৩ ০০ বার পড়া হয়েছে

 

সত্য প্রকাশ ডেস্ক

 

 

নির্বাচন কমিশন ঘোষিত রোডম্যাপ অনুযায়ী আগামী ২০২৬ সালের ফেব্রুয়ারি মাসের মাঝামাঝি সময়ে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। সংসদ নির্বাচনকে কেন্দ্র করে রাজনৈতিক দলগুলোকে তাদের নির্বাচনী প্রচার প্রচারণা চালাতে দেখা যাচ্ছে। বড় দলগুলো ইতিমধ্যে অধিকাংশ আসনে তাদের সম্ভাব্য প্রার্থী ঘোষণা করেছে।

 

বিএনপিও ইতিমধ্যে ২৩৭টি আসনে তাদের সম্ভাব্য প্রার্থীর তালিকা প্রকাশ করেছে। তারই ধারাবাহিকতায় মাগুরা ২ আসনে বিএনপি মনোনীত প্রার্থী এ্যাডভোকেট নিতাই রায় চৌধুরী। বর্তমানে তিনি কেন্দ্রীয় বিএনপি’র ভাইস চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করছেন।

মাগুরা–২ আসনটি মহম্মদপুর ও শালিখা উপজেলা সহ মাগুরা সদর উপজেলার চারটি ইউনিয়ন নিয়ে গঠিত। আসনটি এক সময় আওয়ামী লীগের ঘাঁটি হিসেবে পরিচিত ছিল। ১৯৭২ থেকে ১৯৯৪ সালের আগ পর্যন্ত ধারাবাহিকভাবে আওয়ামীলীগ প্রার্থীরাই বিজয়ী হন আসনটিতে । ১৯৯৪ সালে ধানের শীষ প্রতীক নিয়ে প্রথমবারের মতো সাংসদ নির্বাচিত হন কাজী সালিমুল হক কামাল। পরবর্তীতে তিনি পঞ্চম,ষষ্ঠ ও অষ্টম জাতীয় সংসদে আসনটির সাংসদ হিসেবে দায়িত্ব পালন করেন।

 

স্বৈরাচার সেখ হাসিনা সরকারের আমলে করা জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতির মামলায় দীর্ঘদিন কারাবাসের পর নির্বাচনকে সামনে রেখে তার নির্বাচনী এলাকা মাগুরা -২ এ বিভিন্ন রাজনৈতিক কর্মকাণ্ড, মিছিল মিটিং, সভা সমাবেশ করতে দেখা গেছে বিএনপির এই সাবেক সংসদ সদস্যকে। এ সময় দলের জেলা, উপজেলা, ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ের নেতাকর্মীদের একটা অংশ তার এই কর্মকাণ্ডের সাথে সক্রিয় অংশগ্রহণ লক্ষ্য করা যায়।

 

 

দীর্ঘ রাজনৈতিক অভিজ্ঞতা, সততা, ত্যাগ, কর্মীবান্ধব রাজনীতি ও সাংসদ থাকাকালীন তার নির্বাচনী এলাকায় দৃশ্যমান উন্নয়নমূলক কর্মকান্ডে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখায় কাজী সালিমুল হক কামাল তৃনমুলে আস্থা অর্জন করেছেন বলছেন স্থানীয় নেতাকর্মীদের উল্লেখযোগ্য একটা অংশ। তাঁর নেতৃত্বে মাগুরা–২ আসনে শিক্ষা, স্বাস্থ্য, কৃষি, অবকাঠাম, বিদ্যুৎ সহ অন্যান্য খাত গুলোতে উল্লেখযোগ্য উন্নয়ন হয়েছে বলছেন তারা। নিজের স্বার্থে নয়, বরং মানুষের কল্যাণে রাজনীতি করেন বলেই আজও তিনি তৃণমূলে শ্রদ্ধার আসনে আসীন রয়েছেন।

 

স্বৈরাচার শেখ হাসিনা সরকারের আমলে করা জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় বেগম খালেদা জিয়ার সাথে কারাবাসে থাকা কালেও তিনি বিভিন্ন মাধ্যমে স্থানীয় নেতাকর্মীদের সঙ্গে নিয়মিত যোগাযোগ রেখেছেন এবং প্রতিটি সংকটে পাশে থেকেছেন। মাঠের রাজনীতিতে কাজী কামালের জনপ্রিয়তা আসনটি থেকে সংসদ নির্বাচনের দৌড়ে থাকা অন্যান্য নেতাদের থেকে অনেক বেশি বলে মনে করেন তারা।

অন্যদিকে, কেন্দ্রীয় বিএনপির সহ–সভাপতি নিতাই রায় চৌধুরী। আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে মাগুরা ২ আসন থেকে প্রাথমিকভাবে মনোনীত ধানের শীষের প্রার্থী তিনি। নির্বাচনী এলাকা মাগুরা–২ এ সাংগঠনিকভাবে সক্রিয় রয়েছেন। ফ্যাসিস্ট বিরোধী আন্দোলনে রাজপথের আন্দোলনের তার সক্রিয় ভূমিকা দেখা গেছে। এলাকায় সভা–সমাবেশ করার পাশাপাশি দলীয় নেতা কর্মীদের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখছেন।

 

 

