1. admin@dainiksattoprokash.com : admin :
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৪:৪৬ অপরাহ্ন
শিরোনাম :
ভেড়ামারায় মাদকবিরোধী অভিযানে গাঁজা সেবনের দায়ে দুইজনের কারাদণ্ড প্রবাসীর স্ত্রীকে নিয়ে উধাও মসজিদের ইমাম পারিবারিক কলহের জেরে ইমামের পুরুষাঙ্গ কাটলেন স্ত্রী ক্যাশলেস ভেড়ামারা পূবালী ব্যাংকে পিএলসির উদ্যোগে ক্যাশলেস ক্যাপিন উদ্বোধন ভেড়ামারায় ২৮ বোতল মাদক সিরাপ ও মোটরসাইকেলসহ যুবক গ্রেপ্তার গাজীপুর আদালত প্রাঙ্গণ থেকে পালাল ৩২ মামলার আসামি, নিরাপত্তা ব্যবস্থা নিয়ে প্রশ্ন মদনে তিন দিনব্যাপী কৃষি মেলা উদ্বোধন করলেন লুৎফুজ্জামান বাবর টাঙ্গাইলে যমুনা নদীর পানি অকস্মাৎ বৃদ্ধি পাওয়ায় মারাত্মক ঝুঁকিপূর্ণ বন্যা নিয়ন্ত্রণ বাঁধ জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে শ্রীপুরে জামায়াতের আলোচনা সভা ও দোয়া মাহফিল প্রধানমন্ত্রীর সহকারী (রাজনৈতিক) পদে সচিব পদমর্যাদায় নিয়োগ পেলেন রাশেদ খান

ভেড়ামারায় শিক্ষার মানোন্নয়নে আলোচনা সভা ও কৃতী শিক্ষার্থী সংবর্ধনা

রতন কুমার ঘোষ, ভেড়ামারা থানা প্রতিনিধি
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১৩ নভেম্বর, ২০২৫
  • ৭৩ ০০ বার পড়া হয়েছে

 

ভেড়ামারা প্রতিনিধি

 

 

কুষ্টিয়ার ভেড়ামারার বাহাদুরপুর ইউনিয়ন বিজেএম কলেজ মাঠে শিক্ষার মানোন্নয়নে আলোচনা সভা ও কৃতী শিক্ষার্থী সংবর্ধনা-২০২৫ অনুষ্ঠিত হয়েছে।

১৩ নভেম্বর বৃহস্পতিবার সকাল ১০টায় বিজিএম কলেজ মাঠে ভেড়ামারা উপজেলা থেকে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক কলেজ পর্যায়ে যে সকল কৃতী শিক্ষার্থীরা জি পি এ -৫ পেয়েছে তাদের হাতে ক্রেস্ট তুলে দেওয়া হয়। এরমধ্যে মাধ্যমিক পর্যায়ে ৩৬ জন ও উচ্চমাধ্যমিক কলেজ পর্যায়ের ৯৫ জনকে সম্মাননা স্বরূপ ক্রেস্ট তুলে দেওয়া হয়।

 

এই সংবর্ধনা অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কুষ্টিয়া-২ (মিরপুর-ভেড়ামারা) আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি’র) মনোনীত প্রার্থী ধানের শীষের প্রার্থী ব্যারিস্টার রাগীব রউফ চৌধুরী। অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট শিল্পপতি হাজী মোঃ আতিয়ার রহমান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা জাতীয়তাবাদী দল বিএনপির আহবায়ক কমিটির সদস্য সচিব ভেড়ামারা উপজেলা পরিষদের (ভারপ্রাপ্ত) চেয়ারম্যান বি জে এম ডিগ্রি কলেজের পরিচালনা পরিষদের সভাপতি শাহাজান আলী।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রফেসর মো: মাসরুর উল আলম, বিশিষ্ট শিল্পপতি ও সমাজ সেবক হাজী আতিয়ার রহমান, বাংলাদেশ সুপ্রিম কোর্টের আইনজীবী অ্যাডভোকেট বুলবুল আবু সাইদশামিম। অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন বিজেএম ডিগ্রী কলেজের অধ্যক্ষ শহিদুল ইসলাম,

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
২০২৬ @ দৈনিক সত্য প্রকাশ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত এই ওয়েবসাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।