1. admin@dainiksattoprokash.com : admin :
বুধবার, ২২ জুলাই ২০২৬, ১১:১৪ অপরাহ্ন
শিরোনাম :
ভেড়ামারায় মাদকবিরোধী অভিযানে গাঁজা সেবনের দায়ে দুইজনের কারাদণ্ড প্রবাসীর স্ত্রীকে নিয়ে উধাও মসজিদের ইমাম পারিবারিক কলহের জেরে ইমামের পুরুষাঙ্গ কাটলেন স্ত্রী ক্যাশলেস ভেড়ামারা পূবালী ব্যাংকে পিএলসির উদ্যোগে ক্যাশলেস ক্যাপিন উদ্বোধন ভেড়ামারায় ২৮ বোতল মাদক সিরাপ ও মোটরসাইকেলসহ যুবক গ্রেপ্তার গাজীপুর আদালত প্রাঙ্গণ থেকে পালাল ৩২ মামলার আসামি, নিরাপত্তা ব্যবস্থা নিয়ে প্রশ্ন মদনে তিন দিনব্যাপী কৃষি মেলা উদ্বোধন করলেন লুৎফুজ্জামান বাবর টাঙ্গাইলে যমুনা নদীর পানি অকস্মাৎ বৃদ্ধি পাওয়ায় মারাত্মক ঝুঁকিপূর্ণ বন্যা নিয়ন্ত্রণ বাঁধ জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে শ্রীপুরে জামায়াতের আলোচনা সভা ও দোয়া মাহফিল প্রধানমন্ত্রীর সহকারী (রাজনৈতিক) পদে সচিব পদমর্যাদায় নিয়োগ পেলেন রাশেদ খান

কাউনিয়ায় দখলমুক্ত হোক শিশুদের খেলাধুলার একমাত্র মাঠ

রংপুর প্রতিনিধি
  • প্রকাশের সময় : বুধবার, ১২ নভেম্বর, ২০২৫
  • ১১৮ ০০ বার পড়া হয়েছে

 

রংপুর প্রতিনিধি

 

 

রংপুর জেলার কাউনিয়া উপজেলার টেপা মধুপুর ইউনিয়নের ৯ নং ওয়ার্ডের নিলামখরিদা সদরা প্রাথমিক বিদ্যালয়ের মাঠ দখলের অভিযোগ উঠেছে স্থানীয় প্রভাবশালী কিছু ব্যক্তির বিরুদ্ধে।
স্থানীয় সূত্রে জানা যায়, বিদ্যালয়ের মাঠের একটি অংশ দীর্ঘদিন ধরে কিছু ব্যক্তি অবৈধভাবে দখল করে স্থাপনা নির্মাণ করেছেন। এতে বিদ্যালয়ের কোমলমতি শিক্ষার্থীরা খেলাধুলা ও শারীরিক অনুশীলনের সুযোগ হারিয়েছে।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক জানান, তিনি এ বিষয়ে একাধিকবার উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কাছে লিখিত অভিযোগ দাখিল করেছেন।

 

কিন্তু দীর্ঘদিনেও কার্যকর ব্যবস্থা না নেওয়ায় শিক্ষক, শিক্ষার্থী ও স্থানীয়রা ক্ষোভ প্রকাশ করেছেন।
এ বিষয়ে জানতে চাইলে কাউনিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মহিদুল হক বলেন,অভিযোগ পেয়েছি। বিদ্যালয়ের সীমানা নিয়ে কিছু জটিলতা আছে। শিক্ষা অফিসারকে তদন্ত করে সীমানা নির্ধারণের নির্দেশ দেওয়া হয়েছে। তদন্ত শেষে অবৈধ দখলদারদের বিরুদ্ধে নোটিশ জারি করতে বলা হয়েছে। তাতে কথা না শুনলে যথাযথ প্রক্রিয়ার মাধ্যমে উচ্ছেদ করা হবে।

স্থানীয়রা প্রশাসনের এই উদ্যোগকে স্বাগত জানিয়ে দ্রুত বাস্তবায়নের আহ্বান জানিয়েছেন, যাতে বিদ্যালয়ের মাঠটি শিশুদের জন্য পুনরায় উন্মুক্ত করা যায়।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
২০২৬ @ দৈনিক সত্য প্রকাশ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত এই ওয়েবসাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।