জেলা, উপজেলা, ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ের নেতাকর্মীদের একটা অংশ তার রাজনৈতিক কর্মকান্ডে সক্রিয় অংশগ্রহণ করতে দেখা যাচ্ছে। তবে জনশ্রুতি রয়েছে, কারাবাসের কারণে কাজী সালিমুল হক কামাল দীর্ঘদিন রাজনীতির মাঠে অনুপস্থিত থাকার পরও তৃণমূল পর্যায়ে তেমন জনপ্রিয়তা অর্জন করতে পারেননি বিএনপি’র এই ভাইস চেয়ারম্যান।
নিতাই রায় চৌধুরী ২০০১ সালে মাগুরা–১ আসন থেকে এবং ২০০৮ ও ২০১৮ সালে মাগুরা–২ আসন থেকে বিএনপি মনোনীত প্রার্থী হিসাবে ধানের শীষ প্রতীক নিয়ে জাতীয় সংসদ নির্বাচনে অংশ নেন। প্রতি বারই তিনি আওয়ামীলীগ মনোনীত প্রার্থীর নিকট পরাজিত হন।

 

৩ মার্চ ১৯৮৮ থেকে ৬ ডিসেম্বর ১৯৯০ সাল পর্যন্ত তিনি মাগুরা দুই আসনে দায়িত্বপ্রাপ্ত জাতীয় পার্টি মনোনীত সংসদ সদস্য ছিলেন। ২ মে ১৯৯০ থেকে ৯ সেপ্টেম্বর ১৯৯০ সাল পর্যন্ত যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী হিসেবে এবং পরবর্তীতে ৬ ডিসেম্বর ১৯৯০ সাল পর্যন্ত অত্র মন্ত্রণালয়ের মন্ত্রী হিসাবে দায়িত্ব পালন করেছেন। ৯০ এর গণঅভ্যুত্থানে এরশাদ সরকারের পতন পরবর্তী সময়ে তিনি বিএনপি রাজনীতিতে সক্রিয় হন।

 

এদিকে, ঢাকা মহানগর দক্ষিণ যুবদলের সদস্য সচিব রবিউল ইসলাম নয়ন নিজেকে মাগুরা–২ আসনের সম্ভাব্য প্রার্থী হিসেবে ঘোষণা দিয়ে নির্বাচনী প্রচার–প্রচারণা চালাতে দেখা গেছে। স্বৈরাচার পতন আন্দোলনে রাজপথে তার সক্রিয় ভূমিকা ছিলো। এ সময় বিভিন্ন রকম হামলা-মামলা, জুলুম- নির্যাতন, ও কারা ভোগ করছন যুবদলের এই নেতা। তবে তৃণমূলের অনেকের মতে, কাজী সালিমুল হক কামালের পক্ষেই কাজ করছেন এবং মাঠ পর্যায়ে তাঁর সমর্থন সংগঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন তিনি।

 

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বর্তমান প্রেক্ষাপটে বিএনপি’র প্রার্থীর মনোনয়ন দেয়ার ক্ষেত্রে প্রার্থীর জনপ্রিয়তা যাচাই করে তৃণমূলের আকাঙ্ক্ষাকে প্রাধান্য দিয়ে দলীয় প্রার্থী চূড়ান্ত করার প্রতিশ্রুতির বাস্তবায়নের কিছুটা ব্যাত্বয় ঘটেছে দাবী দলটির তৃণমূলের একাংশের নেতাকর্মী ও কিছু স্থানীয় রাজনৈতিক বিশ্লেষকদের। তাদের মতে, মাঠের বাস্তবতা উপেক্ষা করে ভুল প্রার্থী বাছাইয়ে আগামী সংসদ নির্বাচনে বিএনপি এ আসনটি হারানোর ঝুঁকিতে পড়তে পারে, এমনকি আসনটি জামায়াতের দখলে চলে যাওয়ার আশঙ্কাও রয়েছে বলছেন অনেকেই। আসনটিতে প্রার্থী চূড়ান্তের ক্ষেত্রে পুনঃবিবেচনা করারও দাবি জানিয়েছেন অনেকেই।

অন্যদিকে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামীলীগের ভোটের মাঠে অনুপস্থিতি, জামায়েত ইসলামির শক্ত অবস্থান এবং আসনটিতে উল্লেখযোগ্য পরিমাণ হিন্দু ভোটার থাকায় প্রার্থী হিসেবে নিতাই রায় চৌধুরীকে মনোনয়ন দেওয়া কে রাজনৈতিক কৌশল হিসাবে দেখছেন অনেকেই।

রাজনৈতিক বিশ্লেষকদের মধ্যে অনেকেই বলছেন, বড় দলগুলো মাঠ পর্যায়ের তৃণমূল নেতা কর্মীদের চাঙ্গা রাখতে এবং দলীয় কার্যক্রমকে গতিশীল করতে অনেক সময় গ্রুপিংকে রাজনৈতিক কৌশল হিসাবে নিয়ে থাকেন। কিন্তু নির্বাচনকে সামনে রেখে দলের ভেতর বিভাজন থাকলে একদিকে যেমন দলের সাংগঠনিক কাঠাম দুর্বল হয় অন্যদিকে ভোটের মাঠে এর বিরুপ প্রতিক্রিয়া পরার সমূহ সম্ভাবনা থাকে। দলের হাই কমান্ড যদি এ সময় বিভাজন নিরসনে ব্যর্থ হয় সেক্ষেত্রে ফলাফল আশানরুপ না হওয়ার সম্ভাবনাই বেশি থাকবে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
২০২৬ @ দৈনিক সত্য প্রকাশ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত এই ওয়েবসাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।