1. admin@dainiksattoprokash.com : admin :
বুধবার, ২২ জুলাই ২০২৬, ১১:৫৪ অপরাহ্ন
শিরোনাম :
ভেড়ামারায় মাদকবিরোধী অভিযানে গাঁজা সেবনের দায়ে দুইজনের কারাদণ্ড প্রবাসীর স্ত্রীকে নিয়ে উধাও মসজিদের ইমাম পারিবারিক কলহের জেরে ইমামের পুরুষাঙ্গ কাটলেন স্ত্রী ক্যাশলেস ভেড়ামারা পূবালী ব্যাংকে পিএলসির উদ্যোগে ক্যাশলেস ক্যাপিন উদ্বোধন ভেড়ামারায় ২৮ বোতল মাদক সিরাপ ও মোটরসাইকেলসহ যুবক গ্রেপ্তার গাজীপুর আদালত প্রাঙ্গণ থেকে পালাল ৩২ মামলার আসামি, নিরাপত্তা ব্যবস্থা নিয়ে প্রশ্ন মদনে তিন দিনব্যাপী কৃষি মেলা উদ্বোধন করলেন লুৎফুজ্জামান বাবর টাঙ্গাইলে যমুনা নদীর পানি অকস্মাৎ বৃদ্ধি পাওয়ায় মারাত্মক ঝুঁকিপূর্ণ বন্যা নিয়ন্ত্রণ বাঁধ জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে শ্রীপুরে জামায়াতের আলোচনা সভা ও দোয়া মাহফিল প্রধানমন্ত্রীর সহকারী (রাজনৈতিক) পদে সচিব পদমর্যাদায় নিয়োগ পেলেন রাশেদ খান

মহম্মদপুরে উন্নয়ন ও সমাজে শান্তি প্রতিষ্ঠার জন্য দাঁড়িপাল্লায় ভোট দিন- এম বি বাকের 

মোঃ শফিকুল ইসলাম, স্টাফ রিপোর্টার মাগুরা
  • প্রকাশের সময় : বুধবার, ১২ নভেম্বর, ২০২৫
  • ৭০ ০০ বার পড়া হয়েছে
স্টাফ রিপোর্টার
বাংলাদেশ জামায়াতে ইসলামী ছলেবলে, কলেকৌশলে ক্ষমতায় যেতে চায়। আমরা শান্তিপ্রিয় মানুষ, আমরা শান্তিতে থাকতে চায়। মানুষের হৃদয়কে জয় করে, সবার ভালোবাসা নিয়ে এমপি হয়ে ক্ষমতায় যেতে চায়। আর তাই এ দেশের পাগল প্রিয় মানুষ, গণন্ত্রগামী মানুষ, শান্তিপ্রিয় মানুষ, যারা বিগত ১৭বছরে ভোট দিতে পারনি, আগামি নির্বাচনে ঈদের আনন্দ নিয়ে শান্তিপূর্ণভাবে তাদের ভোট প্রদান করবে ইনশাআল্লাহ। মহম্মদপুরে নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্যে বাংলাদেশ জামায়াতে ইসলামীর মনোনীত মাগুরা-২ আসনের প্রার্থী অধ্যাপক এম বি বাকের প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।
তিনি আরও বলেন, আমরা হানাহানি, খুনোখুনি, মারামারি চায়না। আমরা চায় সকল শ্রেনিপেশার, সকল ধর্ম বর্নের মানুষকে নিয়ে শান্তিতে থাকতে। জামায়াতে ইসলামী ক্ষমতায় গেলে এদেশে কোন অন্যায়-অত্যাচার, ঘুষ-দূর্ণীতি, দুঃশাসন এবং বৈষম্য থাকবে না। এই দেশ হবে কৃষক, শ্রমিক, জেলে, মুজুর ও জনতার। এ দেশ হবে স্বচ্ছ ও জবাবদিহির। তাই দেশের উন্নয়ন ও সমাজে শান্তি প্রতিষ্ঠার জন্য আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে আপনারা জামায়াতে ইসলামীর মনোনীত দাঁড়িপাল্লা প্রতিকে ভোট দিবেন।
বুধবার (১২ নভেম্বর) বিকালে ৬নং মহম্মদপুর ইউনিয়ন জামায়াতের আয়োজনে উপজেলার রওশন মার্কেট চত্বরে এই নির্বাচনী জনসভা অনুষ্ঠিত হয়। ওয়ার্ড জামায়াতের নেতাদের নেতৃত্বে মিছিল নিয়ে যথা সময়ে সম্মেলনস্থলে উপস্থিত হন শতশত কর্মী ও সমর্থকেরা।
ইউনিয়ন জামায়াতে ইসলামীর আমির মাওলানা হুসাইন আহমেদ কাবুলের সভাপতিত্বে এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- জেলা ভারপ্রাপ্ত আমির অধ্যাপক সাইদ আহমেদ বাচ্চু, নায়েবে আমির অধ্যক্ষ মাহবুবুর রহমান, অডিট ও আইসিটি বিষয়ক সম্পাদক মাও. কবির হুসাইন, শুরা সদস্য মাও. নুর আহমেদ, উপজেলা ভারপ্রাপ্ত আমির মাস্টার নজরুল ইসলাম, সেক্রেটারী সহকারী অধ্যাপক রেজাউল হক, বায়তুলমাল সম্পাদক মাও. মোশারেফ হোসেন, সহকারী সেক্রেটারী মাস্টার জাহাঙ্গীর আলম এবং জেলা ছাত্র শিবিরের সেক্রেটারী জুবায়ের হুসাইন।
Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
২০২৬ @ দৈনিক সত্য প্রকাশ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত এই ওয়েবসাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।