1. admin@dainiksattoprokash.com : admin :
বুধবার, ২২ জুলাই ২০২৬, ১১:১১ অপরাহ্ন
শিরোনাম :
ভেড়ামারায় মাদকবিরোধী অভিযানে গাঁজা সেবনের দায়ে দুইজনের কারাদণ্ড প্রবাসীর স্ত্রীকে নিয়ে উধাও মসজিদের ইমাম পারিবারিক কলহের জেরে ইমামের পুরুষাঙ্গ কাটলেন স্ত্রী ক্যাশলেস ভেড়ামারা পূবালী ব্যাংকে পিএলসির উদ্যোগে ক্যাশলেস ক্যাপিন উদ্বোধন ভেড়ামারায় ২৮ বোতল মাদক সিরাপ ও মোটরসাইকেলসহ যুবক গ্রেপ্তার গাজীপুর আদালত প্রাঙ্গণ থেকে পালাল ৩২ মামলার আসামি, নিরাপত্তা ব্যবস্থা নিয়ে প্রশ্ন মদনে তিন দিনব্যাপী কৃষি মেলা উদ্বোধন করলেন লুৎফুজ্জামান বাবর টাঙ্গাইলে যমুনা নদীর পানি অকস্মাৎ বৃদ্ধি পাওয়ায় মারাত্মক ঝুঁকিপূর্ণ বন্যা নিয়ন্ত্রণ বাঁধ জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে শ্রীপুরে জামায়াতের আলোচনা সভা ও দোয়া মাহফিল প্রধানমন্ত্রীর সহকারী (রাজনৈতিক) পদে সচিব পদমর্যাদায় নিয়োগ পেলেন রাশেদ খান

গণতন্ত্রের আশ্রয়ও রইল না নিরাপদ—আশুলিয়ায় বিএনপি অফিসে হামলা

মোঃ রোমান হোসেন, স্টাফ রিপোর্টার
  • প্রকাশের সময় : বুধবার, ১২ নভেম্বর, ২০২৫
  • ২২৩ ০০ বার পড়া হয়েছে

 

 

মোঃ রোমান হোসেন

 

 

সাভারে আশুলিয়ার ধামসোনা ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ড বিএনপি কার্যালয়ে হামলা ও ভাঙচুরের অভিযোগ উঠেছে।স্থানীয় বিএনপি নেতাকর্মীরা দাবি করেছেন,
সোমবার (১০ নভেম্বর) গভীর রাতে নিষিদ্ধ আওয়ামী সন্ত্রাসীরা সংগঠিতভাবে এ হামলা চালায়।
মঙ্গলবার (১১ নভেম্বর) সকালে ঘটনাস্থলে গিয়ে দেখা যায়, কার্যালয়ের ভেতরে ভাঙচুরের চিহ্ন। সেখানে ছিন্নভিন্ন পড়ে আছে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, বেগম খালেদা জিয়া ও বিএনপির শীর্ষ নেতাদের ছবিসহ বিভিন্ন পোস্টার ও ব্যানার। চেয়ার, টেবিল ও আসবাবপত্রও সম্পূর্ণভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে।

স্থানীয় বিএনপি নেতারা অভিযোগ করেন, সোমবার রাতের অন্ধকারে একদল মুখোশধারী দুর্বৃত্ত অফিসে প্রবেশ করে ভাঙচুর চালায় এবং আশপাশের কয়েকটি দোকানেও হামলা করে।

তারা বলেন, এ হামলা পরিকল্পিতভাবে বিএনপির সাংগঠনিক কর্মকাণ্ডে বাধা সৃষ্টি করার উদ্দেশ্যে চালানো হয়েছে।

এ ঘটনায় আশুলিয়া থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে বলে জানিয়েছেন বিএনপি নেতারা।

হামলার পর পুরো এলাকায় উত্তেজনা বিরাজ করছে। তবে বর্তমানে পরিস্থিতি পুলিশের নিয়ন্ত্রণে রয়েছে বলে জানিয়েছেন আশুলিয়া থানার দায়িত্বশীল কর্মকর্তারা।

স্থানীয়দের দাবি, দ্রুত হামলাকারীদের শনাক্ত করে আইনের আওতায় আনা না হলে এলাকায় পুনরায় অস্থিরতা সৃষ্টি হতে পারে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
২০২৬ @ দৈনিক সত্য প্রকাশ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত এই ওয়েবসাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।